Connect with us

ক্রিকেট

মুম্বই থেকে সরে গেলেন জয়সওয়াল। বিস্তারিত জানুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে অদ্ভুত পদক্ষেপ নিয়ে ফের একবার শিরোনামে উঠে এলেন যশস্বী জয়সওয়াল। সকলকে চমকে দিয়ে নিজের নাম সরিয়ে নিলেন মুম্বই দল থেকে। ২০২৫-২৬ মরশুমে নাম লেখালেন গোয়ায়।

সূত্রের খবর জয়সওয়াল যে নিজের নাম সরিয়ে নেবেন দল থেকে তা আগে থেকে জানত না মুম্বই কর্তৃপক্ষ। তাই যখন লিখিতভাবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ভারতের এই ক্রিকেটার, তখন বেশ কিছুটা অবাক হয়েছিল মুম্বই কর্তৃপক্ষ। যদিও তাদের তরফ থেকে কোনরকম বাধা সৃষ্টি করা হয়নি বরং নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব। অন্যদিকে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব শম্ভু দেশাই জানান, দলে জয়সওয়ালের মত ক্রিকেটারকে পেয়ে তিনি অত্যন্ত খুশি। এই প্রসঙ্গে দেশাই বলেন, “আমরা গোয়ার জন্য একটা শক্তিশালী দল গড়ে তুলছি। আমাদের লক্ষ্য সেখানে তরুণ ট্যালেন্টদের জায়গা দেওয়া। আমরা আমাদের দলের জন্য সেরাটাই চেয়েছি আর তাই সম্প্রতি জয়সওয়ালের সাথে যোগাযোগ করি।”

প্রসঙ্গত, বর্তমানে ২৩ বছরের এই ভারতীয় ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ যাত্রা শুরু করেছিলেন মুম্বইয়ের হয়ে। ২০১৯ সালে মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর থেকে একাধিকবার দলের হয়ে দারুণ পারফর্ম করতে দেখা গেছে তাকে। ২০২৪-২৫ মরশুমের রঞ্জি ট্রফিতে শেষবার মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন জয়সওয়াল। তাঁর প্রতিপক্ষ ছিল জম্মু-কাশ্মীর। কিন্তু দুটি ইনিংসেই ভাল ফল করতে পারেননি তিনি। মাত্র ৪ এবং ২৬ রানে শেষ হয় তাঁর ইনিংস। যদিও ফেব্রুয়ারি মাসে বিদর্ভর বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামার কথা ছিল তাঁর, কিন্তু গোড়ালির চোটের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। তবে অনেকেই মনে করছেন অর্জুন টেন্ডুলকারের পথেই হাঁটছেন যশস্বী জয়সওয়াল, কারণ তিনিও মুম্বইয়ের হয়ে খেলতে শুরু করে পরবর্তীতে যোগ দিয়েছিলেন গোয়ার দলে।

ক্রিকেট

কোহলির অবসর প্রসঙ্গে ফের জল্পনা। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বিরাট কোহলি। তারপরেই বিরাটের অবসর প্রসঙ্গে শুরু হয়েছে একাধিক জল্পনা। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা মনে করছেন, এখনই বিরাটের জন্য অবসর নেওয়ার সঠিক সময় নয়। অনেকেই বিরাটকে অনুরোধ করেছেন অবসর না নেওয়ার জন্য। তবে শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অবসর প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন বরাট।

এক সাক্ষাৎকারে কোহলি বললেন, “অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, আমার আক্ষেপ থাকবে না। এখন তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আপনি যখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের হয়ে খেলছেন, তখন ইচ্ছা না থাকলেও অনেক সিদ্ধান্ত নিতে হয়। তবে নিজের কাছে সৎ থাকাটা জরুরি।” বিরাট সরাসরি মুখ না খুললেও, বুঝিয়ে দিলেন পাঁচ দিন টেস্ট খেলার মত শারিরীক সক্ষমতার জায়গায় তিনি নেই। তাই স্বইচ্ছায় নিজেকে সরিয়ে নিতে চাইছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

Continue Reading

আইপিএল

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।

নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র‍্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই। 

গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”

Continue Reading

Trending