Connect with us

আইপিএল

IPL 2025: বড় ধাক্কা গুজরাত টাইটানস শিবিরে। চোট পেয়ে ছিটকে গেলেন এই তারকা অলরাউন্ডার। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুম আইপিএলের লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে শুভমান গিলের গুজরাত টাইটানস। শনিবার আইপিএলের ডাবল হেডারে শক্তিশালী লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। কিন্তু সেই ম্যাচে নামার আগে বড় ধাক্কা গুজরাত শিবিরে। গত রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময়ে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপস। এবারে সেই চোটের কারণে গোটা আইপিএল মরশুম দিয়েই ছিটকে গেলেন এই কিউয়ি তারকা অলরাউন্ডার।

মহম্মদ সিরাজের পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। ঈশান কিষানের একটি শট রুখতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি। তারপর মাঠেই ফিজিওরা এসে তার শুশ্রুষা শুরু করেন। তারপর সতীর্থদের কাধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নিউজিল্যান্ড ফিরে গিয়েছেন ফিলিপস। অপরদিকে চলতি আইপিএলে গুজরাতের জার্সি গায়ে একটি ম্যাচেও খেলেননি গ্লেন ফিলিপস। তবে তার এই চোট পেয়ে মরশুম থেকে ছিটকে যাওয়ায় চিন্তায় থাকবে গুজরাত শিবির।

আইপিএল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রাহানের

Published

on

২০ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে জানান, জীবনের প্রতিটি অধ্যায়ের যেমন শুরু আছে, তেমনই শেষও আছে। তাঁর মতে, বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।

২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরানে ৫০৭৭ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৯৬২ রান, রয়েছে তিনটি শতরান। টি-টোয়েন্টিতে করেছেন ৩৭৫ রান।

রাহানের আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। বিরাট কোহলির অনুপস্থিতিতে চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিলেন তিনি। সেই সাফল্য ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

বিদায়ী বার্তায় রাহানে বলেন, ছোটবেলা থেকে ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়েই বড় হয়েছেন তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ক্রিকেট তাঁকে যেমন জয় দিয়েছে, তেমন হারও শিখিয়েছে। তবে সমর্থকদের ভালোবাসার কাছে তিনি কখনও হারেননি বলেও উল্লেখ করেন।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন রাহানে। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এবং ২০২৩-২৪ মরশুমে মুম্বইকে রঞ্জি ট্রফির শিরোপা জিতিয়েছেন। আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গ ছাড়ছেন না তিনি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের পাশে থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন ভারতের ২৭৮ নম্বর টেস্ট ক্রিকেটার।

Continue Reading

আইপিএল

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।

নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র‍্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।

Continue Reading

আইপিএল

IPL 2025: নিষিদ্ধ আইপিএল। তার মাঝেই পরবর্তী মরশুমের জন্য দল গুছিয়ে ফেলছে বেশ কিছু আইপিএল দল। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছে আইপিএল। তবে আইপিএল সাময়িক বন্ধ হলেও, ইতিমধ্যেই পরবর্তী মরশুমের জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। বিশেষত যেসকল দলগুলি প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে, তারা দল গোছাতে আরও বেশি তৎপর হয়ে উঠেছে। যেখানে আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উর্বিল পটেলকে দলে নিয়েছে সিএসকে। রাজস্থান রয়্যালস দলে নিয়েছেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস এবং নান্দ্রে বার্গার মতো ক্রিকেটারকে। এছাড়াও হায়দ্রাবাদ সই করিয়েছে হর্ষ দুবেকে এবং দিল্লি সই করিয়েছে সেদিকুল্লাহ অটলকে।  যদিও নিয়মের ফাঁক দিয়েই, দল গুছিয়ে নিচ্ছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। 

আইপিএলের নিয়মানুযায়ী কোনও দল নিজেদের ১২তম ম্যাচ খেলার আগে পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে। আইপিএলের প্রথম মরশুম থেকেই এই নিয়ম চলে আসছে। মাঝপথে যাতে কোন দল বিপদে না পড়ে সেই কারণেই এই নিয়ম তৈরি করা হয়েছিল। নিয়মানুযায়ী নিলামে নাম লেখানো সত্বেও যদি কোন ক্রিকেটার অবিক্রিত, থাকেন তাহলে তাকে মরশুমের মাঝপথেই বেস প্রাইসে সই করাতে পারে যে কোন দল। যেমন উদাহরণস্বরূপ ২০১১ সালে ডার্ক ন্যানেস চোট পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেলকে সই করিয়েছিল আরসিবি। এমনকি তাদের বর্তমান অধিনায়ক রজত পাটীদারকেও ২০২২ সালে পরিবর্ত হিসেবে দলে নিয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট। এছাড়াও এই মরশুম চোট পেয়ে সিএসকে দল থেকে ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে তার জায়গায় আয়ুষ মাত্রেকে দলে নিয়েছে তারা। এখানে নিয়মের ফাঁক অনুযায়ী কোনও দল চাইলে পরিবর্ত ক্রিকেটার এবং চোট পাওয়া ক্রিকেটার, দুজনকেই পরের মরশুমের জন্য ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে কোনো প্লেয়ারকে কম দামে দলে নেওয়া হলে, অন্য কোনও দামী অথচ অসফল ক্রিকেটারকে ছেড়ে দিয়ে, পরবর্তী মিনি নিলামে সেই জায়গায় নতুন ক্রিকেটার কেনার অর্থও হাতে থাকবে দল গুলির। যদিও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠলেও এখনই বোর্ড এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

Continue Reading

Trending