Connect with us

আন্তর্জাতিক ফুটবল

ব্রাজিলকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যাচে নামার কিছু ঘণ্টা আগেই আর্জেন্টিনা দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেললেও ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি ছিল সম্মানের লড়াই। আর সেই ম্যাচে একতরফা জয় পেল মেসিহীন আর্জেন্টিনা দল। বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াও ৪-১ ব্যবধানে ব্রাজিলকে ওড়ালো ২০২২ ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। অপরদিকে ব্রাজিল দলেও ছিলেন না নেইমার। যার ফলে প্রায় ২০ বছর পর ফুটবল বিশ্ব দেখল মেসি-নেইমারহীন দ্বৈরথ।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়া বনাম উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায়, ছাড়পত্র পেয়ে গিয়েছিল গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন মানসিকতা নিয়েই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমেছিল নীল-সাদা দল। ৪ মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১২ মিনিটে এনজো ফার্নান্দেজ ব্যবধান বাড়ান। তবে খেলার গতির বিরুদ্ধে গিয়ে এক গোল পরিশোধ করেন ব্রাজিলের ম্যাথিউজ কুনহা। ৩৭ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অবশেষে ৭১ মিনিটে সিমিওনের গোলে ৪-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ফলে দক্ষিণ আমেরিকার গ্রুপে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল লিওনেল মেসিররা। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবল

চেলসির পথে ওয়েলবেক ও হেন্ডারসন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অভিজ্ঞতার উপর ভরসা করে দল গঠনের পথে এগোচ্ছে চেলসি। নতুন কোচ জাভি আলোনসোর পরিকল্পনায় যোগ হতে চলেছেন দুই অভিজ্ঞ ইংলিশ ফুটবলার ড্যানি ওয়েলবেক এবং জর্ডান হেন্ডারসন। সূত্রের খবর, ব্রাইটনের স্ট্রাইকার ওয়েলবেককে দলে টানার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, পাশাপাশি হেন্ডারসনের সঙ্গেও অনেকদূর কথা এগিয়েছে চেলসির।
৩৫ বছর বয়সি ওয়েলবেক গত মরসুমে প্রিমিয়ার লিগে ১৩টি গোল করে দুর্দান্ত ছন্দে ছিলেন। অন্যদিকে ৩৬ বছর বয়সি হেন্ডারসনকে দলে আনার মূল লক্ষ্য মাঝমাঠে নেতৃত্ব ও অভিজ্ঞতা বাড়ানো। তরুণ ফুটবলারদের ভরসায় গড়া চেলসি এবার ড্রেসিংরুমে ভারসাম্য আনতে অভিজ্ঞ মুখের দিকেই ঝুঁকেছে।
ইতিমধ্যেই একাধিক তরুণ তারকাকে দলে নেওয়ার পর চেলসির এই নতুন কৌশল ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ক্লাবের বিশ্বাস, ওয়েলবেক ও হেন্ডারসনের মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও এখনও দুই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে স্ট্যামফোর্ড ব্রিজে তাঁদের যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

দুর্গাপুজোর আগেই বিশাল চমক, যুবভারতীতে সেলেকাওদের বিপক্ষে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। প্রায় দেড় দশক পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশের সিনিয়র দলকে সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছে কলকাতা। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। ফলে সন্দেশ, সামাদদের সামনে থাকবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলশক্তির বিরুদ্ধে নিজেদের মেলে ধরার বিরল সুযোগ।
মোহনবাগান ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই আন্তর্জাতিক ম্যাচের ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং আইএফএ সচিব কল্যান চৌবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, “এতদিন আমরা দর্শক হয়ে থেকেছি। এবার আমরা নিজেরাও খেলব।”
২০১১ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা কলকাতায় খেলেছিল। সেই স্মৃতি এখনও টাটকা। এবার ব্রাজিলের আগমনে উৎসবের আবহ তৈরি হতে চলেছে তিলোত্তমায়, দুর্গাপুজোর আগেই যা ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে বড় উপহার।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে ফিফার বিরুদ্ধে সরব উয়েফা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামো নিয়ে ফিফার নতুন প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। জরুরি বৈঠকে উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে সিদ্ধান্ত নিয়েছে, প্রস্তাবটি কার্যকর হলে তারা ফিফার সমস্ত প্রতিযোগিতা বয়কট করবে।
উয়েফার স্পষ্ট বক্তব্য, “বিশ্বকাপ কোনও বিনিয়োগের পণ্য নয়। এটি ফুটবলের ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবলার, জাতীয় দল এবং সমর্থকদের অবদানে গড়ে উঠেছে। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।”
এদিকে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ৪১টি সদস্য দেশের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও অসন্তোষ বাড়ছে।
অক্টোবরে মহিলাদের বিশ্বকাপের প্লে-অফের আগেই এই ইস্যুতে ফিফার উপর চাপ আরও বাড়তে পারে। ফুটবলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে তীব্র টানাপোড়েন।

Continue Reading

Trending