Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CHAMPIONS TROPHY 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে নতুন বিতর্ক। লাহোর ও করাচির স্টেডিয়ামে নেই ভারতের পতাকা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে বাকি আর মাত্র ২ দিন। তবে প্রতিযোগিতা শুরুর আগেই আরও বিতর্ক বাড়িয়ে দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজগ দেশ পাকিস্তান। পাকিস্তানের মাত্র তিনটি স্টেডিয়ামে অর্থাৎ লাহোর, করাচি ও রাওয়ালপিণ্ডিতে হবে এই প্রতিযোগিতা। কিন্তু লাহোর ও করাচির স্টেডিয়ামে নেই ভারতের পতাকা। আইসিসি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যেই যেই মাঠে খেলা হবে, সেখানে আইসিসির পতাকার পাশাপাশিই অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকবে মাঠে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে ৮টি দেশ। ফলে পাকিস্তানের সেই তিনটি মাঠেই আটটি দেশের পতাকা থাকার কথা। তবে সেখানে ভারতের পতাকা না থাকায় বাড়ছে উত্তাপ। 

বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে লাহোর ও করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা বাদে সকল দেশের পতাকা রয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সমর্থকদের অভিযোগ যে ইচ্ছেকৃত পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনা ঘটিয়েছে। পাকিস্তানের সম্মানহানি করার জন্য ইচ্ছাকৃত এই ঘটনা ঘটানো হয়েছে বলেই পাল্টা দাবি করেছে পাকিস্তান সমর্থকেরাও। কিন্তু সেখানে ভারতের পতাকা কেনো নেই সেই বিষয়ে কিছু জানানো হয়নি পিসিবি এবং আইসিসির তরফে। এদিকে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারত তাদের ম্যাচ খেলবে দুবাইয়ে। বাকি সাতটি দেশ খেলবে পাকিস্তানেই। হয়তো সেই কারণের জন্যও ভারতের পতাকা লাগানো হয়নি পাকিস্তানের স্টেডিয়ামে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব পাকিস্তান পাওয়ার পর থেকেই ভারত সেখানে দ্বিমত পোষণ করেছিল। ভারত প্রথমে দাবি করেছিল, পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরিয়ে দেওয়ার জন্য। তবে সেই দাবি না মানায়, পরে আইসিসি পিসিবিকে জানায়, হাইব্রিড মডেল ছাড়া কোনও উপায় নেই। ফলে বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও আইসিসিকে পাল্টা শর্ত দিয়ে জানায়, হাইব্রিড মডেল মানতে তাদের কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও নিরপেক্ষ দেশে খেলবে। এবারে সেই দাবিও মেনেছে আইসিসি। ২০২৭ সাল পর্যন্ত ভারত বা পাকিস্তানে যা যা আইসিসি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সেখানে এই দুই দেশ নিরপেক্ষ দেশে খেলবে। পরের বছর ভারত ও শ্রীলঙ্কায় হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও ২০২৮ সালে পাকিস্তানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। ফলে এই প্রতিযোগিতাগুলিতে হাইব্রিড মডেলের নিয়ম মানা হবে বলেই জানিয়েছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট

ছক্কার রেকর্ড নয় ধারাবাহিকতাই লক্ষ্য পন্থের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ছক্কা হাঁকানোর তালিকায় টেস্ট ক্রিকেটে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। পেরিয়ে গিয়েছেন ব্রেন্ডন ম্যাকালামকেও। তবু ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের প্রয়োজনে ধারাবাহিক পারফরম্যান্সকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫৩ বলে ১২৮ রানের ইনিংস খেলার পর নিজের লক্ষ্য স্পষ্ট করলেন ভারতীয় উইকেটকিপার।

এই ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—চারটি দেশেই টেস্ট শতরান করা প্রথম ভারতীয় উইকেটকিপার হলেন পন্থ। তাঁর কথায়, “ছোটবেলায় অবশ্যই অনেক ছক্কা মারার লক্ষ্য থাকত। কিন্তু এখন কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে আর সেটা ভাবি না। আমি শুধু আরও ধারাবাহিক হতে চাই এবং যেখানেই খেলি, দলের জন্য প্রভাব ফেলতে চাই।” ফিটনেসের সমস্যায় সিরিজের আগে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন পন্থ। ফলে নিউজ়িল্যান্ডের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য সতীর্থদের মতো পর্যাপ্ত সময় পাননি। তবু কঠিন পরিস্থিতিতে উইকেটে টিকে থাকার উপর জোর দিয়েছিলেন তিনি। পন্থ বলেন, “নিউজিল্যান্ড এমন একটা জায়গা, যেখানে আমি শতরান করতে চেয়েছিলাম। এই ধরনের উইকেটে ধৈর্য ধরে যতক্ষণ সম্ভব ক্রিজে টিকেথাকতে এবং দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম।”

শতরান পূর্ণ করেন ছক্কা মেরেই। তবে অতীতে এই তাড়াহুড়োর জন্য অনেক শতরান হাতছাড়া হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। এবার ধৈর্য ধরে সঠিক সুযোগ বেছে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে প্রতিদিন একই রকম উইকেট পাওয়া যায় না, তাই কঠিন পরিস্থিতিতেও এই ইনিংস উপভোগ করেছেন জানালেন পন্থ

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বিফলে তিলকের শতরান, লড়েও হার ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দোহায় আয়োজিত এসিসি মেনস রাইজিং স্টার এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার ভারতের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেল ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এ দল। ৪৯.২ ওভার ব্যাট করে ৩১৩ রান তোলে পাকিস্তান। জবাবে মাত্র ২৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ৪৮ রানে জয় পায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন পাকিস্তানের দুই ওপেনার শামিল হুসেন (৩৩) এবং মাজ সাদাকাত (৫৯)। হাসান নাওয়াজ ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৫৬ রান করেন ফারহান ইউসুফ। বাকিরা বড় রান করতে না পারলেও, ভারতের জন্য বড় লক্ষ্যমাত্রা স্থির করে পাকিস্তান। ভারতের হয়ে ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা, প্রিন্স যাদব, সুরাংশ শেজ এবং ভিপ্রাজ নিগম। একটি উইকেট আয়ুষ বাদোনির ঝুলিতে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারতীয় এ দল। মাত্র ১১ রানে আউট হন বৈভব সূর্যবংশী। বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করলেও ৪২ বলে ৭০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অভিষেক শর্মা। খাতা খুলতে পারেননি আয়ুষ বাদোনি। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে ম্যাচে ফেরার লড়াই শুরু করেন অধিনায়ক তিলক বর্মা। তবে ৫৬ রান করে আউট হন শাহবাজ। শেষ পর্যন্ত লড়াই করলেও দলকে জেতাতে পারলেন না তিলক বর্মা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

দাপুটে শুরু ভারতের, ২৬ রানে গুটিয়ে গেল নেপাল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেল ভারত। নেপালকে মাত্র ২৬ রানে অলআউট করে ৩০৬ রানে ম্যাচ জিতল ভারতীয় যুব দল। লিস্ট এ ক্রিকেটে নেপালের এই রান পঞ্চম সর্বনিম্ন। পাশাপাশি ৩০৬ রানের জয় লিস্ট এ ক্রিকেটে ভারতের অষ্টম বৃহত্তম জয়।
দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৩২ রান তোলে ভারত। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের রানকে বড় অঙ্কে পৌঁছে দেন তিলক বর্মা ও কুমার কুশাগ্র। দু’জনেই শতরান করেন। তিলকের সংগ্রহ ১০৭, কুশাগ্র করেন ১১৭ রান। শেষ দিকে সূর্যাংশ শেডগের ১৪ বলে ৩৬ রানের ইনিংস ভারতের স্কোর আরও বাড়ায়।
জবাবে নেপালের ব্যাটিং বিপর্যয় ঘটে। হর্ষিত রানা চারটি এবং প্রিন্স যাদব পাঁচটি উইকেট নিয়ে নেপালের ইনিংস শেষ করে দেন। পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগে এই জয় ভারতের আত্মবিশ্বাস বাড়াবে।

Continue Reading

Trending