Connect with us

আইপিএল

IPL 2025: জসপ্রীত বুমরাহর পর এবারে চোটের কবলে আরও এক ভারতীয় জোড়ে বোলার। বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমের আইপিএল শুরু হতে বাকি আর মাত্র ১১ দিন। তার আগে বড় ধাক্কা লখনউ সুপার জায়ান্টসের শিবিরে। এর আগে সোনা গিয়েছিল চোটের কারণে আইপিএলে প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। যেটা নিঃসন্দেহেই মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটা ধাক্কা ছিলই। এবারে চোটের কারণেই অর্ধেক আইপিএলে খেলতে পারবেন না লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। যা খবর তাতে পেশিতে চোট রয়েছে মায়াঙ্কের যেই চোট এখনও সারেনি। 

যা মনে করা হচ্ছে তাতে আইপিএলের প্রথম ছয় থেকে সাতটি ম্যাচে খেলতে পারবেন না লখনউয়ের এই পেসার। ঠিক কোন সময়ে তিনি আইপিএলে ফিরবেন, সেটাও এখনও জানা যায়নি। গত মরশুম আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সি গায়ে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে নজর কেড়েছিলেন মায়াঙ্ক। যেই কারণে মহা নিলামে  মায়াঙ্ককে নিলামে তোলেনি লখনউ। কিন্তু শেষ এক বছরে বরংবার চোট পেয়েছেন মায়াঙ্ক। ২০২৩ সালের আইপিএলেও চোটের কারণে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর।

গত বছর পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। আরসিবির বিরুদ্ধেও নিয়েছিলেন তিনটি উইকেট। শুধু তাই নয়, পরপর দুই ম্যাচেই ম্যান অফ দি ম্যাচও নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে পুরো মরশুম না খেলতে পারলেও ১১ কোটি টাকা দিয়ে মায়াঙ্ককে রেখে দেয় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। এবারের আইপিএলে ২৪ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। তার আগে মায়াঙ্ককে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছে লখনউ। দলের ডিরেক্টর অফ ক্রিকেটের পদে থাকা জাহির খান এই বিষয়ে বলেন, “আমরা চাই মায়াঙ্ক যেন ১৫০ শতাংশ ফিট হয়ে খেলতে নামতে পারেন। ১০০ শতাংশ ফিট হলেই খেলিয়ে দিতে রাজি নই”। 

আইপিএল

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ধর্ষণ, অপরাধমূলক হুমকি এবং একাধিক গুরুতর অভিযোগের মামলায় গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য অভিষেক পোড়েল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দমদম থানার অধীন ইমামি সিটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

এক চিকিৎসাবিদ্যার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, প্রায় তিন বছর ধরে পোড়েলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বছর থেকে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাঁর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পোড়েল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রে ওই তরুণী আরও দাবি করেছেন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। এর ফলে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ।

এর আগে পোড়েল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন পোড়েল।

Continue Reading

আইপিএল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রাহানের

Published

on

২০ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে জানান, জীবনের প্রতিটি অধ্যায়ের যেমন শুরু আছে, তেমনই শেষও আছে। তাঁর মতে, বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।

২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরানে ৫০৭৭ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৯৬২ রান, রয়েছে তিনটি শতরান। টি-টোয়েন্টিতে করেছেন ৩৭৫ রান।

রাহানের আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। বিরাট কোহলির অনুপস্থিতিতে চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিলেন তিনি। সেই সাফল্য ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

বিদায়ী বার্তায় রাহানে বলেন, ছোটবেলা থেকে ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়েই বড় হয়েছেন তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ক্রিকেট তাঁকে যেমন জয় দিয়েছে, তেমন হারও শিখিয়েছে। তবে সমর্থকদের ভালোবাসার কাছে তিনি কখনও হারেননি বলেও উল্লেখ করেন।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন রাহানে। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এবং ২০২৩-২৪ মরশুমে মুম্বইকে রঞ্জি ট্রফির শিরোপা জিতিয়েছেন। আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গ ছাড়ছেন না তিনি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের পাশে থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন ভারতের ২৭৮ নম্বর টেস্ট ক্রিকেটার।

Continue Reading

আইপিএল

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।

নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র‍্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।

Continue Reading

Trending