অন্যান্য খেলা
CWG 2026: একই দিনে সাত স্বর্ণপদক ভারতের, হতাশ করলেন লভলিনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২৬-এ বক্সিং রিংয়ে কার্যত আধিপত্য বিস্তার করল ভারত। শনিবার একদিনেই বক্সিং থেকে এল সাতটি সোনার পদক। প্রীতি পাওয়ার ও জৈস্মিন লম্বোরিয়ার সোনাজয়ের ধারাবাহিকতা বজায় রেখে স্বর্ণপদক জিতলেন সাক্ষী চৌধরি, প্রিয়া ঘাঙ্ঘাস, অরুন্ধতী চৌধরি, সচিন সিবচ এবং অঙ্কুশ পানঘাল। তবে দিনের একমাত্র বড় ধাক্কা আসে অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোঁহাইয়ের পরাজয়ে।
৫১ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে দুর্দান্ত বক্সিং উপহার দিয়ে হারান সাক্ষী চৌধরি। নিখুঁত জ্যাব, দ্রুত পায়ের কাজ এবং আক্রমণাত্মক কৌশলে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি তিনি।
এরপর ৬০ কেজি বিভাগের ফাইনালে কানাডার মারি আল-আহমাদিয়েকে হারিয়ে সোনা জেতেন প্রিয়া ঘাঙ্ঘাস। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও দুরন্ত প্রত্যাবর্তন করে পরের দুই রাউন্ড জিতে ম্যাচ নিজের করে নেন তিনি। এই জয়ের সঙ্গে কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের চতুর্থ সোনা নিশ্চিত হয়, যা নতুন নজির।
৭০ কেজি বিভাগে ইংল্যান্ডের শ্যান্টেলে রেডকে পরাস্ত করে ভারতের পঞ্চম সোনা এনে দেন অরুন্ধতী চৌধরি। পরে ৬০ কেজি বিভাগে সচিন সিবচ এবং ৮০ কেজিতে অঙ্কুশ পানঘালও সোনা জিতে ভারতের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেন।
তবে প্রত্যাশা পূরণ করতে পারলেন না অভিজ্ঞ লভলিনা বরগোঁহাই। ৭০ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার এমা সু গ্রিনট্রির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম রাউন্ড হারার পর দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ালেও শেষ রাউন্ডে প্রতিপক্ষের দ্রুত আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত ১-৪ ব্যবধানে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লভলিনাকে।
দিনের শুরুতে ৫৪ কেজি বিভাগে মেক্সিকোর স্কারলেট সাভানা ডেলগাডোকে এবং ৫৭ কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞ মিকায়েলা ওয়ালশকে একই ব্যবধানে (৫-০) হারিয়ে সোনা জেতেন যথাক্রমে প্রীতি পাওয়ার ও জৈস্মিন লম্বোরিয়া।
বক্সিংয়ের পাশাপাশি অ্যাথলেটিক্সেও সাফল্য পেয়েছে ভারত। ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল রুপো এবং সেলভা প্রভু ব্রোঞ্জ জেতেন। প্যারা অ্যাথলেটিক্সের এফ-৫৭ শটপাটে সোনা জেতেন সোমন রানা, রুপো পান শুভম জুয়াল। জুডোয় ব্রোঞ্জ জেতেন উন্নতি শর্মা। এর আগে হর্ষ সিংহ ও অস্মিতা দে সোনা এবং যামিনী মৌর্য রুপো জেতায় জুডোতেও ভারতের পদকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
দিন শেষে ভারতের ঝুলিতে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। রবিবারও একাধিক ইভেন্টে পদক জয়ের আশা রয়েছে ভারতীয় শিবিরে।
অন্যান্য খেলা
CWG 2026: বিন্দিয়ারানির ব্রোঞ্জ, কমনওয়েলথে পদক তালিকায় অষ্টম স্থানে ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদকজয়ের ধারা অব্যাহত। সোমবার মহিলাদের ৫৮ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ জিতে দেশের ঝুলিতে দশম পদক যোগ করলেন অভিজ্ঞ ভারোত্তোলক বিন্দিয়ারানি দেবী। তাঁর সাফল্যে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াল ১০—২টি সোনা, ৫টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ।
এদিনের আগে ভারতের হয়ে সোনা জিতেছিলেন শর্মিলা, আর রুপো এসেছিল সর্বেশ ও অজয় বাবু-র হাত ধরে। এখনও পর্যন্ত ভারতের সবকটি পদকই এসেছে ভারোত্তোলন, প্যারা-পাওয়ারলিফটিং এবং প্যারা অ্যাথলেটিক্স থেকে।
পঞ্চম দিনের শেষে পদক তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের ঝুলিতে ২৬টি সোনা-সহ মোট ৫৯টি পদক। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (৩২টি পদক) এবং তৃতীয় স্থানে কানাডা (২১টি পদক)।
ভারতের সামনে এখনও আরও পদক জয়ের সুযোগ রয়েছে। আগামী প্রতিযোগিতাগুলিতে ভারতীয় অ্যাথলিটদের কাছ থেকে আরও সাফল্যের প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা। পদকের সংখ্যা বাড়িয়ে তালিকায় আরও ওপরে ওঠাই এখন ভারতের লক্ষ্য।
অন্যান্য খেলা
মীরাবাইয়ের সোনালি হ্যাটট্রিক, গ্লাসগোয় ভারতের প্রথম সোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের ভারোত্তোলনের রানি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনিই সেরাদের সেরা। কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৪৮ কেজি বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে সোনার পদক জিতলেন মীরাবাই চানু। এই জয়ের সঙ্গে গ্লাসগো গেমসে ভারতের প্রথম সোনা এনে দেওয়ার পাশাপাশি টানা তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনা জয়ের বিরল কীর্তিও গড়লেন তিনি।
৩১ বছরের মীরাবাই স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তুলে মোট ১৯০ কেজি নিয়ে সবার শীর্ষে শেষ করেন। এই পারফরম্যান্সে তিনি গেমস রেকর্ড এবং কমনওয়েলথ রেকর্ড—দুটিই ভেঙে দেন। প্রতিযোগিতার শুরু থেকেই তাঁর আধিপত্য ছিল স্পষ্ট, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে অনায়াসে সোনা নিশ্চিত করেন তিনি।
২০১৮ সালের গোল্ড কোস্ট এবং ২০২২ সালের বার্মিংহামের পর এবার গ্লাসগো—টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতে ভারতীয় ক্রীড়া ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন মণিপুরের এই তারকা। এটি তাঁর কমনওয়েলথ গেমসে চতুর্থ পদকও।
পদক জয়ের পর উচ্ছ্বসিত মীরাবাই বলেন, “এটি আমার তৃতীয় কমনওয়েলথ গেমসের সোনা। খুবই আনন্দ হচ্ছে। দেশের জন্য আবারও সোনা জিততে পেরে গর্বিত।” তাঁর এই সাফল্যে দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদক তালিকার সূচনা হল মীরাবাইয়ের হাত ধরেই। আগামী দিনগুলিতে বক্সিং, অ্যাথলেটিক্স ও অন্যান্য ডিসিপ্লিনে আরও পদকের আশায় ভারতীয় শিবির।
অন্যান্য খেলা
Commonwealth Games 2026: কমনওয়েলথে দুর্ঘটনার কবলে ইংল্যান্ডের তরুণ জিমন্যাস্ট
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : কমনওয়েলথ গেমসে ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেল গ্লাসগোর জিমন্যাস্টিক্স অ্যারেনা। পুরুষদের দলগত ফাইনালে হাই বারে পারফরম্যান্সের সময় ইংল্যান্ডের তরুণ জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ল্যাংটন গ্রিপ মিস করে প্রায় তিন মিটার ওপর থেকে মাথা ও ঘাড়ের উপর আছড়ে পড়েন। সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে মেডিক্যাল দল মাঠে ছুটে আসে। দীর্ঘক্ষণ চিকিৎসার পর ঘাড়ে সাপোর্ট দিয়ে স্ট্রেচারে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে টিম ইংল্যান্ড জানায়, ল্যাংটন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছিল। স্ক্যানে কোনও গুরুতর চোট ধরা না পড়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পরও ইংল্যান্ড দল লড়াই চালিয়ে রুপো জিতলেও পুরো প্রতিযোগিতাজুড়েই ছায়া ফেলে ওই দুর্ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতার শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদ ও সমর্থকেরা।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
