Connect with us

ফুটবল

SUPER CUP 2025: সুপার কাপ জিতে এএফসিতে খেলতে মুখিয়ে রয়েছেন মুম্বই রক্ষণের অন্তত স্তম্ভ মেহতাব সিং। বিস্তারিত পড়ুন…

Published

on

সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ৪-০ গোলে হারিয়ে, কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে মুম্বই সিটি এফসি। সেমিফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ ইন্টার কাশী। উল্লেখ্য বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সেমিফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হবে তারা। ফলে সেমিতে যথেষ্ট কঠিন লড়াই হবে বলেই মনে করছেন মুম্বই দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মেহতাব সিংহ। রে স্পোর্টজকে দেওয়া একান্ত সঠাৎকারে ম্যাচ নিয়ে এবং চলতি মরশুম নিজের পারফরমেন্স নিয়ে নিজের মতামত জানালেন তিনি।

রে স্পোর্টজ: ইন্টার কাশী গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন?

মেহতাব সিং: ইন্টার কাশী গত ম্যাচে যথেষ্ট ভাল ফুটবল খেলেছে। বেঙ্গালুরুর মত কঠিন দলের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জিতেছে তারা। এছাড়া আইলিগেও যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে ইন্টার কাশী। পরবর্তী ম্যাচ আমাদের তাদের বিরুদ্ধেই। ফলে আমরা চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলে ম্যাচ থেকে জয় পেতে এবং সেমিফাইনালে প্রবেশ করতে। 

রে স্পোর্টজ: সুপার কাপ জিততে পারলে এএফসিতে খেলার একটা সুযোগ থাকবে। এই বিষয়ে কি বলবেন?

মেহতাব সিং: আমরা দীর্ঘদিন এএফসির মঞ্চেও প্রতিনিধিত্ব করিনি। শেষবার যখন আমরা খেলেছিলাম তখন আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। তাই অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এএফসির দিকে। তাই আমরা চাই সুপার কাপ জিতে সেই জায়গাটা অর্জন করতে।

রে স্পোর্টজ: আপনি এর আগে ইস্টবেঙ্গলে খেলেছেন। তবে সাম্প্রতিক ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একদম তলানিতে। সেই বিষয়ে আপনি কি বলবেন? 

মেহতাব সিং: ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল দল। আমি ওদের প্রত্যেকটা ম্যাচ টিভিতে দেখি। তাদের দল যথেষ্ট ভাল। তবে তাদের সময়টা হয়ত কোনোভাবে খারাপ যাচ্ছে সেই জন্য তারা রেজাল্ট পাচ্ছে না। তবে আশা করব তারা খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে।

রে স্পোর্টজ: কখনও সুযোগ পেলে কলকাতায় ফেরার ইচ্ছে আছে?

মেহতাব সিং: (মুচকি একটা হাসি দিয়ে প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে বললেন) এই বিষয়ে এখনই কিছু ভাবিনি।

আন্তর্জাতিক ফুটবল

দূর হলো শঙ্কা, মেসিকে নিয়ে সুখবর

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: লিওনেল মেসির চোট ঘিরে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কাটল। ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্জেন্টাইন মহাতারকার হ্যামস্ট্রিংয়ে গুরুতর কোনও চোট নেই। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে বড় ধরনের ক্ষতির ইঙ্গিত মেলেনি বলেই স্বস্তিতে আর্জেন্টিনা শিবির।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়। তবে ক্লাব সূত্রে খবর, এটি মূলত অতিরিক্ত ক্লান্তি এবং পেশিতে চাপ পড়ার ফল। কয়েকদিন বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

ম্যাচের ৭৩ মিনিটে বদলি হওয়ার সময় মেসিকে নিজে হেঁটেই মাঠ ছাড়তে দেখা যায়, যা শুরু থেকেই ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা হয়েছিল। ইন্টার মায়ামি কোচও জানিয়েছেন, পরিস্থিতি আশঙ্কাজনক নয়।

বিশ্বকাপের আগে এই খবর স্বাভাবিকভাবেই স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সময়মতো জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন বলেই মনে করা হচ্ছে মেসিকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, বোডো/গ্লিমটকে হারিয়ে ফাইনালে পৌঁছালো টটেনহ্যাম। ৩-১ গোলে জয় পায় তারা। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে সেমিফাইনাল প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফিরতি লেগে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জয় পেল রুবেন আমোরিমের দল। ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিক ক্লাব। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও ম্যাচের সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। পিছিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় রেড ডেভিলসরা।

দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ম্যানচেস্টারকে সমতায় ফেরান মাউন্ট। ৭৯ মিনিটে গোল করে এগিয়ে দেন ক্যাসেমিরো। ৮৫ মিনিটে তৃতীয় গোল। ম্যাচের সংযোজিত সময়ে বিলবাওয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মাউন্ট। দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ফলাফল ৭-১। ফলে বড় ব্যবধানে অ্যাটলেটিক ক্লাবকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে গেল রুবেন আমোরিমের দল।

Continue Reading

ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি বিষ্ণুর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে দারুন দল গড়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরশুম শুরু হওয়ার আগেই, পুরো দলের খোলনলচে পাল্টানোর পাশাপাশি, যে কয়েকজন ফুটবলার লাল-হলুদের হয়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকে ধরে রাখাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এবারে সেই লক্ষ্যে এক ধাপ এগোলেন তারা। দলের তারকা উইঙ্গার পিভি বিষ্ণুর সঙ্গে দু’বছরের চুক্তিবৃদ্ধি করল ইমামি কর্তৃপক্ষ। ফলে আরও তিন বছর লাল-হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই উইঙ্গার। প্রসঙ্গত ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর আরও এক বছর চুক্তি থাকলেও, একটা সময় পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি ছিলেন না বিষ্ণু।

গত মরশুম চলাকালীনই তাঁকে পরবর্তী সময়ের জন্য বিশাল অংকের অফার দেয় মুম্বই সিটি এফসি। সেই সময় বিষ্ণুকে ক্লাবে ডেকে কর্তারা দীর্ঘ সময় বোঝালেও, তিনি চুক্তিবৃদ্ধি করেননি। চলতি মরশুমের পরে এমন খবরও সামনে আসে যে লাল-হলুদের চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান বিষ্ণুকে অফার করেছে। যদিও রে স্পোর্টজের তরফ থেকে আমরা বলতে পারি যে সবুজ মেরুনের তরফ থেকে তাঁকে কোনওরকম অফার করা হয়নি। সেই কারণে এই ব্যাপারে তখন কোনও আপডেট দেওয়া হয়নি। ইস্টবেঙ্গলের লড়াই ছিল শুধুমাত্র মুম্বইয়ের সঙ্গেই। অবশেষে সেই লড়াই জিতল লাল-হলুদ ম্যানেজমেন্ট এবং আরও তিন বছরের জন্য ইস্টবেঙ্গলই থাকছেন বিষ্ণু।

Continue Reading

Trending