আন্তর্জাতিক ফুটবল
আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে অঘটন ঘটিয়ে বার্সেলোনাকে ছিটকে দিয়েছিল ইন্টার মিলান। বুধবার রাতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পিএসজি। ১ জুন ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী প্রতিপক্ষ। প্রথম লেগ সেমিফাইনালে আর্সেনালের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল পিএসজি। ফলে ঘরের মাঠে ফিরতি লেগে মাঠে নামার আগে একটু হলেও সুবিধা ছিল লুইস এনরিকের দলের।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালের উপর আধিপত্য বিস্তার করে পিএসজি। ২৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান হাকিমি। মিনিট চারেক পরেই আর্সেনালের হয়ে একটি গোল পরিশোধ করেন বুকায়ো সাকা। এরপর বিক্ষিপ্ত কিছু সুযোগ পেলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি আর্সেনাল।
আন্তর্জাতিক ফুটবল
ফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও চ্যাম্পিয়নের মতোই খেলল আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বকাপ অভিযান শুরু করার বার্তা দিয়ে রাখলেন লিওনেল স্কালোনির ফুটবলাররা। আর সেই জয়ের রাতে আলো কাড়লেন বদলি হিসেবে নামা লিওনেল মেসি।আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং আক্রমণে আধিপত্য ছিল আর্জেন্টিনার। তারই পুরস্কার আসে ম্যাচের প্রথম দশ মিনিটের মধ্যেই। বক্সের বাইরে থেকে ভ্যালেন্টিন বার্কোর দুর্দান্ত শট আইসল্যান্ড গোলরক্ষক এলিয়াস ওলাফসনের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে সেটাই ছিল ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোল।দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন স্ক্যালোনি। ৬৭ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। নামার কয়েক মিনিটের মধ্যেই নিজের উপস্থিতি জানান দেন আর্জেন্টাইন অধিনায়ক। লাউতারো মার্টিনেজ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট-কিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১১৭তম গোল। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার স্মৃতিরও জবাব দিলেন তিনি।ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার দাপট আরও স্পষ্ট হয়। ৮৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে থিয়াগো আলমাদা গোল করে জয় নিশ্চিত করেন। ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এবার তাদের লক্ষ্য ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবল
দূর হলো শঙ্কা, মেসিকে নিয়ে সুখবর
রে স্পোর্টজের প্রতিবেদন: লিওনেল মেসির চোট ঘিরে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কাটল। ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্জেন্টাইন মহাতারকার হ্যামস্ট্রিংয়ে গুরুতর কোনও চোট নেই। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে বড় ধরনের ক্ষতির ইঙ্গিত মেলেনি বলেই স্বস্তিতে আর্জেন্টিনা শিবির।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়। তবে ক্লাব সূত্রে খবর, এটি মূলত অতিরিক্ত ক্লান্তি এবং পেশিতে চাপ পড়ার ফল। কয়েকদিন বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
ম্যাচের ৭৩ মিনিটে বদলি হওয়ার সময় মেসিকে নিজে হেঁটেই মাঠ ছাড়তে দেখা যায়, যা শুরু থেকেই ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা হয়েছিল। ইন্টার মায়ামি কোচও জানিয়েছেন, পরিস্থিতি আশঙ্কাজনক নয়।
বিশ্বকাপের আগে এই খবর স্বাভাবিকভাবেই স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সময়মতো জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন বলেই মনে করা হচ্ছে মেসিকে।
আন্তর্জাতিক ফুটবল
ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, বোডো/গ্লিমটকে হারিয়ে ফাইনালে পৌঁছালো টটেনহ্যাম। ৩-১ গোলে জয় পায় তারা। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে সেমিফাইনাল প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফিরতি লেগে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জয় পেল রুবেন আমোরিমের দল। ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিক ক্লাব। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও ম্যাচের সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। পিছিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় রেড ডেভিলসরা।
দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ম্যানচেস্টারকে সমতায় ফেরান মাউন্ট। ৭৯ মিনিটে গোল করে এগিয়ে দেন ক্যাসেমিরো। ৮৫ মিনিটে তৃতীয় গোল। ম্যাচের সংযোজিত সময়ে বিলবাওয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মাউন্ট। দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ফলাফল ৭-১। ফলে বড় ব্যবধানে অ্যাটলেটিক ক্লাবকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে গেল রুবেন আমোরিমের দল।
-
ফুটবল3 days agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 week agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল6 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট1 week agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল5 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল1 week ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট1 week agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
