আন্তর্জাতিক ক্রিকেট
বাদ পড়া নিয়ে বিস্ফোরক রাহানে, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ভালো খেলেছেন তিনি। অথচ তারপরেও বাদ পড়েছেন টেস্ট দল থেকে। আর এবার নিজের এই বাদ পড়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন অজিঙ্ক রাহানে। স্পষ্ট জানালেন নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের কেউই তার সাথে কোন রকম আলোচনা করেনি।
নির্বাচক কমিটির খামতি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে রাহানে বললেন, “আমাকে কিছু বছর আগে দল থেকে বাদ দেওয়া হয়। তারপর আবার যখন আমি রান করি আমাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে রাখা হয়। তারপর আচমকাই আবার বাদ দেওয়া হয় আমাকে। আমার হাতে খেলা ছাড়া আর কোন উপায় ছিল না। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো পারফর্ম করি, আবার আমার ডাক পড়ে। যখনই কোন অভিজ্ঞ প্লেয়ার দলে কামব্যাক করে সে জানে যে অন্তত দু থেকে তিনটি সিরিজ তাকে খেলানো হবে। আমি জানতাম দক্ষিণ আফ্রিকা আমার কাছে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে কিন্তু আমি প্রস্তুত ছিলাম। অথচ আমাকে ডাকাই হল না। খারাপ লেগেছিল এটা ভেবে যে দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছি তারপরেও আমার ওপর ভরসা রাখলেন না নির্বাচকরা।” পাশাপাশি তিনি আরো জানান যে তাকে অনেকেই পরামর্শ দিয়েছিল এই সময় নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে কিন্তু অপরপক্ষ রাজি ছিল না বলে তা সম্ভব হয়নি রাহানের পক্ষে। “আমার ব্যক্তিত্ব এরকম নয় যে আমি গিয়ে জানতে চাইব আমাকে কেন বাদ দেওয়া হল। অথচ সেই সময় আমাকে অনেকে বলেছিলেন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে, কিন্তু অপর পক্ষ কোনোভাবে প্রস্তুতি ছিল না। আমি মুখোমুখি কথা বলতে চেয়েছিলাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পরে আমাকে বাদ দেওয়ায় আমি খুব অবাক হয়েছিলাম। আমি নিজেকে সব দিক থেকে প্রস্তুত করেছিলাম ঠিকই তবে সামনের জন রাজি না থাকলে সেখানে লড়াই বৃথা। এখন আর এসব ভেবে কোন লাভ নেই। আমি বিশ্বাস করি দ্রুতই আমি জাতীয় দলে আবার কামব্যাক করব” বলেন রাহানে।
প্রসঙ্গত খেলোয়াড়দের নিজস্ব পিআর টিম থাকে যারা অনেক সময় ম্যানেজমেন্ট এর উপর চাপ তৈরি করে তাদেরকে দলের নেওয়ার জন্য কিন্তু এক্ষেত্রে রাহানের কোন পিআর টিম ছিল না। “আমি বরাবর লাজুক প্রকৃতির তাই কখনো মুখ খুলিনি। আমার বরাবরই লক্ষ্য ছিল ক্রিকেট খেলা এবং তারপর বাড়ি ফিরে যাওয়া। জানতাম না এখানে আরও বেশ কিছু জিনিস প্রয়োজনীয় হয় খেলার বাইরেও। আমি এখনো এটাই বিশ্বাস করি তবে পরিস্থিতি দেখে মাঝে মাঝে মনে হয় লোকে ঠিকই বলে। আমার নিজস্ব পিআর টিম নেই, ক্রিকেটই আমার পিআর। তবে এখন আমি বুঝতে পারি খবরে থাকা কতটা প্রয়োজনীয় কারণ নইলে অনেকেই ভেবে নেয় যে ক্রিকেট দুনিয়া থেকেই আমি বোধহয় মুছে গেছি” বেশ কিছুটা আক্ষেপের সুরেই জানান তিনি।
রাহানে বরাবরই চুপচাপ প্রকৃতির সেটা ক্রিকেট দুনিয়ায় প্রায় সবাই জানে। তবে তার এই বিস্ফোরক মন্তব্য এবারের নিশ্চয়ই টনক নাড়াবে নির্বাচক কমিটির। এখন দেখার ভবিষ্যতে তাকে দলে ডাকা হয় নাকি এই মন্তব্যের জন্য ফের তার উপর কোপ পড়ে।
আন্তর্জাতিক ক্রিকেট
জাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সালটা ১৯৮৯। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। তবে এবার তার থেকেও কম বয়সে ভারতের জাতীয় দলে জায়গা পেতে চলেছেন বৈভব সূর্যবংশী। আসন্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে তাকে বেছে নিয়েছেন নির্বাচকরা। শচীনের সাথে ছিলেন তার দাদা অজিত। তবে বৈভবের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে তার সাথে সাথে তার মা-বাবাকেও পাঠানো হতে পারে এই সফরে। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে বিদেশ যাচ্ছেন বৈভব। যদিও সেই দেশের মাটিতে এর আগেও ম্যাচ খেলেছেন তিনি, তবুও যেহেতু জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ তাই মানসিক চাপ থাকবে অনেকটাই বেশি। তারপরেও যাতে নিজের সেরাটুকু দিতে কোন সমস্যায় না পড়েন বৈভব তাই এই সিদ্ধান্ত। একটি বিশেষ সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “বৈভবের বয়স অনেকটাই কম। তাই ওর সাথে প্রথম বিদেশ সফরে ওর বাবা মাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অন্য পরিস্থিতিতে ওকে খাপ খাইয়ে নিতে সাহায্য করবেন তারা। এক্ষেত্রে ওর পরিবারের সম্পূর্ণ খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।” যেহেতু এত কম বয়সে জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাওয়ার অভিজ্ঞতা অনেক ক্রিকেটারেরই থাকে না, তাই বৈভব সূর্যবংশী যাতে কোনরকম অসুবিধেয় না পড়েন সেদিকে বিশেষ নজর দিতে চাইছে বিসিসিআই। প্রসঙ্গত বৈভবের কোচ জানিয়েছেন জাতীয় দলে নির্বাচিত হয়ে বিদেশ সফরে যাওয়ার মুহূর্তটা খুবই গর্বের। “বৈভব এবং ওর পরিবারকে অনেক অভিনন্দন। কোচ হিসেবে আমি গর্বিত। আশা রাখবো সকলের প্রত্যাশা পূরণ করবে বৈভব। পাশাপাশি আমার বিশ্বাস বিসিসিআই নিজেদের ভবিষ্যতের পোস্টার বয় পেয়ে গিয়েছে।”
আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই।
গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”
আন্তর্জাতিক ক্রিকেট
সুশৃঙ্খল ক্রিকেট একাডেমির পাশাপাশি ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠনের লক্ষ্যে দিল্লি ক্যাপিটাল্স। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের পরিচিত একটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি হল দিল্লি ক্যাপিটাল্স। তবে শুধুমাত্র মাঠের অসামান্য রেকর্ডের জন্যই নয়, এবারে তাদের মাঠের বাইরের কৌশলের জন্যও, ইতিমধ্যেই অনেকের দৃষ্ট আকর্ষণ করেছে। এখন তাদের মূল লক্ষ্য গ্রাসরুট ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক সম্প্রসারণ এবং সামগ্রিক ক্রীড়াবিদদের লালন-পালনের মাধ্যমে ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠন করা। বিগত বেশ কিছু বছর ধরে ভারত এবং বিদেশের মাটিতেও একটি কাঠামোগত, স্কেলযোগ্য একাডেমি নেটওয়ার্ক তৈরিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে দিল্লি ক্যাপিটাল্স।
দিল্লি ক্যাপিটাল্সের একাডেমির উত্থান: ২০১৯ সালে নিজেদের ব্র্যান্ডিং পুনর্গঠনের পর, পেশাদার টি-টোয়েন্টি দল হিসেবে কাজ করা থেকে একটি বিস্তৃত ক্রিকেট ইকোসিস্টেম তৈরিতে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটাল্স। ভারত জুড়ে এক ডজনেরও বেশি একাডেমি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করার পাশাপাশি ইউনাইটেড কিংডম এবং কানাডার মতো বিশ্ব বাজারেও নিজেদের একাডেমি তৈরি করছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ৬ থেকে ১৮ বছর বয়সী হাজার হাজার উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের প্রশিক্ষণ প্রদান করা থেকে, উচ্চমানের কোচিং, আধুনিক অবকাঠামো এবং পেশাদার সেটআপের প্রতিফলনকারী পারফরম্যান্সের পথ প্রদান করে এই একাডেমিগুলি। এছাড়াও প্রযুক্তিগত প্রশিক্ষণের দিকেও অনেকতাই এগিয়ে দিল্লি ক্যাপিটাল্স। যার মধ্যে রয়েছে শারীরিক সুস্থতা, পুষ্টি শিক্ষা, ক্রীড়া মনোবিজ্ঞান এবং মানসিক দৃঢ়তা। শুধুমাত্র গ্র্যাসরুট ক্রিকেটারদের আইপিএল দলে নিয়োগ করাই নয়, তারা যাতে ভারতীয় দলেও নিজেদের জায়গা করে নিতে পারে সেই দিকেও মনোনিবেশ করা হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজি থেকে স্কাউট করা বেশ কয়েকজন খেলোয়াড় তাদের রাজ্য এবং জুনিয়র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।
এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতীক পুরি, যিনি ২০২৩ সালের শেষের দিকে দিল্লি ক্যাপিটালসের একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। একজন উৎসাহী স্পোর্টস ম্যানেজমেন্ট পেশাদার, প্রাক্তন জাতীয় স্তরের ক্রিকেটার এবং বিসিসিআই-প্রত্যয়িত কোচ, পুরি ক্যাপিটালসের গ্রসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে কাঠামো, স্কেল এবং কৌশল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নিয়োগের পর থেকে, এই নেটওয়ার্কটি আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নতুন একাডেমিও চালু করা হয়েছে। এই সকল বিষয়ে দিল্লির অভ্যন্তরীণ একজন সদস্য বলেছেন, “প্রতীক গ্রাসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে একটি সুশৃঙ্খল, তথ্য-চালিত পদ্ধতি নিয়ে এসেছেন। তিনি কেবল নেটওয়ার্ককে আরও বিস্তৃত করছেন না বরং এমন একটি সংস্কৃতি তৈরি করছেন যা ভারতের খেলাধুলায় একাডেমিগুলি কীভাবে পরিচালিত হয় তা নির্ধারণ করতে পারে”।
-
ফুটবল7 hours agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল6 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট7 days agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল3 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল6 days ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট7 days agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
