Connect with us

আন্তর্জাতিক ফুটবল

এফএ কাপের ম্যাচে ঘটল এক অভিনব ঘটনা। গোলের সিদ্ধান্ত নিতে লেগে গেল ৭ মিনিটেরও বেশি সময়…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এফএ কাপে মুখোমুখি হয়েছিল বোর্নমাউথ এবং উলভারহ্যাম্পটন। তবে সেই ম্যাচে ঘটলো এক অভিনব ঘটনা। “ভার” প্রযুক্তির সাহায্য নিয়েও গোল হয়েছে কিনা সেটা বুঝতে রেফারির সময় লেগে গেল ৭ মিনিটেরও বেশি। রেফারির এই ধীর গতিতে সিদ্ধান্ত নেওয়ায় বিরক্ত হন দর্শকেরাও। এর আগে ইংল্যান্ডের কোনও ফুটবল ম্যাচে গোলের সিদ্ধান্ত নিতে কখনও এতটা সময় লাগেনি। 

শনিবার এফএ কাপের ম্যাচে প্রথমবারের জন্য এই নতুন অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হয়। যার উদ্দেশ্য ছিল সিদ্ধান্ত নেওয়া এবং জানানোর প্রক্রিয়াকে দ্রুততর করা। তবে সেটা করতে গিয়ে উল্টে গোলের সিদ্ধান্ত নিতে দেরি করার রেকর্ড গড়ে ফেললেন রেফারিরা। শুরুতেই গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বোর্নমাউথ। ম্যাচের ৩৫ মিনিটে মিলোস কেরকেজের গোলে ব্যবধান হয় ২-০। রেফারি স্যাম ব্যারট সেটিকে গোলের সিদ্ধান্ত জানানোর পর থেকেই শুরু হয় নাটক। “ভার” প্রযুক্তির দায়িত্বে থাকা দুই সহকারী রেফারি টিমোথি উড এবং ড্যারেন ইংল্যান্ড, গোল করার আগে কেরকেজ হ্যান্ডবল করেছেন কিনা সেটা খতিয়ে দেখতে শুরু করেন। 

রিপ্লেতে দেখা যায় যে গোল করার আগে কেরকেজের হাতে বল লেগেছিল। তবে তিনি ইচ্ছাকৃতভাবে বল হাতে লাগিয়েছেন নাকি অনিচ্ছাকৃতভাবে, সেটাই বুঝতে সময় লেগে যায়। তবে এইটা দেখার আগেও দেখা হয় বোর্নমাউথের আরেক ফুটবলার ডিন হুইসেনের হাতে বল লেগেছিল কিনা। কিন্তু বল তাঁর হাতে লাগেনি সেটা নিশ্চিত হওয়ার পর দেখা হয় তিনি অফসাইডে ছিলেন কিনা। সেইটা নিশ্চিত করতে গিয়েই প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সমস্যা বাড়ে দুই সহকারী রেফারির। গোল পোস্টের সামনে যদি ফুটবলারদের জটলা থাকে, তাহলে সূক্ষ্ম অফসাইডের সিদ্ধান্ত নেওয়া নতুন প্রযুক্তিতে কঠিন হতে পারে, এমনটা আগেই জানিয়েছিল ইংল্যান্ডের ফুটবল সংস্থা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় রেখা এঁকে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া হবে। যার সাহায্যে দ্বিতীয় গোলটি বাতিল করা হয় বোর্নমাউথের। কিন্তু সেই গোল যতক্ষণে বাতিল হয়েছে ততক্ষণে ৭ মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় মাঠে উপস্থিত থাকা দর্শকেরা বিরক্ত হয়ে ওঠেন। রেফারি এবং কর্তারা শিকার হন বিদ্রুপের। তবে ৯০ মিনিট এবং এক্সট্রা টাইমেও খেলা ১-১ এ ড্র থাকায়, টাইব্রেকারে উলভারহ্যাম্পটনকে ৫-৪ ব্যবধানে হারিয়ে এফএ কাপের কোয়ার্টারফাইনালে পৌঁছেছে বোর্নমাউথ।

আন্তর্জাতিক ফুটবল

চেলসির পথে ওয়েলবেক ও হেন্ডারসন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অভিজ্ঞতার উপর ভরসা করে দল গঠনের পথে এগোচ্ছে চেলসি। নতুন কোচ জাভি আলোনসোর পরিকল্পনায় যোগ হতে চলেছেন দুই অভিজ্ঞ ইংলিশ ফুটবলার ড্যানি ওয়েলবেক এবং জর্ডান হেন্ডারসন। সূত্রের খবর, ব্রাইটনের স্ট্রাইকার ওয়েলবেককে দলে টানার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, পাশাপাশি হেন্ডারসনের সঙ্গেও অনেকদূর কথা এগিয়েছে চেলসির।
৩৫ বছর বয়সি ওয়েলবেক গত মরসুমে প্রিমিয়ার লিগে ১৩টি গোল করে দুর্দান্ত ছন্দে ছিলেন। অন্যদিকে ৩৬ বছর বয়সি হেন্ডারসনকে দলে আনার মূল লক্ষ্য মাঝমাঠে নেতৃত্ব ও অভিজ্ঞতা বাড়ানো। তরুণ ফুটবলারদের ভরসায় গড়া চেলসি এবার ড্রেসিংরুমে ভারসাম্য আনতে অভিজ্ঞ মুখের দিকেই ঝুঁকেছে।
ইতিমধ্যেই একাধিক তরুণ তারকাকে দলে নেওয়ার পর চেলসির এই নতুন কৌশল ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ক্লাবের বিশ্বাস, ওয়েলবেক ও হেন্ডারসনের মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও এখনও দুই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে স্ট্যামফোর্ড ব্রিজে তাঁদের যোগ দেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

দুর্গাপুজোর আগেই বিশাল চমক, যুবভারতীতে সেলেকাওদের বিপক্ষে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। প্রায় দেড় দশক পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশের সিনিয়র দলকে সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছে কলকাতা। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। ফলে সন্দেশ, সামাদদের সামনে থাকবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলশক্তির বিরুদ্ধে নিজেদের মেলে ধরার বিরল সুযোগ।
মোহনবাগান ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই আন্তর্জাতিক ম্যাচের ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং আইএফএ সচিব কল্যান চৌবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, “এতদিন আমরা দর্শক হয়ে থেকেছি। এবার আমরা নিজেরাও খেলব।”
২০১১ সালে লিওনেল মেসিদের আর্জেন্টিনা কলকাতায় খেলেছিল। সেই স্মৃতি এখনও টাটকা। এবার ব্রাজিলের আগমনে উৎসবের আবহ তৈরি হতে চলেছে তিলোত্তমায়, দুর্গাপুজোর আগেই যা ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে বড় উপহার।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে ফিফার বিরুদ্ধে সরব উয়েফা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামো নিয়ে ফিফার নতুন প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। জরুরি বৈঠকে উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে সিদ্ধান্ত নিয়েছে, প্রস্তাবটি কার্যকর হলে তারা ফিফার সমস্ত প্রতিযোগিতা বয়কট করবে।
উয়েফার স্পষ্ট বক্তব্য, “বিশ্বকাপ কোনও বিনিয়োগের পণ্য নয়। এটি ফুটবলের ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবলার, জাতীয় দল এবং সমর্থকদের অবদানে গড়ে উঠেছে। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।”
এদিকে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ৪১টি সদস্য দেশের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও অসন্তোষ বাড়ছে।
অক্টোবরে মহিলাদের বিশ্বকাপের প্লে-অফের আগেই এই ইস্যুতে ফিফার উপর চাপ আরও বাড়তে পারে। ফুটবলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে তীব্র টানাপোড়েন।

Continue Reading

Trending