Connect with us

ফুটবল

CFL 2026: সুহেলের একমাত্র গোলে কষ্টার্জিত জয়, কলকাতা লিগে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেও পারফরম্যান্সে সন্তুষ্ট হওয়ার মতো কিছুই পেল না মোহনবাগান। মঙ্গলবার ইউনাইটেড কলকাতা (ইউকেএসসি)-কে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। ম্যাচের একমাত্র গোলটি করেন সুহেল ভাট। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করায় জয়ের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহনবাগান। প্রথম মিনিটেই সায়ন ব্যানার্জির উদ্যোগে আক্রমণ তৈরি হলেও তা প্রতিহত করে ইউকেএসসি রক্ষণ। পাঁচ মিনিটে গোগোচার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইউনাইটেড কলকাতা এবং বিদ্যাসাগর সিংয়ের একটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচের একমাত্র গোলটি আসে। ৪৩ মিনিটে বাঁদিক থেকে সায়ন ব্যানার্জির নিখুঁত পাস ধরে বক্সের ভিতর থেকে জোরালো শটে গোল করেন সুহেল ভাট। বল পোস্টে লেগে জালে জড়িয়ে পড়ে এবং সেই গোলেই এগিয়ে যায় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হন সুহেল। ৬১ মিনিটে ফাঁকা গোলের সামনে থেকেও হেড বাইরে মারেন তিনি। ৬৮ মিনিটে রোহিত সিংয়ের বাড়ানো বল থেকেও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন জম্মু ও কাশ্মীরের এই ফরোয়ার্ড। তাঁর একের পর এক গোল মিস দেখে হতাশা লুকোতে পারেননি সিনিয়র দলের কোচ প্যানোস।
ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড কলকাতা। উমের শাকিলের শটের পর বক্সে সংঘর্ষের জেরে স্পট-কিকের নির্দেশ দেন রেফারি। কিন্তু বিদ্যাসাগর সিং সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি। তাঁর শট গোলপোস্টের অনেক বাইরে চলে যায়।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা আরও বাড়ে। ৮৭ মিনিটে সায়ন ব্যানার্জিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইউকেএসসির অমিত টুডু। ইনজুরি টাইমে লাল কার্ড দেখেন জবি জাস্টিনও। শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত ঘিরে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এই জয়ের ফলে কলকাতা লিগে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান। তবে ফল নিজেদের পক্ষে এলেও গোলের সামনে ব্যর্থতা এবং ছন্নছাড়া ফুটবল সবুজ-মেরুন কোচিং স্টাফের চিন্তা বাড়াবে বলেই মনে করছে ফুটবলমহল।

ফুটবল

সেনেগালের কাছে ১-৬ গোলে হার, তৃতীয় হয়ে তৃতীয় স্তরে ভারতের অনূর্ধ্ব-১৫

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে সেনেগালের কাছে বড় ব্যবধানে হারল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। সোমবার বাকুর হোভসান কমপ্লেক্সে গ্রুপের শেষ ম্যাচে ১-৬ গোলে পরাজিত হলেন রোনানদেব আইহেইবামরা। এই হারের ফলে গ্রুপ কে-তে তৃতীয় স্থানে শেষ করে প্রতিযোগিতার পরবর্তী পর্বে তৃতীয় স্তরে খেলতে হবে ভারতকে।

ভারতের রক্ষণকে কার্যত তছনছ করে দেন সেনেগালের আবদুলায়ে দিয়ালো। ম্যাচের নবম, একাদশ, অষ্টাদশ ও ৩১ মিনিটে গোল করে চারটি গোল করেন তিনি। প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সেনেগালের এই ফুটবলার। জর্জেস কানফোম ১৪ মিনিটে এবং পিয়ের এমবেঙ্গে ২৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধেই ছয় গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।

৩৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একটি গোল শোধ করে ভারত। দীপক সিং আরামবামের নিচু ক্রস থেকে পা ছুঁইয়ে জালে বল জড়ান রোনানদেব। তবে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি ভারতীয় দল।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। অন্যদিকে, বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে ক্যামেরুন ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শেষ করেছে। সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেনেগাল। ফলে ক্যামেরুন খেলবে প্রথম স্তরে এবং সেনেগাল দ্বিতীয় স্তরে। ভারতের লড়াই হবে ৬৫ থেকে ৯৬তম স্থান নির্ধারণের জন্য তৃতীয় স্তরে। আগামী ৩০ অক্টোবর প্রতিযোগিতার শেষ দিন পর্যন্ত নকআউট পদ্ধতিতে চলবে স্থান নির্ধারণের ম্যাচগুলি।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

মেসি-রোনাল্ডো যুগের অবসানের ইঙ্গিত, ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘ আধিপত্যের অবসানের ইঙ্গিত দিল ২০২৬ সালের ব্যালন ডি’অর। এ বার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। ২৫ বছর পর তাঁর হাত ধরেই ব্যালন ডি’অর ফিরল ইংল্যান্ডে। এর আগে ২০০১ সালে এই পুরস্কার জিতেছিলেন মাইকেল ওয়েন।
পুরুষদের বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তৃতীয় হয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। চতুর্থ স্থানে রদ্রি এবং পঞ্চম স্থানে রয়েছেন মেসি। সপ্তম স্থানে ওসমান দেম্বেলে এবং অষ্টম স্থানে আর্লিং হালান্ড। তরুণ ফুটবলারদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন ইয়ামাল। মহিলাদের বিভাগে বর্ষসেরা হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। এটি তাঁর তৃতীয় ব্যালন ডি’অর ফেমিনাঁ খেতাব। দ্বিতীয় স্থানে ইওয়া পাজর এবং তৃতীয় স্থানে খাদিজা শ রয়েছেন।
পুরুষদের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন উনাই সিমন। মহিলাদের বিভাগে এই সম্মান পেয়েছেন কাতা কোল। মহিলাদের তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন ভিকি লোপেজ। সর্বোচ্চ গোলদাতার জন্য জার্ড মুলার পুরস্কার পেয়েছেন কেন এবং মহিলাদের বিভাগে চারলিন কোরাল। পুরুষদের বর্ষসেরা ক্লাব প্যারিস সাঁ জাঁ এবং মহিলাদের বিভাগে বার্সেলোনা। পুরুষদের সেরা কোচ স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, মহিলাদের বিভাগে বার্সেলোনার পেরে রোমেউ। মানবিক কাজ ও সামাজিক প্রভাবের জন্য সক্রেটিস পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের বুকায়ো সাকা।

Continue Reading

আইএসএল

নেই মিগুয়েল, আপুইয়া, ম্যাকলারেন! চোট সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন ব্রিগেড…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে সোমবার চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখা চেন্নাইয়নের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের। তবে বাগান শিবিরের প্রধান চিন্তা গোলের সুযোগ নষ্ট করা। আইএসএলের প্রথম দুই ম্যাচে গোল লক্ষ্য করে ২৬টি শট নিয়েও মাত্র দু’টি গোল করতে পেরেছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার সাংবাদিক সম্মেলনে বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস জানান, অতীতের ফলাফল নিয়ে না ভেবে চেন্নাইয়নকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, গোলের সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি গোল করার আশাও প্রকাশ করেন তিনি।
রবিবারের অনুশীলনেও গোল করার উপর বিশেষ গুরুত্ব দেন বাগান কোচ। প্রায় এক ঘণ্টার অনুশীলনে ফ্রি-কিক, কর্নার-সহ বিভিন্ন সেটপিসের মাধ্যমে গোলমুখ খোলার কৌশল ঝালিয়ে নেন ফুটবলাররা। চোটের কারণে এই ম্যাচে মিগুয়েল ফিগেইরা ও জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে না। ফলে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে আপুইয়ার পরিবর্তে সমীর জেলকোভিচ এবং সাহালের জায়গায় মনবীর সিংকে খেলানোর কথা ভাবতে পারেন কোচ। বাকি দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। ৪-৪-২ ছকে চেন্নাইয়নকে হারানোর পরিকল্পনা করছেন দিলেম্পেরিস।
এদিকে, সাংবাদিক সম্মেলনে দলের অন্দরের প্রতিযোগিতা নিয়ে মুখ খোলেন অনিরুদ্ধ থাপা। তাঁর মতে, মোহনবাগান দলে এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। পাশাপাশি, দলে সুস্থ প্রতিযোগিতা থাকায় তিনিও উপভোগ করছেন। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে বলেই আশাবাদী বাগান মিডফিল্ডার। এখন দেখার, গোলের সুযোগ কাজে লাগিয়ে চেন্নাইয়নের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে পারে কি না সবুজ-মেরুন ব্রিগেড।

Continue Reading

Trending