Connect with us

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন রোহিত শর্মা? বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিতে চলেছেন রোহিত শর্মা। জানা গেছে, নিজের সিদ্ধান্তে অনড় ভারতের জাতীয় দলের অধিনায়ক। তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত? দলের কারণেই নিজেকে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নিতে চাইছেন রোহিত শর্মা। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভাল ছন্দে নেই রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ৩১ রান করেছিলেন তিনি। তারপরই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতের অধিনায়ক। এবারেও নাকি একই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চান না রোহিত। তাহলে কি লাল বল ক্রিকেটে রোহিত শর্মাকে দেখার দিন শেষ? সেই প্রশ্নের যদিও এখনও কোনো সরাসরি উত্তর পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন নিজেকে আরও কিছুটা প্রস্তুত করে আবারও টেস্ট ক্রিকেটে ফিরবেন রোহিত।

বর্তমানে আইপিএল চলার কারণে ভারতের প্রায় সমস্ত ক্রিকেটাররাই নিজস্ব দলের প্রতি দায়বদ্ধ। তবে মে মাসের ২৫ তারিখ শেষ হচ্ছে আইপিএল। তাই তারপর ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। ফলে নিজেদেরকে প্রস্তুত করার জন্য অনেকটাই কম সময় হাতে পাবেন ভারতীয় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ভারতের কাছে ইংল্যান্ড সিরিজ হতে চলেছেন নতুন একটি চ্যালেঞ্জ।

ক্রিকেট

INDVSNZODISERIES: ওয়েলিংটনে বৃষ্টির চোখরাঙানি, ভারতীয় শিবিরে সিরাজ

Published

on

সৌরভ রায়, ওয়েলিংটন: প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই দ্বিতীয় ওয়ানডের প্রস্তুতিতে ভারত। বৃহস্পতিবার দুপুরেই ওয়েলিংটনে পৌঁছে গিয়েছে গৌতম গম্ভীরের দল। সেখানেই ভারতীয় শিবিরে বড় খবর, দলের সঙ্গে যোগ দিয়েছেন মহম্মদ সিরাজ। ফলে দ্বিতীয় ম্যাচে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সিরাজ দলে এলে ভারতীয় পেস আক্রমণ যে আরও শক্তিশালী হবে, তা বলাই যায়। ম্যাচের আগে এ দিন দলের ঐচ্ছিক অনুশীলন রয়েছে। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

এ দিকে, বিরাট কোহলির জন্মদিন ঘিরেও ওয়েলিংটনে ছিল বাড়তি উন্মাদনা। বিমানবন্দর থেকে হোটেল, সর্বত্রই বিরাটকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রিয় ক্রিকেটারের সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেননি তাঁরা। অকল্যান্ডেও বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

তবে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াচ্ছে ওয়েলিংটনের আবহাওয়া। ‘উইন্ডি ভ্যালি’ নামে পরিচিত এই শহরে আবহাওয়ার দ্রুত পরিবর্তন নতুন কিছু নয়। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস থাকায় প্রস্তুতিতে বাড়তি সতর্কতা দুই শিবিরেই। বৃষ্টি হলে ম্যাচের পরিকল্পনায় বদল আনতে হতে পারে।

প্রথম ম্যাচে জয়ের পর ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। কোচ গৌতম গম্ভীর ও বিরাট কোহলির সম্পর্কের সমীকরণ নিয়েও চলছে আলোচনা। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ব্যবধান বাড়ানোই লক্ষ্য ভারতের। এখন দেখার, সিরাজের প্রত্যাবর্তন কাজে লাগিয়ে ওয়েলিংটনেও জয় তুলে নিতে পারে কি না টিম ইন্ডিয়া।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

INDvsNZ ODI SERIES: পারফরম্যান্সেই সমালোচকদের জবাব কম্বোজের

Published

on

সৌরভ রায়, অকল্যান্ড: সমালোচকদের যাবতীয় কথার জবাব দিলেন বল হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম এক দিনের ম্যাচে ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে দু’টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আনশুল কম্বোজ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সমালোচকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “একটা ম্যাচ কখনও কোনও ক্রিকেটারের কেরিয়ার নির্ধারণ করে না। আমি আগেও একইভাবে নিজের কাজ করে এসেছি। ম্যাঞ্চেস্টার টেস্টের পর ভাল করার তাগিদ আরও বেড়েছে। বাইরের কথায় আমি কান দিই না।”

নিজের বোলিংয়ের রহস্য জানাতে গিয়ে কম্বোজ বলেন, “সঠিক লাইন ও লেংথ বজায় রাখাই ছিল মূল পরিকল্পনা। উইকেট কেমন আচরণ করছে, তা নিয়ে না ভেবে নিজের পরিকল্পনায় স্থির ছিলাম। এদিন ‘ওয়াবল সিম’ বল ভাল কাজ করছিল। তাই বারবার সেটাই ব্যবহার করেছি।” তাঁর মতে, “ভাল প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়ায় এবং ম্যাচে অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সাহায্য করে।”

অন্য দিকে, অধিনায়ক শুভমন গিল বলেন, “বল হাতে আমরা খুব ভাল ছিলাম। ফিল্ডিংও দুর্দান্ত হয়েছে। রোহিত ভাইয়ের রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আনশুল ও গুরনূর অসাধারণ বল করেছে। বিরাট ভাই যেভাবে ব্যাট করেছে, তাতে কাজটা সহজ হয়ে যায়। আমাদের কাছে ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Continue Reading

ক্রিকেট

বাংলার দাপুটে জয়ে শীর্ষে ঈশ্বরণরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরুটা যখন দুরন্ত, তখন থামার প্রশ্নই নেই! রঞ্জি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল বাংলা। কেরলের মাটিতে আয়োজক দলকে ২৮৭ রানে হারিয়ে এলিট গ্রুপ সি-র শীর্ষস্থান দখল করলেন অভিমন্যু ঈশ্বরণরা। তিন ম্যাচে বাংলার সংগ্রহ ১৮ পয়েন্ট।
তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান তুলেছিল কেরল। শেষ দিনে তাদের প্রয়োজন ছিল আরও ৩৫৫ রান। কিন্তু বাংলার বোলারদের সামনে মাত্র ১২০ রানেই শেষ হয়ে যায় কেরলের দ্বিতীয় ইনিংস। বল হাতে সবচেয়ে উজ্জ্বল প্রদীপ্ত প্রামাণিক। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট তুলে নিয়ে কেরলের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। শাহবাজ আহমেদ নেন দুটি উইকেট। স্পিন সহায়ক পিচে মহম্মদ শামিও দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন।
এই জয়ের ভিত তৈরি হয়েছিল প্রথম ইনিংসেই। শাহবাজের ১২১ রানের দুরন্ত ইনিংসে ভর করে বাংলা তোলে ৩৫০ রান। জবাবে কেরল গুটিয়ে যায় ১৪১ রানে। প্রদীপ্ত চারটি এবং শামি তিনটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাংলা ১৯৮ রানে অলআউট হলেও ৪০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যস্ত হয় কেরল।
ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা শাহবাজ। তিন ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে বাংলার পরবর্তী লক্ষ্য এখন সাফল্যের এই ধারাকে দীর্ঘায়িত করা। মরসুমের শুরুতেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে জোরালো বার্তা দিল লক্ষ্মীরতন শুক্লার দল।

Continue Reading

Trending