আন্তর্জাতিক ক্রিকেট
ICC CT 2025: ‘বিরাট’ সেঞ্চুরির আবেগে ভাসলেন রোহিত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় হঠাৎই বেশ কিছুটা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান রোহিত শর্মা। আর সেখান থেকেই শুরু হয় তাঁর চোট জল্পনা। ফিল্ডিং করার সময়ও তাঁকে একাধিকবার অস্বস্তি বোধ করতে দেখা গিয়েছিল। সম্ভবত হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। তবে ম্যাচ শেষে নিজে মুখেই জানালেন যে পুরোপুরি ফিট আছেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। তবে যখন ভারতীয় অধিনায়ককে তাঁর চোট নিয়ে প্রশ্ন করা হচ্ছে, দেখা গেল তিনি আরও বেশি উৎসাহিত নিজের সতীর্থ বিরাট কোহলির সেঞ্চুরি নিয়ে। “আমার চোট এখন ঠিক আছে” শুধু এটুকু বলার পরেই বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হলেন রোহিত।
পাকিস্তানের বিরুদ্ধে নিজের ৫১ তম ওডিআই সেঞ্চুরিটি করে ফেললেন বিরাট কোহলি। আর উচ্ছ্বসিত অধিনায়ক জানালেন, “বিরাট দেশের প্রতিনিধিত্ব করতে ভালোবাসে। আজ ও সেটাই করেছে যেটা করায় ও সেরা। আমাদের ড্রেসিংরুমে অন্তত কেউই অবাক হইনি বিষয়টায়।” তখন ক্রিজে ছিলেন কোহলি। সেঞ্চুরি থেকে তার দূরত্ব মাত্র ১০ রানের। ক্যামেরায় ধরা পড়ল একটা দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক সতীর্থকে বলছেন কয়েকটা বড় শট খেলে তাড়াতাড়ি মাইলস্টোন ছুঁয়ে ফেলতে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। দেখলেই বোঝা যায় ভারতের অধিনায়ক কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিরাটের সেঞ্চুরির জন্য। তবে শুধুমাত্র বিরাট নয়, পাশাপাশি দলের বাকিদের প্রশংসা করতেও ভোলেননি তিনি। “আমরা জানতাম দ্বিতীয় ইনিংসে উইকেট স্লো হয়ে যাবে। আর তাই আমাদের দলের অভিজ্ঞ ব্যাটারদের উপর ভরসা রেখেছিলাম। পাকিস্তান যে জায়গায় রান নিয়ে গেছিল তা তোলা খুব একটা সহজ কাজ ছিল না। কুলদীপ, অক্ষর, জাদেজা, শামি, পান্ডিয়া, রানা এদের অবদান অনস্বীকার্য। বড় ম্যাচের মঞ্চে সবাই বুঝতে পেরেছিল তাদের কেমন খেলতে হবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বোলার প্রতিপক্ষের ব্যাটারকে সবথেকে বেশি অস্বস্তিতে ফেলতে পারবে তাকে দিয়েই বেশি বল করাব। তাই এটা গোটা দলের জয়” বলেন ভারতীয় অধিনায়ক।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত ছিটকে গেল পাকিস্তান। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অধিনায়ক রিজওয়ানকে। আক্ষেপের সুরে বলেন, “টস জিতেও সেই সুযোগ হাতছাড়া করি আমরা। বোলাররা খুব ভাল পারফর্ম করেছে। অন্যদিকে আমাদের দলের ব্যাটাররা বড় ভুল করেছিল শট বেছে নিতে। এছাড়া ফিল্ডিংয়ে আমাদের একাধিক ভুল ছিল। তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে গিল এবং কোহলি দুজনে ম্যাচ বের করে নিয়েছে। আমাদের হাত-পা বাঁধা ছিল বলা যায়।”
প্রসঙ্গত আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। গ্রুপ স্টেজের পরপর দুটি ম্যাচ জিতে কার্যত সেমিফাইনালে জায়গা পাকা করেই ফেলেছে ভারত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্বকাপে নতুন ফরম্যাটে চমক আইসিসির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় পরিবর্তনের পথে আইসিসি। এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় বুধবার ছেলেদের সব টুর্নামেন্টের ফরম্যাট বদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। একদিনের বিশ্বকাপে ১৪ দল থাকলেও চালু হচ্ছে তিন ধাপের নতুন কাঠামো। প্রথম পর্ব ‘সুপার সিরিজ’-এ নীচের সারির তিন দল খেলবে, সেখান থেকে সেরা দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ওই পর্বে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৩০টি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা সাত দল যাবে ‘সুপার ৭’-এ, যেখানে রাউন্ড রবিন লিগে ২১টি ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।টি-২০ বিশ্বকাপেও বড় বদল আনছে আইসিসি। ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করে প্রথম পর্বে ৩০টি ম্যাচ হবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে ‘সুপার ১০’-এ। সেখানে দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। নকআউটে নতুন ‘এলিমিনেটর’ যুক্ত হয়েছে। দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় দল ক্রসওভার ম্যাচ খেলবে, সেখান থেকে দুই দল সেমিফাইনালে উঠবে।একই সঙ্গে ২০২৮ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, প্রতিযোগিতার মান ও দর্শকদের অভিজ্ঞতা বাড়াতেই এই পরিবর্তন।
আন্তর্জাতিক ক্রিকেট
গম্ভীর-বিরাট সম্পর্ক নিয়ে জোর জল্পনা
অঙ্কন কর, বার্মিংহ্যাম: মঙ্গলবার বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামছে ভারত। তার আগে সোমবারই শ্রেয়স আইয়ার বাদে সকল ক্রিকেটারদের নিয়ে প্রথমবার অনুশীলনে নামল ভারতীয় দল। এর আগেও দুই দিন অনুশীলন হলেও সেখানে উপস্থিত ছিলেন মাত্র সাতজন ক্রিকেটার। তাঁরা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, শুভমন গিল, কেএল রাহুল, কুলদীপ যাদব এবং গুরনুর ব্রার। তবে সোমবারের অনুশীলনে সব থেকে বেশি নজরে ছিল হেড কোচ গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যের দূরত্ব। এদিন দুজনেই একে অপরের সঙ্গে একবারও কথা বলেননি। সেশন শেষে মাঠ ছাড়ার সময় ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায়।অন্যদিকে এদিন অনুশীলনের শুরুতে রোহিত শর্মাকে সতীর্থদের সঙ্গে স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করেন। এরপর ব্যাটিং সেশনে প্রথমেই নেটে নামেন বিরাট কোহলি। তার পরপরই ব্যাট করতে আসেন রাহুল। কোহলি একাই একটি নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। সেই সময় এক নেট স্পিনারের বলে একবার আউটও হন তিনি। সামাজিক মাধ্যমে সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লেও, দীর্ঘ সময়ের অনুশীলনে শতাধিক বল খেলে একটি বলে আউট হওয়াকে বড় করে দেখার কোনও কারণ নেই বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিকে ভারতের সামনে এই সিরিজের গুরুত্ব শুধু ইংল্যান্ডকে হারানো নয়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সঠিক কম্বিনেশন তৈরি করাও টিম ম্যানেজমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের হোয়াইটওয়াশ ভুলে একদিনের সিরিজেই ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া।ম্যাচের আগে এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। সেখানে স্বাভাবিকভাবেই নেটে বিরাটের সঙ্গে তাঁর কী কথা হচ্ছিল সেই ব্যাপারে প্রশ্ন আসে। উত্তরে গিল বলেন,”আমরা দলের কম্বিনেশন নিয়ে কথা বলছিলাম। দক্ষিণ আফ্রিকায় আমাদের কোন কম্বিনেশনে নামা উচিত এটা নিয়েই আলোচনা হয়েছে।” মাঝে বেশ কয়েকবার রোহিত এবং বিরাটের অবসর নিয়েও জল্পনা হয়েছে। তবে রো-কো জুটি নিয়ে গিল বলছেন,”আমার মনে হয় বিরাট ভাই এবং রোহিত ভাই দু’জনেই গত প্রায় এক দশক ধরে আমাদের ব্যাটিং লাইন-আপের প্রধান মেরুদন্ড। ওরা আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ। এই দু’জনের যা অভিজ্ঞতা রয়েছে তা দলের জন্য অপরিসীম।”
আন্তর্জাতিক ক্রিকেট
জাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সালটা ১৯৮৯। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। তবে এবার তার থেকেও কম বয়সে ভারতের জাতীয় দলে জায়গা পেতে চলেছেন বৈভব সূর্যবংশী। আসন্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে তাকে বেছে নিয়েছেন নির্বাচকরা। শচীনের সাথে ছিলেন তার দাদা অজিত। তবে বৈভবের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে তার সাথে সাথে তার মা-বাবাকেও পাঠানো হতে পারে এই সফরে। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে বিদেশ যাচ্ছেন বৈভব। যদিও সেই দেশের মাটিতে এর আগেও ম্যাচ খেলেছেন তিনি, তবুও যেহেতু জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ তাই মানসিক চাপ থাকবে অনেকটাই বেশি। তারপরেও যাতে নিজের সেরাটুকু দিতে কোন সমস্যায় না পড়েন বৈভব তাই এই সিদ্ধান্ত। একটি বিশেষ সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “বৈভবের বয়স অনেকটাই কম। তাই ওর সাথে প্রথম বিদেশ সফরে ওর বাবা মাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অন্য পরিস্থিতিতে ওকে খাপ খাইয়ে নিতে সাহায্য করবেন তারা। এক্ষেত্রে ওর পরিবারের সম্পূর্ণ খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।” যেহেতু এত কম বয়সে জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাওয়ার অভিজ্ঞতা অনেক ক্রিকেটারেরই থাকে না, তাই বৈভব সূর্যবংশী যাতে কোনরকম অসুবিধেয় না পড়েন সেদিকে বিশেষ নজর দিতে চাইছে বিসিসিআই। প্রসঙ্গত বৈভবের কোচ জানিয়েছেন জাতীয় দলে নির্বাচিত হয়ে বিদেশ সফরে যাওয়ার মুহূর্তটা খুবই গর্বের। “বৈভব এবং ওর পরিবারকে অনেক অভিনন্দন। কোচ হিসেবে আমি গর্বিত। আশা রাখবো সকলের প্রত্যাশা পূরণ করবে বৈভব। পাশাপাশি আমার বিশ্বাস বিসিসিআই নিজেদের ভবিষ্যতের পোস্টার বয় পেয়ে গিয়েছে।”
-
ফুটবল1 month agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট1 month agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট1 month agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল4 weeks agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
