Connect with us

ফুটবল

বাংলাদেশকে হারাতে প্রস্তুত ভারতীয় দল। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র চব্বিশ ঘন্টা। তারপরেই বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত। শিলংয়ের জহরলাল নেহেরুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচে খেলতে নামার আগে মালদ্বীপের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে দারুন জয় পেয়েছে ভারতীয় দল। ফলে স্বাভাবিকভাবেই দারুণ ছন্দে রয়েছে গোটা দল। এবারে সামনে রয়েছে বাংলাদেশের মতন কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে সুবিধে নিয়ে এই ম্যাচ জয়ের দিকেই পাখির চোখ করবেন সুনীল ছেত্রী, লিষ্টন কোলাসোরা। প্রায় প্রত্যেক দিনই ক্লোজ ডোর অনুশীলন করলেও, ম্যাচ ডে মাইনাস ওয়ানের কারণে প্রথম ১৫ মিনিট অনুশীলন দেখার অনুমতি দেওয়া হয়েছিল। 

প্রথম ১৫ মিনিটের অনুশীলনে হালকা অনুশীলনই করতে দেখা গেল গোটা ভারতীয় দলকে। যেহেতু বিগত কিছুদিনের অনুশীলনে বাংলাদেশ বধের সমস্ত রণকৌশল তৈরি করে রেখেছেন মানোলো মার্কুয়েজ, ফলে সোমবার, দলের ফুটবলারদেরকে খুব বেশি অনুশীলন হয়ত করাবেন না তিনি। সোমবার প্রথম ১৫ মিনিটের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই সকল ফুটবলারদের দেখা গেল। তবে বাংলাদেশ ম্যাচের আগে এই অনুশীলনটাই কিন্তু তার কাছে শেষ সুযোগ প্রথম একাদশ বেছে নেওয়ার। হয়ত এই অনুশীলনের পরেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে তার প্রথম একাদশ কি হতে চলেছে সেটা হয়ত বেছে নেবেন। 

মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে উঠে গিয়েছিলেন মাঝমাঠের ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেজ। তার জায়গায় দলে এসেছেন লুইস ম্যাকার্টন। তিনি দলে আশায় যে দলের শক্তি বেড়েছে সেটা বলাই যায়, তবে তিনি দলে থাকবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ মানোলো মার্কুয়েজ। অপরদিকে অপুইয়াকে নিয়েও একটা প্রশ্ন থাকছে যে বাংলাদেশের আক্রমণ রুখতে তাঁকে মাঝমাঠে ব্যবহার করবেন কিনা মানোলো। এছাড়াও দীর্ঘদিন বাদে ভারতের জার্সি গায়ে খেলার সুযোগ পেয়েছেন বিশাল কাইথ। মালদ্বীপের বিরুদ্ধে অভিষেক ম্যাচে টেকাঠীর নিচে যথেষ্ট ভাল খেলেছিলেন তিনি। তবে আমরিন্দর সিংকেও কিন্তু সেই জায়গায় তৈরি রাখছেন কোচ মানোলো। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েই যাত্রা শুরু করতে মরিয়া ভারতীয় দল।

ফুটবল

FIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বের কাছে এটি এক বিস্ময়কর ঘটনা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হয়েও শেষ পর্যন্ত সে দেশের মাটিতে প্রবেশের অনুমতি পেলেন না সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আবদুলকাদির আরতান। ফলে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় রেফারিং করার স্বপ্ন আপাতত অধরাই থেকে গেল তাঁর।
ফিফা-স্বীকৃত এই রেফারি আফ্রিকান ফুটবল মহলে অত্যন্ত পরিচিত নাম। আফ্রিকা কাপ অব নেশনস-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলভাবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের দায়িত্ব পাওয়ার খবর দেশটির ক্রীড়াজগতে গর্বের বিষয় হয়ে উঠেছিল।
কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। যদিও মার্কিন প্রশাসনের তরফে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ফুটবল বিশ্লেষকদের একাংশের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত একজন কর্মকর্তার এভাবে আটকে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেকেই মনে করছেন, বিষয়টি নিয়ে ফিফার আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল।
এই ঘটনার ফলে শুধু একজন রেফারির ব্যক্তিগত স্বপ্নই ভঙ্গ হয়নি, বরং সোমালিয়ার ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও আঘাতপ্রাপ্ত হয়েছে। ওমর আরতানের অনুপস্থিতি বিশ্বকাপের রেফারিং প্যানেলে একটি উল্লেখযোগ্য শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন ক্রীড়া মহলের অনেকেই।
তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও ওমর আরতান আশাবাদী। ঘনিষ্ঠ সূত্রের খবর, ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় দায়িত্ব পালনের লক্ষ্য নিয়েই তিনি নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: নেইমারকে নিয়ে স্বস্তি ফিরছে ব্রাজিল শিবিরে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্রাজিল ফুটবল শিবিরে আবারও চিন্তার মেঘ। দলের তারকা ফুটবলার নেইমার বর্তমানে কাফ মাসলের (পায়ের পেশি) দ্বিতীয় মাত্রার চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। গত মে মাসে অনুশীলনের সময় এই চোট পান তিনি। ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তাঁর।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচক পথে এগোচ্ছে। চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন ও চিকিৎসা চলছে। যদিও তিনি এখনও পূর্ণমাত্রায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি।
সম্প্রতি ব্রাজিল দলের সফরসূচিতে পরিবর্তন এলেও নেইমারকে বিশেষ চিকিৎসার জন্য দলের সঙ্গে ভ্রমণে পাঠানো হয়নি। তিনি পৃথকভাবে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দলের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আশাবাদী যে বিশ্বকাপের মূল পর্বের আগে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, চোট থেকে ফিরে এসে দ্রুত প্রতিযোগিতামূলক ফুটবলে নামা সহজ হবে না। তাই নেইমারের ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।
বিশ্বকাপের আগে ব্রাজিল সমর্থকদের একটাই প্রার্থনা— দলের অন্যতম ভরসাযোগ্য এই তারকা যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন। কারণ বড় মঞ্চে নেইমারকে ছাড়া ব্রাজিলকে কল্পনা করা এখনও কঠিন।

Continue Reading

ফুটবল

FIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দোরগোড়ায় বিশ্বকাপ। অথচ সেই ফিফা বিশ্বকাপে অংশ নিতে গিয়ে বিপাকে পড়তে হল ইরাকের জাতীয় দলকে। শনিবার আমেরিকায় পৌঁছেই পুলিশের হাতে আটক হলেন ইরাকের স্ট্রাইকার আইমেন হোসেন। প্রায় সাত ঘন্টা ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। দীর্ঘ চার দশক পর ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ইরাক। অথচ শুরুতেই এরকম পরিস্থিতিতে পড়তে হবে তা ভাবেনি কেউই। শনিবার আমেরিকায় পৌঁছন হোসেন। শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে আটক করে পুলিশ। এরপর চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। অভিযোগ এই সময়ে তার ফোনটিও খতিয়ে তদন্ত করে আমেরিকার পুলিশ। জেরা শেষ হলে আমেরিকায় প্রবেশের অনুমতি মেলে তার। তবে শুধু স্ট্রাইকার নয় ইরাকের জাতীয় দলের আরো এক সদস্যকেও আটক করে আমেরিকার পুলিশ। দলের চিত্র সাংবাদিক তালাল সালাহকেও একই পরিস্থিতির মুখে পড়তে হয় বলে জানা গেছে। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে লাগাতার জেরা চলে তার। কিন্তু তারপরেও আমেরিকায় প্রবেশের অনুমতিপত্র পাননি তিনি এমনটাই অভিযোগ। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকা বা ইরাকের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী ১১ ই জুন থেকে আমেরিকা মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। গ্রুপ আইতে ফ্রান্স সেনেগাল নরওয়ের পাশাপাশি রয়েছে ইরাক। যোগ্যতা অর্জন ম্যাচে তার গোলেই শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে ইরাক।

Continue Reading

Trending