আইপিএল
IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফের শীর্ষ স্থানে গুজরাত টাইটান্স
রে স্পোর্টজের প্রতিবেদন: টানটান উত্তেজনা! ঠিক যেন কোনও থ্রিলার ছবির চিত্রনাট্য। ম্যাচের প্রতি পরতে পরতে নাটক। শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস উত্তেজনা। অবশেষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়ে নাটকীয় জয় পেল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে গুজরাতকে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত ডার্ক লুইস মেথডে জয় পায় শুভমন গিলের দল।
এদিন ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করেও বড় রান তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ব্যর্থ হলেন দুই ওপেনার। ৫৩ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন উইল জ্যাকস। ২৪ বলে ৩৫ রান যোগ করেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৭১ রান যোগ করেন তাঁরা। কিন্তু এরপর আর কেউ বড় রান করতে পারেননি। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানে শেষ হয় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাত টাইটান্সের জন্য। দ্বিতীয় ওভারেই বোল্টের বলে আউট হয়ে ফিরে যান সাই সুদর্শন (৫)। এরপর জশ বাটলারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক শুভমন গিল। কিন্তু অশ্বিনী কুমারের একটি বল বুঝতে না পেরে আউট হয়ে যান বাটলার (৩০)। ৪৩ রান করে বুমরাহর বলে আউট হন গিল। এরই মাঝে দু’বার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। অবশেষে ডার্ক লুইস মেথডে গুজরাতের জন্য লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৯ ওভারে ১৪৭। ৭ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত টাইটান্স।
আইপিএল
আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।
নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।
আইপিএল
IPL 2025: নিষিদ্ধ আইপিএল। তার মাঝেই পরবর্তী মরশুমের জন্য দল গুছিয়ে ফেলছে বেশ কিছু আইপিএল দল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছে আইপিএল। তবে আইপিএল সাময়িক বন্ধ হলেও, ইতিমধ্যেই পরবর্তী মরশুমের জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। বিশেষত যেসকল দলগুলি প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে, তারা দল গোছাতে আরও বেশি তৎপর হয়ে উঠেছে। যেখানে আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উর্বিল পটেলকে দলে নিয়েছে সিএসকে। রাজস্থান রয়্যালস দলে নিয়েছেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস এবং নান্দ্রে বার্গার মতো ক্রিকেটারকে। এছাড়াও হায়দ্রাবাদ সই করিয়েছে হর্ষ দুবেকে এবং দিল্লি সই করিয়েছে সেদিকুল্লাহ অটলকে। যদিও নিয়মের ফাঁক দিয়েই, দল গুছিয়ে নিচ্ছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের নিয়মানুযায়ী কোনও দল নিজেদের ১২তম ম্যাচ খেলার আগে পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে। আইপিএলের প্রথম মরশুম থেকেই এই নিয়ম চলে আসছে। মাঝপথে যাতে কোন দল বিপদে না পড়ে সেই কারণেই এই নিয়ম তৈরি করা হয়েছিল। নিয়মানুযায়ী নিলামে নাম লেখানো সত্বেও যদি কোন ক্রিকেটার অবিক্রিত, থাকেন তাহলে তাকে মরশুমের মাঝপথেই বেস প্রাইসে সই করাতে পারে যে কোন দল। যেমন উদাহরণস্বরূপ ২০১১ সালে ডার্ক ন্যানেস চোট পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেলকে সই করিয়েছিল আরসিবি। এমনকি তাদের বর্তমান অধিনায়ক রজত পাটীদারকেও ২০২২ সালে পরিবর্ত হিসেবে দলে নিয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট। এছাড়াও এই মরশুম চোট পেয়ে সিএসকে দল থেকে ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে তার জায়গায় আয়ুষ মাত্রেকে দলে নিয়েছে তারা। এখানে নিয়মের ফাঁক অনুযায়ী কোনও দল চাইলে পরিবর্ত ক্রিকেটার এবং চোট পাওয়া ক্রিকেটার, দুজনকেই পরের মরশুমের জন্য ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে কোনো প্লেয়ারকে কম দামে দলে নেওয়া হলে, অন্য কোনও দামী অথচ অসফল ক্রিকেটারকে ছেড়ে দিয়ে, পরবর্তী মিনি নিলামে সেই জায়গায় নতুন ক্রিকেটার কেনার অর্থও হাতে থাকবে দল গুলির। যদিও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠলেও এখনই বোর্ড এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
আইপিএল
IPL 2025: আইপিএল আয়োজনের জন্য হাত বাড়াতে তৈরি ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য পহেলগাঁওয়ের জঙ্গিহানার কারণে দেশে যেই সাম্প্রতিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। কিন্তু এখানে প্রশ্ন হল, তারপরেও কি আইপিএল শুরু করা যাবে? যদি ভারতে সেটা না করা যায়, তাহলে ভারতের বাইরে কোনো ভেন্যু বেছে নিতে হবে বিসিসিআইকে। এবারে যা খবর যদি বাইরের কোনো ভেন্যুতে আইপিএল করতে হয়, সেক্ষেত্রে সেই প্রস্তাব সবার প্রথম গ্রহণ করবে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। সেই বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বর্ডার চিফ রিচার্ড গৌল্ড বলেছেন, “সম্ভব হলে বিসিসিআইকে সাহায্য করবো”। এছাড়াও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও নিজের সমাজমাধ্যনে লিখেছেন, “আইপিএলের বাকি ম্যাচগুলি কি ইংল্যান্ডে করা যায়? আমাদের কাছে পর্যাপ্ত ভেন্যু রয়েছে। এছাড়াও সামনেই টেস্ট সিরিজও রয়েছে। প্রতিযোগিতা শেষে তার জন্য থাকতেও পারবে”। অপরদিকে পিএসএল আয়োজনের জন্য দরজা বন্ধ করেছে আরব আমিরশাহী।
আগামী জুন মাসে আইপিএলের শেষ ম্যাচগুলি করা সম্ভব নয়। কারণ পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। তবে আগস্ট মাসে বাংলাদেশ সফর বাতিল করে বাকি আইপিএলের ম্যাচগুলো আয়োজন করার একটা সম্ভাবনা থাকলেও সেই সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট “দ্য হান্ড্রেড” শুরু হবে, যা চলবে ৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। শুধু তাই নয়, সেপ্টেম্বর মাসে চলবে এশিয়া কাপ। উনিশ দিন ধরে আয়োজিত হওয়া এই প্রতিযোগিতায় দুটি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। যেখান থেকে সম্প্রচারকারী সংস্থারা বিশাল অঙ্কের মুনাফা পেতে পারতেন। তবে সীমান্তের উত্তেজনার কারণে যদি এশিয়া কাপে ভারত খেলতে না চায় এবং যদি এই প্রতিযোগিতা বাতিল করে দিতে হয়, তাহলে ক্ষতির দায়ভার পুরোটাই এসে পড়বে পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির উপর। কারণ এই মুহূর্তে এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান তিনি।
-
ফুটবল11 hours agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল6 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট1 week agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল3 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল7 days ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট7 days agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
