Connect with us

ক্রিকেট

শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও চাপে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই কঙ্কালসার চেহাড়া বেরিয়ে পড়ল ভারতের। আগামী ১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে প্রস্তুতি ম্যাচেই কোণঠাসা শুভমন গিলরা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ। প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩৬৩ রান তুলল তারা। ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে তারা। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের হয়ে রবিন্দু রাসান্থা ৭১ এবং নিশান মাদুশকা ৬৬ রান করে দলের ভিত গড়ে দেন। পরে সোনাল দিনুশার ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলকে বড় স্কোরে পৌঁছে দেয়। ফলে দিনের শেষে তিনশোর গণ্ডি পেরিয়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসল সিরিজ এখনও শুরু হয়নি। ইতিমধ্যেই ভারতীয় দলের পারফরম্যান্স প্রশ্নের মুখে। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের সামনে ভারতীয় বোলারদের অসহায় আত্মসমর্পণ প্রকট হয়েছে। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং মানব সুতার দুটি করে উইকেট নেন। গুরনূর ব্রার পান একটি উইকেট। তবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের বিরুদ্ধে শুরুতে ভারতীয় বোলারদের কিছুটা সমস্যায় পড়তে হয়। চোটের কারণে প্রথম দিন মাঠে নামেননি ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন কেএল রাহুল। ভারতের একাদশে ছিলেন যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, জাদেজা, কুলদীপ-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

ASIAN GAMES

ASIAN GAMES 2026: হরমনপ্রীতদের হাত ধরেই এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে সোনার পদক দিয়ে অভিযান শুরু করল ভারত। মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এনে দিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।
টস জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা। পাওয়ার প্লে-তেই ভারত বিনা উইকেটে ৬৭ রান তুলে নেয়। শেফালি ২৯ বলে ৪৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। স্মৃতি মন্ধানা করেন ৪৫ বলে ৭৯ রান, যার মধ্যে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা।
শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে ভারতের রান ২০০ পার করে দেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংসে ছ’টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১৭ বলে ১৯ রান।
২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই ইমিশা দুলানিকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শেফালি। পরের ওভারে হাসিনি পেরেরাকেও শূন্য রানে ফেরান তিনি। অধিনায়ক চামারি আতাপাত্তু কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯ রানে দীপ্তি শর্মার বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ব্যাটিং দ্রুত ভেঙে পড়ে।
ভারতের চার স্পিনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। দীপ্তি শর্মা ৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। শ্রী চরণি নেন দু’টি উইকেট। শেফালি বর্মা ও শ্রেয়াঙ্কা পাটিলও দু’টি করে উইকেট পান।
এই জয়ের ফলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা নিশ্চিত হয়। একই সঙ্গে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে।

Continue Reading

ক্রিকেট

জাপানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই সম্ভবনাই সত্যি হল। প্রতিকূল আবহাওয়ার জেরে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায়, ওভার কমে দাঁড়ায় ৫। কিন্তু পাঁচ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানের বিরুদ্ধে ২ রানে জয় পেল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার জাপানের বিরুদ্ধে মাঠে নেমেছিল মেন ইন ব্লুজ। ঐতিহাসিক ম্যাচ ঘিরে শুরু থেকেই উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লড়াই করেও হার শিকার করল জাপান।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সুযোগ ছিল জাপানের উপর বড় রানের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়ার। কিন্তু জাপানি ঘুর্ণিতে বিপর্যস্ত হয়ে কোনঠাসা হয়ে পড়েন ভারতীয় ব্যাটাররা। নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে ভারত। ভারতের হয়ে একমাত্র বড় রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৬)। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও, জয় তুলে নিতে পারেনি জাপান। শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন ৮ রান, অক্ষর প্যাটেলের ঘুর্নিতেই বিপর্যস্ত হয়ে পড়ে জাপান। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই শেষ হয় তাদের ইনিংস, ফলে ২ রানে জয় পায় ভারত।

Continue Reading

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ পকেটে পুড়ল ভারতের ছোটরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যশবর্ধন চৌহানের দুরন্ত শতরান এবং আর্যবীর সহবাগের ৪৭ রানের দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ সিরিজ জিতে নিল ভারত। রাজকোটে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০২ রানে হারিয়ে পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিয়েছে ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রান তোলে ভারত। ওপেন করতে নেমে আর্যবীর সহবাগ ৪৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। মাত্র ৩ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় তাঁর।
এর পর যশবর্ধন চৌহান ও ভিকে বিনীথের জুটি ভারতকে বড় রানের পথে এগিয়ে দেয়। দু’জনের মধ্যে গড়ে ওঠে ১৩২ রানের জুটি। বিনীথ ৮৭ রানে আউট হলেও যশবর্ধন নিজের শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১০০ বলে ১২২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ২টি ছক্কা।
৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাথু লৌ ৪২, অধিনায়ক জ্যাক কোজ়নেক ৮১ এবং ব্লেক ক্যাটল ৪৪ রান করলেও তাঁদের কেউই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ৪১.১ ওভারে ২৩৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে শতরানের পর বল হাতেও সাফল্য পান যশবর্ধন। তিনি নেন ২টি উইকেট। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি।
দুই ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে ভারত। ফলে তৃতীয় ম্যাচটি এখন কার্যত নিয়মরক্ষার।

Continue Reading

Trending