Connect with us

ক্রিকেট

IND vs ENG 2nd ODI: রানে ফিরে স্বস্তিতে ভারত অধিনায়ক

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: সম্প্রতি ভারতের দুই তারকা ব্যাটারের ফর্ম নিয়ে আলোচনার অন্ত নেই। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আতস কাঁচের নিচে রাখা হয়েছে। এরই মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচেই বড় রান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শতরান করে স্বস্তিতে অধিনায়ক। ম্যাচ শেষে রোহিত বললেন, “আমি রানের মধ্যে ফিরতে চাইছিলাম। আজ শতরান করতে পেরে ভাল লাগছে। এখানে ব্যাট করাটা কিছুটা সহজ ছিল। আজকের ইনিংসটা উপভোগও করেছি।”

রোহিতের সঙ্গে ওপেনিং জুটিতে যোগ্য সঙ্গ দিচ্ছেন শুভমন গিল। এই প্রসঙ্গে রোহিত বলেন, “গিলের সঙ্গে ব্যাট করাটাও উপভোগ করছি। আজকের পিচ তুলনামূলকভাবে সহজ হলেও, ওরা পরিকল্পনামাফিক বল করছিল। তাই অনেক ভেবে খেলতে হয়েছে।” কটকে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে বড় রান তুলে ভারতীয় বোলারদের চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন জশ বাটলার, জো রুটরা। কিন্তু জাদেজা, শামিদের দাপটে ম্যাচ দখলে রেখেছিল ভারত। রোহিত বলেন, “আমরা মাঝের ওভারে ভাল বল করেছি। উইকেট নিয়ে বিপক্ষকে চাপে রাখতে পেরেছি।”

অন্যদিকে, শুভমন গিল বলেন, “রোহিত ভাইয়ের সঙ্গে ব্যাট করার মুহূর্ত সব সময় উপভোগ করি। যেভাবে বোলারদের চার, ছয় মারে, আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।” নিজের ব্যাটিংয়ের প্রসঙ্গে বলেন, “আজ ব্যাটিং সহায়ক পিচ ছিল। কিছু বল পরে নিচু হয়ে যাচ্ছিল ঠিকই, তবে খুব একটা সমস্যা হয়নি। রোহিত ভাই যেভাবে আমাকে সাহায্য করেছে, সেটা আরও বেশি সুবিধা করে দিয়েছিল।” প্রসঙ্গত, এদিন দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত শর্মা। পাশাপাশি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সমালোচকদের মুখে কড়া জবাব ছুঁড়ে দিলেন রোহিত।

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপে নতুন ফরম্যাটে চমক আইসিসির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় পরিবর্তনের পথে আইসিসি। এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় বুধবার ছেলেদের সব টুর্নামেন্টের ফরম্যাট বদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। একদিনের বিশ্বকাপে ১৪ দল থাকলেও চালু হচ্ছে তিন ধাপের নতুন কাঠামো। প্রথম পর্ব ‘সুপার সিরিজ’-এ নীচের সারির তিন দল খেলবে, সেখান থেকে সেরা দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ওই পর্বে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৩০টি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা সাত দল যাবে ‘সুপার ৭’-এ, যেখানে রাউন্ড রবিন লিগে ২১টি ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।টি-২০ বিশ্বকাপেও বড় বদল আনছে আইসিসি। ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করে প্রথম পর্বে ৩০টি ম্যাচ হবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে ‘সুপার ১০’-এ। সেখানে দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। নকআউটে নতুন ‘এলিমিনেটর’ যুক্ত হয়েছে। দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় দল ক্রসওভার ম্যাচ খেলবে, সেখান থেকে দুই দল সেমিফাইনালে উঠবে।একই সঙ্গে ২০২৮ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, প্রতিযোগিতার মান ও দর্শকদের অভিজ্ঞতা বাড়াতেই এই পরিবর্তন।

Continue Reading

ক্রিকেট

ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। একদিনের সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে শুভমন গিলের দল। ফরম্যাট বদলাতেই যেন বদলে গিয়েছেন মেন ইন ব্লুজ-রা। বৃহস্পতিবার কার্ডিফে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন শুভমন গিলরা। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলতে মরিয়া ভারত। প্রথম ম্যাচে রান পাননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগামী বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। গা ঘামানোর ম্যাচে নিজেদের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রো-কো জুটি। প্রথম ম্যাচে রান না পেলেও রোহিত শর্মাকে নিয়ে চিন্তিত নন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “এই দলে রোহিতের অবদান অনস্বীকার্য। রোহিত যেভাবে খেলছে সেভাবেই খেলুক, আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। ওকে সময় দিলে ঠিক রানে ফিরবে।” অন্যদিকে সিরিজের শুরুতেই কোচ এবং কোহলির তিক্ত সম্পর্ক প্রকাশ্যে এসেছে।

জয়ের আত্মবিশ্বাসের পাশাপাশি অধিনায়ক শুভমন গিলের ফিটনেস চিন্তায় রাখছে ভারতীয় দলকে। বার্মিংহ্যামে ৮০ রানে ব্যাট করার সময় ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয় গিলকে। চোট গুরুতর না হলেও দ্বিতীয় ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থা নজরে রাখছে ভারতীয় শিবির। প্রথম ম্যাচে দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রীত বুমরাহ। অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরও দলের ভারসাম্য বাড়িয়েছেন। পেস-সহায়ক উইকেট বিবেচনায় গুরনুর ব্রারের বদলে অভিজ্ঞ বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে খেলানো হতে পারে। হ্যারি ব্রুকের নেতৃত্বে সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড। তবে কার্ডিফে তাদের রেকর্ড বেশ ভাল, যা আত্মবিশ্বাস জোগাচ্ছে ইংলিশ শিবিরকে। ভারতের লক্ষ্য সিরিজ জয়, আর ইংল্যান্ডের সামনে লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জ। সব মিলিয়ে কার্ডিফে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Continue Reading

ক্রিকেট

মিডল অর্ডারের দাপটে বার্মিংহামে ভারতের বাজিমাত, সিরিজে শুভসূচনা গিলদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের হতাশা পিছনে ফেলে একদিনের ক্রিকেটে একেবারে অন্য চেহারায় দেখা গেল ভারতকে। বার্মিংহামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করল শুভমন গিলের দল। রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে আলো কাড়লেন অক্ষর প্যাটেল, শুভমন গিল এবং ভারতীয় বোলিং আক্রমণ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও জো রুটের ব্যাটে শুরুটা ছিল যথেষ্ট ইতিবাচক। প্রথম উইকেটে ৬১ রান যোগ করার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুরনুর ব্রার। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিয়ে তিনি চাপ তৈরি করেন। এরপর প্রসিদ্ধ কৃষ্ণ ও জসপ্রীত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬১/০ থেকে ৮০/৫ হয়ে যায় ইংল্যান্ড। সেই ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেন জো রুট ও লিয়াম ডসন। ডসন ৬৮ রান করেন, আর রুট ৭৬ রানে অপরাজিত থাকেন। তাঁদের লড়াইয়ে ইংল্যান্ড ২৫৮ রানে পৌঁছালেও নির্ধারিত ৫০ ওভার শেষ করতে পারেনি। ভারতের হয়ে অক্ষর চারটি, প্রসিদ্ধ ও গুরনুর দুটি করে এবং বুমরাহ একটি উইকেট নেন।
২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ১১ রানে ফেরেন রোহিত শর্মা, আর মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি। কঠিন পরিস্থিতিতে অধিনায়ক শুভমন গিল ও শ্রেয়স আইয়ার ইনিংস গুছিয়ে নেন। ৩৫ রান করে রান আউট হন শ্রেয়স। এরপর অপরাজিত ৮০ রানের পরিণত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন শুভমন। তিনি মাঠ ছাড়ার পর দায়িত্ব নেন দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। অক্ষরের অপরাজিত ৫৭ এবং সুন্দরের অপরাজিত ৫২ রানের ইনিংসে ২৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত।

Continue Reading

Trending