ফুটবল
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনকে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগত জানালেন অরুণাচল প্রদেশ ফুটবল এসোসিয়েশনের সেক্রেটারি কিপা অজয়। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৯ মে থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে বুধবার এআইএফএফের ট্রেজারার তথা অরুণাচল প্রদেশ ফুটবল এসোসিয়েশনের সেক্রেটারি মিস্টার কিপা অজয় এই অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে খেলার জন্য স্বাগত জানিয়েছেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনকে। দক্ষিণ এশিয়া থেকে মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ফাইনাল ম্যাচটি হবে ১৮ মে। লটারির মাধ্যমে সেই গ্রুপ বিভাজনগুলি হয়েছে যেখানে গ্রুপ বি-তে রয়েছে ভারত। যেখানে আগামী ৯ মে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত।
এই প্রসঙ্গে মিস্টার কিপা অজয় বলেছেন, “আমি সাফ কমিটিকে স্বাগত জানাতে চাই অরুণাচল প্রদেশে। তাদেরকে ধন্যবাদ আমাদের রাজ্যে অনূর্ধ্ব ১৯ সাফ প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমরা আশা করব যেন ভালোভাবে এই প্রতিযোগিতাটা আমরা আয়োজন করতে প্যারি এবং সবাইকে গর্বিতবোধ করাতে পারি। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুর ফুটবলের প্রতি ভালবাসার কারণেই আমরা এত সুন্দরভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে পারছি”।
আন্তর্জাতিক ফুটবল
প্রিমিয়ার লিগের প্রথম সপ্তাতেই উত্তাপ, জয় দিয়ে শুরু চেলসি, আর্সেনালের
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: নতুন মরশুমের শুরুতেই ইংলিশ প্রিমিয়ার লিগ বুঝিয়ে দিল, এবারও লড়াইটা সহজ হবে না। প্রথম ম্যাচউইকেই বড় দলগুলির পারফরম্যান্সে তৈরি হয়েছে একাধিক গল্প। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চেলসি। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচেই ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়ে দারুণ শুরু করল চেলসি।
ক্রেভেন কটেজে ম্যাচ শুরুর মাত্র ৩১ সেকেন্ডেই জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। তবে জশ কিংয়ের গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। বিরতির আগে মরগ্যান রজার্স গোল করে আবার চেলসিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান কোল পামার। শেষদিকে গনসালো গার্সিয়া গোল করে ফুলহ্যামকে ম্যাচে ফিরিয়ে আনলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।
চেলসির আক্রমণভাগে পামার, পেদ্রো ও রজার্সের বোঝাপড়া প্রথম ম্যাচেই নজর কেড়েছে। তবে গোলরক্ষক রবার্ট সানচেজের কয়েকটি ভুল এবং রক্ষণভাগের দুর্বলতা জাভির চিন্তার কারণ হতে পারে।
অন্যদিকে, শেষ মরশুম চ্যাম্পিয়ন আর্সেনাল চ্যাম্পিয়ন হিসেবে মরশুমের প্রথম ম্যাচেই নিজেদের শক্তি দেখিয়েছে। সদ্য প্রিমিয়ার লিগে ওঠা কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। কাই হাভার্টজ, বুকায়ো সাকা এবং মার্টিন ওডেগার্ড গোল করেন।
তবে ম্যানচেস্টারের দুই দলের ছবি সম্পূর্ণ আলাদা। ম্যানচেস্টার ইউনাইটেড নবাগত হাল সিটির কাছে ২-০ গোলে হেরে মরশুম শুরু করল। সেমি আজাই এবং নোবেল মেন্ডির প্রথমার্ধের গোলেই ঐতিহাসিক জয় পায় হাল। নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই বড় দলের বিরুদ্ধে এমন জয় নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
অন্যদিকে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ২-১ জয় তুলে নিয়েছে। মার্কাস ট্যাভার্নিয়েরের গোলে পিছিয়ে থাকা সিটি ৮৪ মিনিটের পর জোশকো গভার্দিওল ও মার্ক গুয়েহির গোলে ম্যাচ ঘুরিয়ে দেয়। এনজো মারেস্কার অধীনে প্রথম লিগ ম্যাচেই তাই নাটকীয় প্রত্যাবর্তন পেল সিটি।
ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলে ক্রোয়েশিয়ান ডিফেন্ডারের আগমনের দিনে, পাকা হল মোহনবাগানের ষষ্ঠ বিদেশি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের সাফল্যের রেশ কাটতে না কাটতেই দলবদলের বাজারে ফের সক্রিয় ইস্টবেঙ্গল। ট্রফি জয়ের পরদিনই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দিয়েগো জিভুলিচকে এক বছরের চুক্তিতে সই করানোর কথা সরকারিভাবে জানাল লাল-হলুদ শিবির। এএফসি-র ম্যাচের আগে রক্ষণে আরও একটি বিকল্প তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে দলে।
জিভুলিচের বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতা রয়েছে। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। কলকাতায় আসার আগে ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডসের জার্সিতে মাঠে ছিলেন এই ডিফেন্ডার। তাঁর শেষ ম্যাচ ছিল ১৪ আগস্ট।
তবে নতুন বিদেশিকে নাচো মানসলভের বিকল্প হিসেবে আনা হয়েছে কি না, তা স্পষ্ট করেনি ইস্টবেঙ্গল। চোটের কারণে নাচো কবে মাঠে ফিরবেন, সেটিও এখনও নিশ্চিত নয়। ফলে এএফসি-র আগে জিভুলিচের আগমন হাবাসের হাতে রক্ষণ সাজানোর ক্ষেত্রে বাড়তি সুযোগ তৈরি করবে।
অন্যদিকে বিদেশি কোটার দৌড়ে পিছিয়ে নেই মোহনবাগানও। সবুজ-মেরুন শিবিরের ষষ্ঠ বিদেশি হিসেবে স্কটিশ ফুটবলার লি আরউইনের নাম উঠে আসছে। তাঁর সঙ্গে ক্লাবের আলোচনা অনেকটাই এগিয়েছে বলে খবর। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি মোহনবাগান।
ফলে ইস্টবেঙ্গলের সরকারি ঘোষণার পর এবার সবুজ-মেরুন সমর্থকদের নজর ক্লাবের পরবর্তী ঘোষণার দিকে।
ইস্টবেঙ্গল
DURAND CUP 2026: ডার্বির আগেও অজুহাত মানতে নারাজ হাবাস
নিজস্ব প্রতিবেদন: মরশুমের দ্বিতীয় কলকাতা ডার্বি, তাও ডুরান্ড কাপের ফাইনাল। মহারণের আগে মাঠে অনুশীলন না করিয়ে হোটেলেই দলকে প্রস্তুত করালেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। প্রথমে টিম মিটিং, পরে জিম সেশন। হাবাস বললেন, “আগামীকালের ম্যাচের ট্যাকটিক্যাল পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। গত কয়েক দিনে অনেক পরিশ্রম হয়েছে, আর্দ্রতাও একটা বিষয়। তাই সুপার কমপেনসেশন মেনে এদিন বিশ্রাম দিয়েছি।”
ডার্বির গুরুত্ব মেনেও আবেগ নিয়ন্ত্রণের বার্তা হাবাসের। তাঁর কথায়, “এটা কলকাতার জন্য বিশেষ ম্যাচ। তবে ডার্বিকেও অন্য ম্যাচের মতো খেলতে হবে। আবেগ ১০০ শতাংশ থাকবে, কিন্তু সেটাকে ২৫ শতাংশে নামিয়ে সঠিক মুহূর্ত বেছে নিতে হবে। আমি জেতার জন্য ১০০ শতাংশ দেব।”
বিষ্ণুর চোট ও রেফারিং নিয়েও সতর্ক হাবাস। “বিষ্ণুর হয়তো অ্যালাইনমেন্ট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। তবে রেফারিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমি চাই না আমাদের পক্ষে বাড়তি কিছু দেওয়া হোক, সবকিছু নিরপেক্ষ হওয়া উচিত,” বলেন তিনি।
গোলরক্ষক বিশাল কেইথের প্রশংসা করে কোচের বক্তব্য, “ও খুব ভালো গোলরক্ষক। গিল ও লাচেনপাও একই মানের। এই বিভাগ নিয়ে আমি খুশি। আশা করি, কাল আমাদের গোলরক্ষককে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে না।”
এফিয়ংকে না পাওয়াও অজুহাত নয়। হাবাস স্পষ্ট, “সেরা ফুটবলারকে পেলে দল সম্পূর্ণ হয়, কিন্তু এখন সেটা সম্ভব নয়। কোনো অজুহাত চলবে না। রেফারি, আবহাওয়া, স্ট্রাইকারের অভাব, কিছুই নয়।” শেষে বলেন, “যে দল বেশি ধৈর্য ধরে খেলবে এবং বেশি বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারবে, তারাই জিতবে। ”
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল3 weeks agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল2 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
আইএসএল1 week agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
আন্তর্জাতিক ক্রিকেট3 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
আইএসএল4 weeks agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
