Connect with us

ফুটবল

DURAND CUP 2026: ম্যাচ জিতেই নকআউটের প্রস্তুতি, ম্যাকা-মিগুয়েলকে নিয়ে অপেক্ষায় মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ইতিমধ্যেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে মোহনবাগান। তবে সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সিআইএসএফের বিরুদ্ধে শেষ ম্যাচকে হালকা ভাবে নিতে নারাজ সবুজ-মেরুন শিবির। শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে নকআউট পর্বে যেতে চান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস।

দলের সঙ্গে যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেন এবং মিগুয়েল। অনুশীলনে দু’জনকে স্বচ্ছন্দ দেখালেও সিআইএসএফের বিরুদ্ধে শুরু থেকে তাঁদের মাঠে নামানোর সম্ভাবনা কম। কোচ জানিয়েছেন, দু’জনই এখনও পুরো ম্যাচ খেলার মতো প্রস্তুত নন।রবিবার অনুশীলনে সেটপিসের উপর বিশেষ গুরুত্ব দেন দিলেম্পেরিস। খেলোয়াড়দের অবস্থান এবং দায়িত্ব নিজে বুঝিয়ে দেন তিনি। গোলরক্ষকদের নিয়েও আলাদা কাজ করেন মোহনবাগান কোচ। এরপর ম্যাচ পরিস্থিতির অনুশীলন করানো হয়।

প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গোলের নিচে বিশালের জায়গায় জাহিদকে দেখা যেতে পারে। আলবার্তের সঙ্গে রক্ষণে মেহতাবের জুটি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ম্যাকলারেনকে দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে। মিগুয়েলের খেলার সম্ভাবনা কম। আপুইয়ার চোট নিয়েও রয়েছে সংশয়।

ম্যাচের আগে কোচ বলেন, “আমরা প্রথম দুই ম্যাচ জিতেছি, তবে আমাদের যথেষ্ট হাম্বেল থাকতে হবে। আমরা শেষ ম্যাচটিও জিততে চাই, তারপর বাকি টুর্নামেন্ট নিয়য়ে ভাবব।”

ইস্টবেঙ্গল

নাচোকে নিয়ে মরশুমের শুরুতেই বিপাকে ইস্টবেঙ্গল, ছাড়তে গেলেও বহু সমীকরণ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গলে এই মুহূর্তে ইনভেস্টর নেই। দল গঠনের মূল দায়িত্ব সামলাচ্ছেন কর্তারা। তারপরেও আইএসএল-এ লড়াই করার মত দল গড়তে সক্ষম হয়েছেন তারা। স্বাভাবিকভাবেই সব ফুটবলার নেওয়ার পর হাতে অতিরিক্ত অর্থ তেমন নেই। কিন্তু মরশুমের শুরুতেই যে ফুটবলার বদলের পরিস্থিতি। তাও আবার বিদেশি। স্প্যানিশ ডিফেন্ডার নাচোকে নিয়ে ইস্টবেঙ্গল শিবিরে অসন্তোষ শুরু হয়ে গেছে কয়েকদিন আগে থেকেই। যখন ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণের জন্য মাঠে নেমেই পেশীতে হালকা চোট পেয়েছিলেন তিনি। তার জন্য দিনদুয়েক অনুশীলন করতে পারেননি। তারপর আবার অনুশীলনে ফেরেন। সাউথ ইউনাইটেড এর বিরুদ্ধে মাঠে নামেন। কিন্তু বিরতিতে আবার চোটের জন্য তাকে তুলে নিতে হয়। এবার হাঁটুতে। এতটাই চোট যে রবিবার অনুশীলনে এলেন না। খুব স্বাভাবিকভাবেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের সম্পূর্ণ ভারতীয় রক্ষণ খেলাতে হবে কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে।

কিন্তু নাচোর কি হবে? তিনি যে সম্পূর্ণভাবে চোট সারাতে এসেছেন তা তো বোঝাই যাচ্ছে। কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছেন। এখন নিজেই ঘনিষ্ঠ মহলে বলছেন পরিবর্ত লাগবে। বললেই তো হলো না। নাচোর চোট যদি গুরুতর না হয় তাহলে সেই চোট দেখিয়ে নিয়ম মেনে বিনা খরচে ছাড়া যাবে না। ছাড়তে হবে ক্ষতিপূরণ দিয়ে। অর্থাৎ নতুন করে অর্থের দায়ভার চাপবে ইস্টবেঙ্গলের উপর। এই মুহূর্তে সেটা করা ছাড়া ইস্টবেঙ্গলের উপায় নেই কারণ বিদেশী ডিফেন্ডার নিতেই হবে। শুধু আনোয়ার আলি ছাড়া স্টপারে তেমন গোটা মরশুম খেলে দেওয়ার মতো ভারতীয় ডিফেন্ডার নেই। জিকসন সিং গত বছর আইএসএল টা উতরে দিয়েছিলেন। বারবার তো তা হবে না। তাই নতুন বিদেশী ডিফেন্ডার নিতেই হবে।

পরিস্থিতি যা তাতে নতুন করে একটা বড় অংকের বোঝা চাপছে ইস্টবেঙ্গল কর্তাদের উপর। যাতে ধাক্কা খেতে চলেছে তাদের গোটা বছরের পরিকল্পনা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক, ‘পরিকল্পিত প্রচেষ্টা’র অভিযোগ ফিফার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে একের পর এক অভিযোগ এবং ইউরোপীয় ফুটবলের সঙ্গে ফিফার সংঘাত—সব মিলিয়ে চাপে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার সরাসরি পাল্টা আক্রমণে ফিফা। তাদের দাবি, সভাপতির নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অভিযোগ সামনে আনা হচ্ছে।সম্প্রতি উয়েফায় ইনফান্তিনোর মহাসচিব থাকাকালীন এক মহিলা কর্মীকে দেওয়া বিদায়ী অর্থ এবং তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।

ইনফান্তিনো অভিযোগগুলি অস্বীকার করেন। উয়েফা অর্থপ্রদানের বিষয়টি স্বীকার করলেও জানিয়েছে, তৎকালীন নিয়ম মেনেই তা করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য নিয়ম আরও কঠোর করা হয়েছে।ফিফার বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সভাপতির প্রতি সদস্য দেশগুলির সমর্থন এখনও অটুট।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “ফিফা সভাপতি সদস্য অ্যাসোসিয়েশনগুলোর গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাদের ম্যান্ডেট নিয়েই দায়িত্ব পালন করছেন।”

অভিযোগ নিয়ে ফিফার সতর্কবার্তা, “জল্পনা ও ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। আর কোনও অভিযোগ বারবার বলা হলেই সেটি সত্য হয়ে যায় না।”

এরই মধ্যে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা নিয়ে উয়েফার সঙ্গে সংঘাত আরও বেড়েছে। প্রস্তাবিত বাণিজ্যিক কাঠামো ঘিরে ফিফার ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে ইউরোপীয় সংস্থা। প্রতিযোগিতা বয়কটের হুমকিও পুরোপুরি প্রত্যাহার হয়নি।তবে ইনফান্তিনো একা নন। কনমেবল, আফ্রিকান ফুটবল কনফেডারেশন, মেক্সিকো এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী ফুটবল প্রশাসন তাঁর পাশে রয়েছে। ফিফার দাবি, নেতৃত্বে কোনও পরিবর্তন হলে সেটিও সংবিধান মেনেই হতে হবে।

ব্যক্তিগত অভিযোগ ও ইউরোপীয় বিরোধ—দুই ফ্রন্টেই লড়াই চলছে ইনফান্তিনোর। আপাতত তাঁর পাশে দাঁড়িয়ে ফিফা স্পষ্ট বার্তা দিয়েছে, সমালোচনা গ্রহণযোগ্য, কিন্তু বিভ্রান্তিকর প্রচার নয়।

Continue Reading

ইস্টবেঙ্গল

হাই প্রেসিং অনুশীলন আল আরবির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন মরশুম এখনও শুরু হয়নি কুয়েতে, ২৫ আগস্ট থেকে পর্দা উঠবে তাঁদের ঘরোয়া লিগের। তার আগেই ১২ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জনকারী ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে হবে আল আরবিকে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কুয়েতের এই ক্লাব।

তুরস্কে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে নির্ধারিত সময়ের চারদিন আগেই কলকাতায় পৌঁছে যায় আল আরবি। প্রথম দিন হোটেলে জিম সেশন সারার পর দ্বিতীয় দিন থেকেই যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়ে লুকাস শ্যালনরা। সন্ধ্যা ছ’টায় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও প্রায় কুড়ি মিনিট আগেই মাঠে পৌঁছে যান ফুটবলার ও কোচিং স্টাফরা। মূল লক্ষ্য ছিল কলকাতার আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।

মজার ঘটনা, পাশের মাঠে অনুশীলন করছিল মোহনবাগান। তাদেরই প্রতিপক্ষ ভেবে প্রথমে খানিক বিভ্রান্ত হন আল আরবির ফুটবলাররা। তবে দ্রুতই ফোকাস ফেরে অনুশীলনে। কোচ গোরান সাবলিচ রিজার্ভ দলকে ইস্টবেঙ্গলের কৌশলে সাজিয়ে ডাবল পিভট ও হাই প্রেসিং অনুশীলন করান। এর বিপরীতে মূল দলকে ৩-৪-৩ ফর্মেশনে কাউন্টার প্রেস ও লং বল কাউন্টার করিয়ে পরীক্ষা করে দেখেন। এভাবেই প্রায় দু’ঘন্টার কড়া অনুশীলনে দলকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন সাবলিচ।

Continue Reading

Trending