Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CT 2025: সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে ফেলল অস্ট্রেলিয়া। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের পর, আবারও একবার আইসিসি ওডিআই প্রতিযোগিতার নকআউটে মুখোমুখি হবে এই দুই দেশ। ম্যাচটি হবে দুবাইয়ে। সেই ম্যাচে খেলতে নামার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্টিভ স্মিথ, ট্রাভিস হেডরা। তবে সেই দলে রয়েছে একটি বদল। ইতিমধ্যেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন ম্যাট শর্ট। তার জায়গায় বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার কুপার কনোলি। এদিকে দুবাইয়ের এই মাঠেই রবিবার নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত। সেই ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। ২টি পেয়েছেন কুলদীপ যাদব। 

অপরদিকে কুলদীপকে সামলাতে অস্ট্রেলিয়ার নেটে ডাকা হয়েছে দুজন চায়নাম্যান স্পিনারকে। যেখানে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের তরুণ স্পিনার হর্ষিত শেঠও। বেশ কয়েকজন অফস্পিনারও ছিলেন সেখানে। দুবাইয়ে ভারতীয় স্পিনারদের সামলানো যে বড় চ্যালেঞ্জ হতে চলেছে, সেটা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন স্টিভ স্মিথরা। তাই সময় নষ্ট না করে রবিবার অনুশীলনে স্পিন খেলতে ব্যস্ত রইলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। ক্রমাগত ড্রাইভ, ফ্লিকের মহড়া চালিয়ে গেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ম্যাচের ব্যাটিং অর্ডার মেনেই এদিন প্র্যাকটিসে ব্যাটিং করলেন স্মিথরা। তবে একটু কম সময় ব্যাটিং করলেন ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। কিন্তু হেডের সঙ্গে কে ওপেনার হিসেবে আসবেন, সেই প্রশ্ন থাকছেই।

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই। 

গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

সুশৃঙ্খল ক্রিকেট একাডেমির পাশাপাশি ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠনের লক্ষ্যে দিল্লি ক্যাপিটাল্স। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের পরিচিত একটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি হল দিল্লি ক্যাপিটাল্স। তবে শুধুমাত্র মাঠের অসামান্য রেকর্ডের জন্যই নয়, এবারে তাদের মাঠের বাইরের কৌশলের জন্যও, ইতিমধ্যেই অনেকের দৃষ্ট আকর্ষণ করেছে। এখন তাদের মূল লক্ষ্য গ্রাসরুট ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক সম্প্রসারণ এবং সামগ্রিক ক্রীড়াবিদদের লালন-পালনের মাধ্যমে ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠন করা। বিগত বেশ কিছু বছর ধরে ভারত এবং বিদেশের মাটিতেও একটি কাঠামোগত, স্কেলযোগ্য একাডেমি নেটওয়ার্ক তৈরিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে দিল্লি ক্যাপিটাল্স।

দিল্লি ক্যাপিটাল্সের একাডেমির উত্থান: ২০১৯ সালে নিজেদের ব্র্যান্ডিং পুনর্গঠনের পর, পেশাদার টি-টোয়েন্টি দল হিসেবে কাজ করা থেকে একটি বিস্তৃত ক্রিকেট ইকোসিস্টেম তৈরিতে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটাল্স। ভারত জুড়ে এক ডজনেরও বেশি একাডেমি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করার পাশাপাশি ইউনাইটেড কিংডম এবং কানাডার মতো বিশ্ব বাজারেও নিজেদের একাডেমি তৈরি করছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ৬ থেকে ১৮ বছর বয়সী হাজার হাজার উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের প্রশিক্ষণ প্রদান করা থেকে, উচ্চমানের কোচিং, আধুনিক অবকাঠামো এবং পেশাদার সেটআপের প্রতিফলনকারী পারফরম্যান্সের পথ প্রদান করে এই একাডেমিগুলি। এছাড়াও প্রযুক্তিগত প্রশিক্ষণের দিকেও অনেকতাই এগিয়ে দিল্লি ক্যাপিটাল্স। যার মধ্যে রয়েছে শারীরিক সুস্থতা, পুষ্টি শিক্ষা, ক্রীড়া মনোবিজ্ঞান এবং মানসিক দৃঢ়তা। শুধুমাত্র গ্র্যাসরুট ক্রিকেটারদের আইপিএল দলে নিয়োগ করাই নয়, তারা যাতে ভারতীয় দলেও নিজেদের জায়গা করে নিতে পারে সেই দিকেও মনোনিবেশ করা হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজি থেকে স্কাউট করা বেশ কয়েকজন খেলোয়াড় তাদের রাজ্য এবং জুনিয়র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। 

এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতীক পুরি, যিনি ২০২৩ সালের শেষের দিকে দিল্লি ক্যাপিটালসের একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। একজন উৎসাহী স্পোর্টস ম্যানেজমেন্ট পেশাদার, প্রাক্তন জাতীয় স্তরের ক্রিকেটার এবং বিসিসিআই-প্রত্যয়িত কোচ, পুরি ক্যাপিটালসের গ্রসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে কাঠামো, স্কেল এবং কৌশল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নিয়োগের পর থেকে, এই নেটওয়ার্কটি আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নতুন একাডেমিও চালু করা হয়েছে। এই সকল বিষয়ে দিল্লির অভ্যন্তরীণ একজন সদস্য বলেছেন, “প্রতীক গ্রাসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে একটি সুশৃঙ্খল, তথ্য-চালিত পদ্ধতি নিয়ে এসেছেন। তিনি কেবল নেটওয়ার্ককে আরও বিস্তৃত করছেন না বরং এমন একটি সংস্কৃতি তৈরি করছেন যা ভারতের খেলাধুলায় একাডেমিগুলি কীভাবে পরিচালিত হয় তা নির্ধারণ করতে পারে”।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দিকেই সরব গৌতম গম্ভীরের। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য পহেলগাঁওয়ের জঙ্গিহানার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে ভারত এবং পাকিস্তানের। দুই দেশের মধ্যের প্রায় সমস্ত ধরনের যোগাযোগই কার্যত বন্ধ হতে চলেছে। যেখানে অন্যতম প্রধান হলো ক্রিকেট। ইতিমধ্যেই পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। যদিও এই আক্রমণের আগেই প্রতিবেশী দেশ পাকিস্তানকে পুরোপুরি বয়কট করার কথা বলছেন ভারতীয় ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর। 

পহেলগাঁওয়ে হামলায় প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি নিজের সমাজ মাধ্যমে সরব করেছিলেন গৌতম গম্ভীর। এবারে একটি সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন তিনি। গম্ভীর বলেন, “আমার মতে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখার প্রয়োজন নেই। যতদিন না ওরা সন্ত্রাসবাদ বন্ধ করছে, ততদিন দুই দেশের মধ্যে সবকিছুই বন্ধ থাকুক। ক্রিকেট, বলিউড বা অন্য কোনও কিছুই ভারতীয় সেনা বা সাধারণ মানুষের প্রাণের থেকে গুরুত্বপূর্ণ নয়, সেই কথা আমি এর আগেও বলেছি। ম্যাচ পরেও হতে পারে, সিনেমা পরেও তৈরি করা যেতে পারে। কিন্তু প্রিয়জনকে হারানোর কোনও ক্ষতিপূরণ হয় না”। যদিও ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে সিদ্ধান্তের বিষয়টি সরকারের উপরেই ছাড়ছেন গৌতম গম্ভীর। সেই বিষয়ে তিনি বলেন, “আমরা খেলব কি খেলব না, সেই সিদ্ধান্ত নেবে সরকার। সেটা আমার ঠিক করার কথা না। সেটা করতে পারে বিসিসিআই এবং সরকার। তাই তারাই ঠিক করুক আমরা খেলব কি না। তবে সিদ্ধান্ত জেতায় নেওয়া হোক না কেনো, সেখানে যেন কোনওরকম রাজনীতি না হয়”।

Continue Reading

Trending