আন্তর্জাতিক ক্রিকেট
জাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সালটা ১৯৮৯। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। তবে এবার তার থেকেও কম বয়সে ভারতের জাতীয় দলে জায়গা পেতে চলেছেন বৈভব সূর্যবংশী। আসন্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে তাকে বেছে নিয়েছেন নির্বাচকরা। শচীনের সাথে ছিলেন তার দাদা অজিত। তবে বৈভবের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে তার সাথে সাথে তার মা-বাবাকেও পাঠানো হতে পারে এই সফরে। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে বিদেশ যাচ্ছেন বৈভব। যদিও সেই দেশের মাটিতে এর আগেও ম্যাচ খেলেছেন তিনি, তবুও যেহেতু জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ তাই মানসিক চাপ থাকবে অনেকটাই বেশি। তারপরেও যাতে নিজের সেরাটুকু দিতে কোন সমস্যায় না পড়েন বৈভব তাই এই সিদ্ধান্ত। একটি বিশেষ সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “বৈভবের বয়স অনেকটাই কম। তাই ওর সাথে প্রথম বিদেশ সফরে ওর বাবা মাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অন্য পরিস্থিতিতে ওকে খাপ খাইয়ে নিতে সাহায্য করবেন তারা। এক্ষেত্রে ওর পরিবারের সম্পূর্ণ খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।” যেহেতু এত কম বয়সে জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাওয়ার অভিজ্ঞতা অনেক ক্রিকেটারেরই থাকে না, তাই বৈভব সূর্যবংশী যাতে কোনরকম অসুবিধেয় না পড়েন সেদিকে বিশেষ নজর দিতে চাইছে বিসিসিআই। প্রসঙ্গত বৈভবের কোচ জানিয়েছেন জাতীয় দলে নির্বাচিত হয়ে বিদেশ সফরে যাওয়ার মুহূর্তটা খুবই গর্বের। “বৈভব এবং ওর পরিবারকে অনেক অভিনন্দন। কোচ হিসেবে আমি গর্বিত। আশা রাখবো সকলের প্রত্যাশা পূরণ করবে বৈভব। পাশাপাশি আমার বিশ্বাস বিসিসিআই নিজেদের ভবিষ্যতের পোস্টার বয় পেয়ে গিয়েছে।”
আন্তর্জাতিক ক্রিকেট
জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচের আত্মবিশ্বাস ধরে রেখেই জিম্বাবোয়ের মাটিতে আরও একবার দাপট দেখাল ভারত। হারারের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করে নিল শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে ঈশান কিষান ও তিলক বর্মার ঝোড়ো ইনিংসের পর বল হাতে ভারতীয় বোলারদের শৃঙ্খলিত পারফরম্যান্সে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবোয়ে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত পরিস্থিতি সামাল দেন ঈশান কিষান(৮১)। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে দারুণ সঙ্গ দেন তিলক বর্মা(৬০)। শেষদিকে ভারতীয় ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। এই ইনিংসের সুবাদে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ২০০-প্লাস টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্কোরের বিশ্বরেকর্ডও স্পর্শ করে টিম ইন্ডিয়া।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবোয়ে। শুরুতে কিছুটা লড়াই করেন বেনেট(৩২)। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবোয়ে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ১৭.৫ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। অভিষেক শর্মা তিন উইকেট নিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচসেরা নির্বাচিত হন ঈশান কিষাণ। এই জয়ের ফলে আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট
ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ছক্কার রেকর্ড রোহিতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ভারত সিরিজ হারলেও ব্যাট হাতে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও ৫টি ছয়। এই পাঁচটি ছক্কার সৌজন্যেই আন্তর্জাতিক ক্রিকেটে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির বিরুদ্ধে সর্বাধিক ছয়ের নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন ৩৪২টি ছয় নিয়ে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। রোহিত সেই রেকর্ড ভেঙে পৌঁছে গেলেন ৩৪৬টি ছয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, তাঁর ঝুলিতে ১৮২টি ছয়। ব্যক্তিগত এই ঐতিহাসিক কীর্তি ভারতের পরাজয়ের হতাশার মাঝেও রোহিতের ইনিংসকে স্মরণীয় করে রাখল।
আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্বকাপে নতুন ফরম্যাটে চমক আইসিসির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় পরিবর্তনের পথে আইসিসি। এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় বুধবার ছেলেদের সব টুর্নামেন্টের ফরম্যাট বদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। একদিনের বিশ্বকাপে ১৪ দল থাকলেও চালু হচ্ছে তিন ধাপের নতুন কাঠামো। প্রথম পর্ব ‘সুপার সিরিজ’-এ নীচের সারির তিন দল খেলবে, সেখান থেকে সেরা দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ওই পর্বে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৩০টি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা সাত দল যাবে ‘সুপার ৭’-এ, যেখানে রাউন্ড রবিন লিগে ২১টি ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।টি-২০ বিশ্বকাপেও বড় বদল আনছে আইসিসি। ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করে প্রথম পর্বে ৩০টি ম্যাচ হবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে ‘সুপার ১০’-এ। সেখানে দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। নকআউটে নতুন ‘এলিমিনেটর’ যুক্ত হয়েছে। দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় দল ক্রসওভার ম্যাচ খেলবে, সেখান থেকে দুই দল সেমিফাইনালে উঠবে।একই সঙ্গে ২০২৮ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, প্রতিযোগিতার মান ও দর্শকদের অভিজ্ঞতা বাড়াতেই এই পরিবর্তন।
-
ফুটবল1 month agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
আইএসএল3 weeks agoসবুজ-মেরুনে নতুন যুগের শুরু, ডার্বি জয়ের বার্তা দিয়েই আত্মপ্রকাশ প্যানোসের
