আন্তর্জাতিক ফুটবল
রুদ্ধশ্বাস ফাইনালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রুদ্ধশ্বাস ফাইনাল! কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল বার্সেলোনা। শেষ মুহুর্তের গোলেই খেতাব হাতছাড়া করল কার্লো আনসেলত্তির দল। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে জুলেস কুন্দের গোলে রেকর্ড ৩২তম বার স্প্যানিশ সুপার কাপ জিতল কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই দাপট বজায় রেখেছিল হ্যান্সি ফ্লিকের দল। ২৮ মিনিটের মাথায় পেদ্রির করা গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৭০ মিনিটে এমবাপের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিট পরেই রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। কিন্তু অগ্রগমণ ধরে রাখতে পারেনি তারা। ৮৪ মিনিটে ফেরান টোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচের ফয়সালা হতে চলেছে টাই ব্রেকারে। ঠিক তখনই ১১৬ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে জয়সূচক গোলটি করেন জুলেস কুন্দে।
আন্তর্জাতিক ফুটবল
বিদায় আন্তর্জাতিক ফুটবলকে, শেষ হল রোনাল্ডো -যুগ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২৩ বছরের দীর্ঘ পথচলার অবসান। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে । সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সি এই মহাতারকা। তাঁর বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন রোনাল্ডো । আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের নজির নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল। পাঁচ বার ব্যালন ডি’অর জয়ী এই তারকা শুধু গোলের পর গোল করেই নয়, পর্তুগালকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
বিদায়বার্তায় রোনাল্ডো লিখেছেন, “আজ জাতীয় দলের হয়ে মাঠে আমার পথচলা শেষ করছি। মাথা উঁচু করে, নিজের যাত্রা নিয়ে গর্ব এবং পর্তুগালের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি।” আরও আবেগপ্রবণ হয়ে তাঁর বক্তব্য, “গোল একসময় ফুরিয়ে যায়, ট্রফি জাদুঘরে চলে যায়, রেকর্ডও ভেঙে যায়। কিন্তু মানুষের হৃদয়ে আমাদের জায়গা সময় কখনও মুছে দিতে পারে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের সেরা ফুটবলার হওয়ার জন্য সারাজীবন পরিশ্রম করেছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় জয় বিশ্বের সেরা দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করা।” সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তাঁর শেষ বার্তা, “পর্তুগাল সবসময় আমার মধ্যে বেঁচে থাকবে। চিরকালের জন্য।”
পর্তুগালের কোচের সঙ্গে সম্পর্কের টানাপড়েন এবং সাম্প্রতিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই রোনাল্ডোর এই ঘোষণা। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অসংখ্য রেকর্ড, সাফল্য এবং আবেগের সাক্ষী থেকেছে পর্তুগিজ ফুটবল। এবার তাঁকে ছাড়াই নতুন অধ্যায়ের পথে হাঁটতে হবে পর্তুগালকে।
Uncategorized
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারাল ম্যান ইউ, নায়ক কুনহা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে রোমাকে হারাল মাইকেল ক্যারিকের দল। জয়ের নায়ক জোড়া গোল করা মাতেউস কুনহা। তবে শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ম্যাচের শুরু থেকেই চমক দেয় রোমা। ১৭ মিনিটের মধ্যেই মাতিয়াস সুলে ও ডনিয়েল মালেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালির দলটি। বিরতির আগে গোলের ব্যবধান কমাতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের ছবি। কুনহাকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের প্রথম শট রুখে দেন রোমার গোলকিপার। তবে প্রতিপক্ষ ফুটবলারের বক্সে ঢুকে পড়ার কারণে ফের পেনাল্টি নেওয়ার সুযোগ পান ব্রুনো। দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি।
এর পর ব্রায়ান এমবুমোর শট দুই পোস্টে লেগে ফিরে আসে। ৮৩ মিনিটে ব্রুনোর ক্রস থেকে সমতা ফেরান কুনহা। তিন মিনিট পর শেই লেসির পাস ধরে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজ়িলীয় তারকা। তবে গোলের উচ্ছ্বাসে জার্সি খুলে দর্শকদের মধ্যে ঢুকে পড়ায় হলুদ কার্ড দেখেছিলেন কুনহা। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবে এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরলো মাইকেল ক্যারিকের। আপাতত চাকরি যাচ্ছে না তার।
আন্তর্জাতিক ফুটবল
মেসি-রোনাল্ডো যুগের অবসানের ইঙ্গিত, ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘ আধিপত্যের অবসানের ইঙ্গিত দিল ২০২৬ সালের ব্যালন ডি’অর। এ বার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। ২৫ বছর পর তাঁর হাত ধরেই ব্যালন ডি’অর ফিরল ইংল্যান্ডে। এর আগে ২০০১ সালে এই পুরস্কার জিতেছিলেন মাইকেল ওয়েন।
পুরুষদের বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তৃতীয় হয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। চতুর্থ স্থানে রদ্রি এবং পঞ্চম স্থানে রয়েছেন মেসি। সপ্তম স্থানে ওসমান দেম্বেলে এবং অষ্টম স্থানে আর্লিং হালান্ড। তরুণ ফুটবলারদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন ইয়ামাল। মহিলাদের বিভাগে বর্ষসেরা হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। এটি তাঁর তৃতীয় ব্যালন ডি’অর ফেমিনাঁ খেতাব। দ্বিতীয় স্থানে ইওয়া পাজর এবং তৃতীয় স্থানে খাদিজা শ রয়েছেন।
পুরুষদের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন উনাই সিমন। মহিলাদের বিভাগে এই সম্মান পেয়েছেন কাতা কোল। মহিলাদের তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন ভিকি লোপেজ। সর্বোচ্চ গোলদাতার জন্য জার্ড মুলার পুরস্কার পেয়েছেন কেন এবং মহিলাদের বিভাগে চারলিন কোরাল। পুরুষদের বর্ষসেরা ক্লাব প্যারিস সাঁ জাঁ এবং মহিলাদের বিভাগে বার্সেলোনা। পুরুষদের সেরা কোচ স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, মহিলাদের বিভাগে বার্সেলোনার পেরে রোমেউ। মানবিক কাজ ও সামাজিক প্রভাবের জন্য সক্রেটিস পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের বুকায়ো সাকা।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
