Connect with us

ফুটবল

FIFA WC 2026: শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যাচ বাঁচাল দক্ষিণ আফ্রিকা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার লড়াই শেষ হল ১-১ সমতায়। ম্যাচের অধিকাংশ সময় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় চেকিয়াকে। প্রথমার্ধে তারা এগিয়ে যায় এবং সেই লিড ধরে রেখেই ম্যাচের শেষ পর্যায়ে পৌঁছে যায়। দক্ষিণ আফ্রিকা একাধিক সুযোগ তৈরি করলেও চেকিয়ার রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়।

তবে নাটকীয়তা জমে ওঠে ম্যাচের অন্তিম মুহূর্তে। দক্ষিণ আফ্রিকার এক আক্রমণের সময় চেকিয়ার ডিফেন্ডারের ফাউলের জন্য পেনাল্টি পায় আফ্রিকার প্রতিনিধিরা। স্পট-কিক নিতে এসে কোনো ভুল করেননি অধিনায়ক তেবোহো মোকোয়েনা। তাঁর নিখুঁত শটে সমতা ফেরে স্কোরলাইনে।

এই ড্রয়ের ফলে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল। অন্যদিকে, জয়ের একেবারে কাছাকাছি গিয়েও দুই পয়েন্ট খুইয়ে হতাশ চেকিয়া শিবির।

গ্রুপ এ-তে বর্তমানে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকার সামনে এখন কঠিন পরীক্ষা। পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় ছাড়া তাদের সামনে প্রায় কোনও বিকল্প নেই। সেই ম্যাচই নির্ধারণ করতে পারে ‘বাফানা বাফানা’-দের নকআউট পর্বে যাওয়ার ভাগ্য।

ফুটবলবিশ্বের নজর এখন দক্ষিণ আফ্রিকার পরবর্তী লড়াইয়ের দিকে—তারা কি এই প্রত্যাবর্তনের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বিশ্বকাপ অভিযান বাঁচিয়ে রাখতে পারবে?

ফুটবল

মেসির গোল নেই, শেষ মুহূর্তে বাঁচল মায়ামি!

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: লিয়োনেল মেসির গোলের অপেক্ষা বাড়ল। সিনসিনাটির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইন্টার মায়ামি। বৃহস্পতিবারের এই ড্রয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার লড়াই আরও কঠিন হল মায়ামির। যদিও শেষ মুহূর্তে রিকেলমে ফিলিপির গোলে হার এড়াল তারা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে চারটি গোল হয়। ৬১ মিনিটে লুই সুয়ারেসের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ায় সিনসিনাটি। ৮০ মিনিটে কেনজি ডেম এবং ৮৬ মিনিটে স্যামুয়েল গিডির গোলে এগিয়ে যায় তারা। মায়ামির হার প্রায় নিশ্চিত মনে হলেও ৯০ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান রিকেলমে ফিলিপি। শেষ পর্যন্ত ২-২ ফলেই শেষ হয় ম্যাচ।
অন্যদিকে নিউ ইয়র্ক রেড বুলসকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউ ইংল্যান্ড রেভোলিউশন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। সমসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মায়ামি। শীর্ষে থাকা নাশভিলের সংগ্রহ ৭১ পয়েন্ট।
ইতিমধ্যেই ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থেকে সাপোর্টার্স শিল্ড জিতেছে নাশভিল। তবে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ এখনও রয়েছে মেসিদের সামনে। পরের ম্যাচে নিউ ইংল্যান্ডের মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে তারা।
চলতি লিগে ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে রয়েছেন মেসি। দলকে সাফল্যের পথে ফেরাতে পরের ম্যাচে তাঁর দিকেই তাকিয়ে থাকবে মায়ামি।

Continue Reading

ফুটবল

ফের ধাক্কা! আফগানিস্তানের কাছে হার ভারতের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ফের হার ভারতের। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার ৮১ থেকে ৮৮ স্থান নির্ধারণের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের কাছে ১-২ গোলে পরাস্ত হল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন নিবাস মেইতেই ওয়াহেংবাম। আফগানিস্তানের হয়ে গোল করেন মহম্মদ মুস্তাফা ও শাহজাদা সুলতানি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারত। ষষ্ঠ মিনিটে পরপর কয়েকটি সুযোগও তৈরি করেছিল ব্লু কোল্টসরা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টে ১৫ মিনিটে মুস্তাফার গোলে এগিয়ে যায় আফগানিস্তান। বাঁ দিক থেকে শাহজাদা সুলতানির ক্রস থেকে ভারতীয় ডিফেন্সকে পরাস্ত করে গোল করেন মুস্তাফা। ২৭ মিনিটে ব্যবধান বাড়ায় আফগানরা। ভারতের ভুল পাস থেকে বল পেয়ে একক দক্ষতায় গোল করেন সুলতানি।
দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি ভারত। ৩৭ মিনিটে রালরেমরুয়াতফেলার পাস থেকে গোল করে ব্যবধান কমান নিবাস। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালায় ভারতীয় দল। কিন্তু আফগানিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ব্লু কোল্টসদের।
এবার ভারতের সামনে কাজাখস্তান। হাঙ্গেরির কাছে হেরে যাওয়া কাজাখস্তানের বিরুদ্ধে ৮৫ থেকে ৮৮ স্থান নির্ধারণের সেমিফাইনালে খেলবে ভারত। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচটির। DAZN-এ সরাসরি সম্প্রচারিত হবে সেই ম্যাচ।

Continue Reading

ইস্টবেঙ্গল

ড্র করে ক্লান্তিকেই দুষলেন হাবাস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের গ্রুপ পর্বে মাস্ট উইন ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের। ওমানের ক্লাব আল সিবের বিরুদ্ধে ড্র করায় নকআউট পর্বে যাওয়ার লড়াই কঠিন হল লাল-হলুদের। এই ম্যাচ জিতলে পরের পর্বে যাওয়ার রাস্তা কিছুটা সহজ হত রামিরেজদের। দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

ম্যাচের পর হাবাস বলেন, “আমাদের দলের পারফরম্যান্স খারাপ হয়েছে। আমার মনে হয়, অতিরিক্ত ক্লান্তি আজকের ম্যাচে প্রভাব ফেলেছে। আমরা খেলার তীব্রতা ধরে রাখতে পারিনি। দ্রুত আক্রমণে ওঠার প্রক্রিয়াতেও ঘাটতি ছিল। ম্যাচের শুরুতে আমাদের পারফরম্যান্স ও খেলার তীব্রতা খুব ভাল ছিল। কিন্তু কলকাতার বাইরে দীর্ঘ সময় কাটানো এবং টানা এক সপ্তাহের সফরের ধকল সামলাতে হয়েছে। এখন দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচের আগে উন্নতি করতে হবে। আমি একশো শতাংশ নিশ্চিত, পরের ম্যাচে দল নিজেদের সেরা ছন্দে ফিরে আসবে।” প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, “ওদের পারফরম্যান্স ও খেলার তীব্রতা যথেষ্ট ভাল ছিল। ফলে আমাদের জন্য ম্যাচটা কঠিন হয়ে উঠেছিল।” দলের পরবর্তী লক্ষ্য নিয়ে হাবাসের বক্তব্য, “এখন আমাদের প্রধান লক্ষ্য বিশ্রাম নিয়ে পরের ম্যাচের জন্য তৈরি হওয়া। আমরা জিততে পারতাম, আরও ভাল খেলতে আমাদের লড়াই করতে হবে।”

তবে আল শর্টা ও আল হুসেইনের ম্যাচ ড্র হওয়ায় অবশ্য নতুন করে আশা দেখছে ইস্টবেঙ্গল। নকআউটে যেতে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে লাল-হলুদকে। আল সিব এবং আল হুসেইনের বিরুদ্ধে ঘরের মাঠে খেললেও আল শর্টার বিরুদ্ধে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ফলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রাশিদদের সামনে ।

Continue Reading

Trending