Connect with us

ক্রিকেট

শুভমনের চোট নিয়ে ধোঁয়াশা কাটালেন বাহুতুলে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল খেলবেন কি না, তা নিয়ে এখনও পুরোপুরি কাটেনি সংশয়। তবে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে নেমে ৪৪ রান করে স্বস্তি দিয়েছেন ভারতীয় শিবিরকে। তাঁর চোট নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন দলের ব্যাটিং কোচ সাইরাজ বাহুতুলে।
প্রস্তুতি ম্যাচের প্রথম দু’দিন মাঠে নামেননি শুভমন। সতর্কতার কারণেই তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাহুতুলে। তৃতীয় দিনে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে ৪৪ রান করেন ভারত অধিনায়ক।
বাহুতুলের কথায়, শুভমন এখন ভাল অবস্থায় রয়েছেন এবং নিয়মিত অনুশীলনও করছেন। প্রথম দিন তাঁকে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি দল পরিচালন সমিতি। শ্রীলঙ্কার স্পিনারদের মোকাবিলার জন্যও শুভমন ভাল প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে কুলদীপ যাদবকে নিয়েও তৈরি হয়েছিল সংশয়। প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে বল করেননি ভারতীয় রিস্ট স্পিনার। তবে তাঁর ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই বলে স্পষ্ট করেছেন বাহুতুলে। ম্যাচের আগে এবং প্রথম ইনিংসে প্রায় ২০ ওভার বল করার পর তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুতার এবং সারাংশ জৈনের মধ্যে শেষ পর্যন্ত কোন চার স্পিনার খেলবেন, তা এখনও খোলসা করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চার স্পিনারেরই আলাদা দক্ষতা রয়েছে বলে জানিয়েছেন বাহুতুলে।
ফলে প্রথম টেস্টের আগে শুভমনের ফিটনেস নিয়ে স্বস্তি ফিরলেও ভারতের প্রথম একাদশ নিয়ে এখনও রয়েছে যথেষ্ট কৌতূহল।

ASIAN GAMES

ASIAN GAMES 2026: এশিয়ান গেমসে কোয়ার্টারে ভারত, প্রতিপক্ষ আফগানিস্তান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে হবে ভারত-আফগানিস্তান শেষ আটের লড়াই। শনিবার নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরই নির্ধারিত হয়ে যায় পুল ‘এ’-র সমীকরণ। গ্রুপের শীর্ষে থেকে নেপাল এবং দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। অন্য দিকে, জাপানের অভিযান শেষ হয়ে যায়।

নিসিনে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে চার উইকেটে ১৪৯ রান তোলে নেপাল। কিন্তু জাপানের ইনিংস শুরু হওয়ার আগেই ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর খেলা সম্ভব হয়নি। ফলে নেপাল পুল ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে এবং আফগানিস্তান পায় কোয়ার্টার ফাইনালের টিকিট।

নেপালের ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন সন্দীপ জোরা এবং লোকেশ বাম। ১০ ওভারে চার উইকেটে ৮৪ রান থেকে দলকে বড় রানে পৌঁছে দেন তাঁরা। তিন নম্বরে নেমে জোরা ৩২ বলে অপরাজিত ৫৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। বাম আরও বিধ্বংসী। মাত্র ২২ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। ছক্কা ছয়টি, চার একটি।

এর আগে নেপালকে দ্রুত শুরু এনে দেন আসিফ শেখ। ১৫ বলে ২১ রান করে জোরা-র সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন তিনি। তবে নেপালের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। কুশল ভুর্তেল, কুশল মাল্লা এবং গুলসান ঝা একক অঙ্কের রানেই ফিরে যান।

ফলে ১৫ ওভারে ১৫০ রানের কঠিন লক্ষ্য নিয়ে নামার কথা ছিল জাপানের। কিন্তু তাঁদের রান তাড়া শুরু হওয়ার আগেই বৃষ্টি ম্যাচের ভাগ্য লিখে দেয়। পরিত্যক্ত হয় ম্যাচ।

এই ফলেই পুল ‘এ’-র শীর্ষে উঠে নেপাল। দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান কোয়ার্টার ফাইনালে যায়। জাপানের এশিয়ান গেমস অভিযান শেষ হয়ে যায়।

টুর্নামেন্টে অবশ্য জাপান বেশ কিছু ইতিবাচক মুহূর্ত তৈরি করেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছিল তারা। এশিয়ান গেমসের আগে ভারতের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও লড়াই করেছিল জাপান। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব শেষ পর্যন্ত তাদের পিছনে ফেলে দেয়।

এ বার ভারতের সামনে আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে কোয়ার্টার ফাইনালে জিতলেই সেমিফাইনালের দরজা খুলবে ভারতের সামনে।

Continue Reading

ASIAN GAMES

ASIAN GAMES 2026: হরমনপ্রীতদের হাত ধরেই এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসে সোনার পদক দিয়ে অভিযান শুরু করল ভারত। মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এনে দিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।
টস জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা। পাওয়ার প্লে-তেই ভারত বিনা উইকেটে ৬৭ রান তুলে নেয়। শেফালি ২৯ বলে ৪৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। স্মৃতি মন্ধানা করেন ৪৫ বলে ৭৯ রান, যার মধ্যে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা।
শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করে ভারতের রান ২০০ পার করে দেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংসে ছ’টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১৭ বলে ১৯ রান।
২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই ইমিশা দুলানিকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শেফালি। পরের ওভারে হাসিনি পেরেরাকেও শূন্য রানে ফেরান তিনি। অধিনায়ক চামারি আতাপাত্তু কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯ রানে দীপ্তি শর্মার বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ব্যাটিং দ্রুত ভেঙে পড়ে।
ভারতের চার স্পিনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। দীপ্তি শর্মা ৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। শ্রী চরণি নেন দু’টি উইকেট। শেফালি বর্মা ও শ্রেয়াঙ্কা পাটিলও দু’টি করে উইকেট পান।
এই জয়ের ফলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা নিশ্চিত হয়। একই সঙ্গে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে।

Continue Reading

ক্রিকেট

জাপানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই সম্ভবনাই সত্যি হল। প্রতিকূল আবহাওয়ার জেরে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায়, ওভার কমে দাঁড়ায় ৫। কিন্তু পাঁচ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানের বিরুদ্ধে ২ রানে জয় পেল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার জাপানের বিরুদ্ধে মাঠে নেমেছিল মেন ইন ব্লুজ। ঐতিহাসিক ম্যাচ ঘিরে শুরু থেকেই উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লড়াই করেও হার শিকার করল জাপান।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সুযোগ ছিল জাপানের উপর বড় রানের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়ার। কিন্তু জাপানি ঘুর্ণিতে বিপর্যস্ত হয়ে কোনঠাসা হয়ে পড়েন ভারতীয় ব্যাটাররা। নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে ভারত। ভারতের হয়ে একমাত্র বড় রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৬)। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও, জয় তুলে নিতে পারেনি জাপান। শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন ৮ রান, অক্ষর প্যাটেলের ঘুর্নিতেই বিপর্যস্ত হয়ে পড়ে জাপান। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই শেষ হয় তাদের ইনিংস, ফলে ২ রানে জয় পায় ভারত।

Continue Reading

Trending