Connect with us

ক্রিকেট

এশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার

Published

on



রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ সালের এশিয়ান গেমস এবং একই বছরে ইংল্যান্ড সফরের টি-২০ সিরিজকে সামনে রেখে ভারতের দল নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি সম্ভাব্য স্কোয়াডে দেখা যাচ্ছে, দলের নেতৃত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার, আর সহ-অধিনায়কের দায়িত্বে তরুণ ব্যাটার তিলক ভার্মা।
দলের ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা, তিলক ভার্মা এবং নীতীশ কুমার রেড্ডির মতো ক্রিকেটাররা মিডল ও টপ অর্ডারে শক্তি বাড়াবেন বলে মনে করা হচ্ছে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, যারা ব্যাট ও বল—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসন ও ইশান কিষাণকে। দু’জনেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং টি-২০ ফরম্যাটে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।
বোলিং বিভাগে নজর কেড়েছে জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তীর উপস্থিতি। এশিয়ান গেমসের সম্ভাব্য দলে তরুণ পেসার বৈভব সূর্যবংশীকেও রাখা হয়েছে, যা নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, ইংল্যান্ড সফরের সম্ভাব্য টি-২০ স্কোয়াডে জসপ্রীত বুমরাহর পরিবর্তে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ। পাশাপাশি তরুণ ব্যাটার প্রিন্স যাদবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নির্বাচকদের নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার ভাবনার প্রতিফলন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই দল দুটি ভারতের টি-২০ ক্রিকেটের আগামী দিনের রূপরেখা তুলে ধরছে। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলির জন্য শক্তিশালী বেঞ্চ তৈরি করার লক্ষ্যই স্পষ্ট।
এশিয়ান গেমস ২০২৬ দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং বৈভব সূর্যবংশী।
ইংল্যান্ড সফর টি-২০ দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী।

ক্রিকেট

কোহলি-রোহিতদের বাংলাদেশে আনতে মরিয়া বিসিবি, জানুয়ারিতে সিরিজের প্রস্তাব

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজ আয়োজন করতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় দলের ব্যস্ত সূচির কারণে চলতি বছরের অগস্টে প্রস্তাবিত সিরিজ আয়োজন সম্ভব না হলেও হাল ছাড়ছে না বাংলাদেশ। আগামী বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারিতে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে নতুন করে আলোচনাও শুরু হয়েছে।

গত বছর রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে যায়। সেই সিরিজটিই নতুন করে আয়োজনের চেষ্টা চলছে। চলতি বছরের অগস্টে তিনটি এক দিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু ভারতের ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে তা আর সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ও ভারতের সূচিতে রয়েছে।

এই পরিস্থিতিতে ২০২৭ সালের জানুয়ারিকে বিকল্প সময় হিসেবে দেখছে বাংলাদেশ। বিসিবি কর্তারা ইতিমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছেন। ভারতীয় বোর্ডের এক কর্তার কথায়, আগামী জানুয়ারিতে ভারত-বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিরিজ় আয়োজনের বিষয়ে এখনও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের ক্রিকেট কর্তাদের কাছে এই সিরিজ়ের গুরুত্ব আরও বেশি। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় তারকাদের বাংলাদেশে খেলতে দেখার জন্য আগ্রহ রয়েছে সে দেশের ক্রিকেটমহলে। রাজনৈতিক টানাপড়েনের জেরে সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও প্রভাব পড়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক।

গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় দল বাংলাদেশ সফরে যায়নি। একই ভাবে পরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ উভয় পক্ষেরই রয়েছে। সেই লক্ষ্যেই জানুয়ারিতে নতুন করে দ্বিপাক্ষিক সিরিজ় আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এখনও সিরিজের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত এবং ভারতের আন্তর্জাতিক সূচির সঙ্গে সময় মিললেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Continue Reading

ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন ভারতের, সব ম্যাচ জিতলেও থাকছে অনিশ্চয়তা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে আরও কঠিন পরিস্থিতিতে পড়ল ভারত। কলম্বো টেস্ট জিততে পারলে পয়েন্ট শতাংশ ৬৩.৩৩-এ পৌঁছত শুভমন গিলের দলের। কিন্তু ড্রয়ের ফলে তা নেমে হয়েছে ৫১.৫২ শতাংশ। বর্তমানে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত, বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৫.৫৬।

ভারতের হাতে এখনও সাতটি টেস্ট রয়েছে। এর মধ্যে দু’টি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এবং পাঁচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাকি সাতটি ম্যাচের প্রতিটিতে জয় পেলে ভারত ১৫২ পয়েন্ট সংগ্রহ করবে এবং পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৭০.৭৩। ছ’টি ম্যাচ জিতলেও তা হবে ৬৪.৮১ শতাংশ। অর্থাৎ সব ম্যাচ জিতলেও ভারতের ফাইনালে ওঠা নিশ্চিত নয়।

বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তাদের বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি, ভারতের বিরুদ্ধে পাঁচটি এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট। সব ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ সর্বোচ্চ ৯০.৯০ হতে পারে।

দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বাকি সাতটি টেস্টের মধ্যে তিনটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং দু’টি করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাদের সর্বোচ্চ পয়েন্ট শতাংশও ৯০.৯০ হতে পারে। তৃতীয় স্থানে থাকা নিউজ়িল্যান্ডের সামনে রয়েছে আরও আটটি টেস্ট—ভারতের বিরুদ্ধে দু’টি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি। সর্বোচ্চ ৮০.৯৫ শতাংশে পৌঁছতে পারে তারা।

চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের হাতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি করে টেস্ট। সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট শতাংশ হতে পারে ৭৭.৭৭। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার বাকি ছ’টি টেস্ট পাকিস্তান, নিউজ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাদের সর্বোচ্চ পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।

অন্য দিকে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় ও পাকিস্তানের ফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। ইংল্যান্ড বর্তমানে সপ্তম, ওয়েস্ট ইন্ডিজ় অষ্টম এবং পাকিস্তান নবম স্থানে রয়েছে। বাকি সব ম্যাচ জিতলেও এই তিন দলের পক্ষে ফাইনালে ওঠা সম্ভব নয়।

ফলে ভারতকে ফাইনালে জায়গা করে নিতে হলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, পয়েন্ট তালিকার উপরের একাধিক দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ভারতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ঘরের মাঠে সেই সিরিজ় হলেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে খেলতে হবে। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে নিউজ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ় হারায় ভারতের চ্যালেঞ্জ আরও কঠিন হয়েছে। সব মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা এখন শুভমনদের জন্য যথেষ্ট কঠিন।

Continue Reading

অন্যান্য খেলা

আর্জেন্টিনার কাছে হার, ৫১ বছর পরও বিশ্বকাপে সেমিফাইনাল অধরা ভারতের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: অপেক্ষাটা আরও দীর্ঘ হল। বিশ্বকাপ হকিতে ভারতের শেষ সাফল্য এসেছিল ১৯৭৫ সালে। তারপর কেটে গিয়েছে পাঁচ দশকেরও বেশি সময়, কিন্তু সেমিফাইনালের দরজা আর খোলেনি। এবারও সেই আক্ষেপ নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ হল হরমনপ্রীত সিংদের। আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হল ভারতকে।
সেমিফাইনালের সমীকরণ ভারতের পক্ষে এমনিতেই কঠিন ছিল। শুধু জিতলেই চলত না, অন্তত চার গোলের ব্যবধানে জিততে হত। তার উপর ম্যাচের প্রথম মিনিটেই জোয়াকিন টোসকানির গোলে পিছিয়ে পড়ে ভারত। ছয় মিনিটে নিকোলাস ডেলা তোরে ব্যবধান বাড়ালে চাপ আরও বেড়ে যায়।
১০ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ও তৃতীয় কোয়ার্টারে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। ৩৩ ও ৪৫ মিনিটে টমাস ডোমেনের জোড়া গোল এবং লুকাস টোসকানির গোলে ১-৫ পিছিয়ে পড়ে ভারত।
শেষ দিকে অবশ্য হাল ছাড়েনি ভারত। ৫৮ মিনিটে সুখজিৎ নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হার্দিক সিং আরও একটি গোল করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছু করার ছিল না।
এই হারে আর্জেন্টিনার বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচ হারল ভারত। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। অন্যদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। ১৯৭৫-এর পর থেকে যে অপেক্ষা চলছে, তার শেষ এবারও হল না।

Continue Reading

Trending