Connect with us

ইস্টবেঙ্গল

আইএসএলের ব্যর্থতা ভুলে সুপার কাপে ভাল ফলের লক্ষ্যে ইস্টবেঙ্গল…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ বিরতির পরে শুক্রবার রাজারহাটে আসন্ন সুপার কাপের জন্য জোরকদমে অনুশীলন শুরু করল ইস্টবেঙ্গল। এদিনের অনুশীলনে সমর্থকদের সবথেকে স্বস্তি দেওয়ার বিষয় হল, পুরোপুরি ফিট হয়ে মাঠে নেমে পড়লেন দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে, ইস্টবেঙ্গলের ওপরে একটা অতিরিক্ত চাপ থাকবেই। পাশাপাশি এই মরশুমে আইএসএলে প্রথম ছয়ের খুব কাছে এসেও, ব্যর্থ হওয়ার জ্বালা কিছুটা হলেও মেটাতে চাইবেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো। অনুশীলন শেষে পরিষ্কারভাবে সেটা জানিয়েও গেলেন তিনি।

মাঠ ছাড়ার সময় অস্কার বললেন,”দীর্ঘ বিরতির পরে আজ আমরা প্রথম অনুশীলন করলাম। ইস্টবেঙ্গল গতবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। তাই এবারে আমরা সুপার কাপ ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামব।” পাশাপাশি তাঁর দল যে ধীরে ধীরে ফর্মে ফিরছিল সেটাও জানাতে ভুললেন না অস্কার। তিনি বলেন, “অক্টোবরের শেষ দিক থেকে আমাদের দল যথেষ্ট ভাল ফুটবল খেলেছে। আমরা নয় নম্বরে শেষ করলেও, যদি সেই সময় থেকে লিগের ফলাফল দেখা যায়, আমরা পয়েন্টের বিচারের ৪ নম্বরে ছিলাম।” তিনি আরও যোগ করেন, “আমরা দুই সপ্তাহ প্রস্তুতির সময় পাচ্ছি। অনেক ফুটবলার চোট কাটিয়ে ফিরেছে। দীর্ঘ সময় আনোয়ার এবং নন্দকুমার চোটের কারণে খেলতে পারেনি। এদিন অনুশীলনে ওদের বেশ ভাল লাগল। আমি আশা রাখছি, ওরা সুপার কাপে প্রথম থেকেই খেলতে পারবে।” এদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রিচার্ড সেলিস। এই নিয়ে প্রশ্ন করা হলে, অস্কার বলেন, “বিমান মিস করায় ও আসতে পারেনি। আজকে রাতেই কলকাতায় পা রাখবে সেলিস। ও শনিবার থেকে অনুশীলনে আসবে।”

ইস্টবেঙ্গল

সেরাদের সম্মানিত করল ভারতসেরা ক্লাব ইস্টবেঙ্গল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ১৯২০ সালে প্রতিষ্ঠার পর ১০৭ বছরে পা দিল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ইস্টবেঙ্গল দিবস। সকাল থেকেই ক্লাব তাঁবুতে ছিল উৎসবের আবহ। প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর ক্লাবের পতাকা উত্তোলন ও বিশেষ কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্তারা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার, ক্লাব আধিকারিক, সদস্য ও সমর্থকেরা।সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, দলের প্রধান কোচ আন্তোনিও হাবাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা।

অনুষ্ঠানে সম্মানিত করা হয় গায়ক রূপঙ্কর বাগচি, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। প্রসেনজিতের হাতে ‘সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড’ তুলে দেন হাবাস। উদ্বোধনী ভাষণে ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, “যতই তুফান আসুক, নৌকা ডুবে যাবে, কিন্তু মশাল জ্বলতে থাকবে।” পাশাপাশি হাবাসের নেতৃত্বে আরও ট্রফি জয়ের আশাও প্রকাশ করেন তিনি। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “শুধু আইএসএল নয়, ইস্টবেঙ্গল সব লিগ ও ট্রফি জিতুক।”

এদিন ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হন অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তী। তাঁদের আজীবন সদস্যপদও দেয় ক্লাব। সম্মান গ্রহণ করে সঞ্জীব সান্যাল পুরনো স্মৃতির কথা তুলে ধরেন। প্রীতম বলেন, ছোটবেলায় কখনও মাঠে, কখনও রেডিওয় ইস্টবেঙ্গলের খেলা দেখেছেন। এরপর তিনি গানও পরিবেশন করেন। এছাড়া জীবনকৃতি সম্মান পান বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন আনোয়ার আলি ও সাথী দেবনাথ, সেরা কোচ বিনো জর্জ এবং এমার্জিং প্লেয়ার এডমুন্ড লালরিনডিকা। সব মিলিয়ে লাল-হলুদ আবেগে ভরপুর এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল নজরুল মঞ্চ।

Continue Reading

ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল দিবসে কোন কোন সম্মান কারা পাবেন? দেখে নিন একনজরে

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: এবার ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানের ভেন্যু বদল। ১ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পরিবর্তে নজরুল মঞ্চে আয়োজিত হবে লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ও সচিব রূপক সাহা। একই সঙ্গে বিভিন্ন বিভাগে সম্মানপ্রাপকদের নামও প্রকাশ করা হয়।

এ বছরের ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত হচ্ছেন সুলঞ্জনা রাউল। সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ঋতম পোড়েল। সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের সম্মান পাচ্ছেন এডমুন্ড লালরিনডিকা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন বিনো জর্জ। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন আনোয়ার আলি ও সাথী দেবনাথ।

জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার বলাই মুখার্জি ও তরুণ দে-কে। বিশেষ সম্মান পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি। এ ছাড়া ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত হচ্ছেন অর্থনীতিবিদ ডাঃ সঞ্জীব সান্যাল এবং সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী।

প্রতি বছরের মতোই ইস্টবেঙ্গল দিবসে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সম্মান জানাবে শতাব্দীপ্রাচীন লাল-হলুদ ক্লাব।

Continue Reading

আইএসএল

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গলের বিদেশি দলে আরও এক বড় সংযোজন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার তথা উইঙ্গার ক্রিস ইকোনোমিডিসকে আগামী দুই মরসুমের জন্য দলে নিল লাল-হলুদ। ৩১ বছর বয়সী এই ফুটবলার গত দুই মরসুমে এ-লিগের ক্লাব ম্যাকআর্থার এফসি-র হয়ে খেলেছেন।

ক্রিসের ফুটবল যাত্রা শুরু ইতালির ঐতিহ্যবাহী ক্লাব লাজিওর অ্যাকাডেমিতে। পরে তিনি খেলেছেন ইতালির সালের্নিতানা, ডেনমার্কের আরহাস জিএফ এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, পার্থ গ্লোরি ও মেলবোর্ন ভিকট্রির মতো ক্লাবে। লাজিওর যুব দলে থাকার সময়ই তাঁকে অস্ট্রেলিয়ার অন্যতম বড় প্রতিভা হিসেবে ধরা হতো। সেই কারণেই ২০১৫ সালে কোনও সিনিয়র ক্লাব ম্যাচ না খেলেই সকারুদের জার্সিতে সিনিয়র আন্তর্জাতিক ফুটবে অভিষেক হয় তাঁর।

যদিও পরবর্তীকালে প্রত্যাশামতো কেরিয়ার এগোয়নি। তবুও অস্ট্রেলিয়ার হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দু’টি গোল করা এই অভিজ্ঞ ফুটবলার ভারতীয় ফুটবলে নিঃসন্দেহে বড় নাম। তাই তাঁকে দলে টেনে এনে ইস্টবেঙ্গল যে বড়সড় বার্তা দিল, তা বলাই যায়। নতুন মরসুমে ক্রিস ইকোনোমিডিসের অভিজ্ঞতা ও সৃজনশীলতা লাল-হলুদের আক্রমণভাগকে কতটা সমৃদ্ধ করে, এখন সেটাই দেখার।

Continue Reading

Trending