Connect with us

ফুটবল

কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাবের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সারা বছর জুড়ে কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গায় নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে মোহনবাগান ফ্যানস ক্লাব গুলি। মোহনবাগান ফুটবলার এবং সবুজ-মেরুন পরিবারের সঙ্গে জুড়ে থাকতে তাদের এই প্রচেষ্টা অতুলনীয়। তেমনই এক আয়োজন ছিল কোন্নগরে। কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাবের পরিচালনায় কোন্নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল নৈশালোকে একটি ৯৫ পয়েন্টের ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। উক্ত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন মাননীয় শ্রী সঞ্জয় সেন মহাশয় এবং উপস্থিত ছিলেন বাস্তব রায়, সৃঞ্জয় বোস, উত্তম মুখার্জি সহ IFA সম্পাদক শ্রী অনির্বান দত্ত এছাড়াও অন্যান্য স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রতিযোগিতায় ফাইনালে আইমা মোল্লা সিমলা অগ্রণী সংঘ পাণ্ডুয়া মিলন সংঘ কে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী দলের শিরোপা অর্জন করে।

ফুটবল

বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, মঞ্চমাতালেন শাকিরা থেকে ম্যাডোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন মহারণের আগে ফুটবল যেন কয়েক ঘণ্টার জন্য জায়গা ছেড়ে দিয়েছিল বিশ্ব বিনোদন জগতকে। নিউ ইয়র্ক–নিউ জার্সির স্টেডিয়ামে তৈরি হয় এক অভূতপূর্ব আবহ, যেখানে সংগীত, সিনেমা ও ক্রীড়া—তিন জগতের মহাতারকারা একই মঞ্চ ভাগ করে নিলেন।
ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জেনিফার হাডসন। এরপর একে একে মঞ্চে আসেন পোস্ট ম্যালোন, রবি উইলিয়ামস, লরা পাউসিনি এবং নিকোল শেরজিঙ্গার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিউড তারকা টম ক্রুজ এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। স্টেডিয়ামের বিশাল পর্দায় তাঁদের দেখা মাত্রই দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।
তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিরতির হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সুপার বোলের আদলে আয়োজিত এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। মঞ্চ কাঁপান ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয় এবং বিটিএস। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Dai Dai’ পরিবেশনের সময় গোটা স্টেডিয়াম গলা মেলায় শিল্পীদের সঙ্গে। জাস্টিন বিবারের পরিবেশনা এবং শাকিরার নাচ সমর্থকদের কাছ থেকে সবচেয়ে বেশি হাততালি কুড়িয়ে নেয়।
গ্যালারিতেও ছিল তারকাদের ভিড়। ম্যাট ডেমন, টম ক্রুজ, ম্যাডোনা-সহ একাধিক আন্তর্জাতিক তারকা উপস্থিত থেকে উপভোগ করেন ফুটবলের মহারণ।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: বিশ্বকাপ ফাইনালে হেরেও গর্বিত স্কালোনি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাতারে বিশ্বজয় করলেও এবার নিউ জার্সির ফাইনালে স্পেনের কাছে হেরে অধরাই থেকে গেল আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। স্পেনের কাছে এই পরাজয়ে বিশ্বকাপ হাতছাড়া হলেও পুরোপুরি ভেঙে পড়েননি আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। তাঁর মতে, ফাইনালের মতো মঞ্চে সবটুকু দিয়ে রানার্স-আপ হওয়াটাও অত্যন্ত গর্বের বিষয়।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কালোনি বলেন, “আমার খুব দুঃখ হচ্ছে। মাঠে আমরা সর্বস্ব নিংড়ে দিয়েছি। যারা আরও এক বার দেশকে ফাইনালে তুলেছে, তাদের সকলকে অভিনন্দন। ওরা শেষ পর্যন্ত লড়াই করেছে। জিতলেও আমরা দারুণ দল ছিলাম, হেরে গেলেও আমরা দারুণ দলই থাকব।” তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আরও যোগ করেন, “জিততেই নেমেছিলাম, তাই সকলে হতাশ। কিন্তু মাঠে নিজের ১০০ শতাংশ দেওয়ার পরেও ফল বিপক্ষে গেলে ভেঙে পড়ার কিছু নেই। হারলে আবার ঘুরে দাঁড়ানো শিখতে হয়, অন্য কোনও পথ নেই।”
লিয়োনেল মেসির ভবিষ্যৎ এবং অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, “মেসির বয়স এখন ৩৯ বছর, যা অবিশ্বাস্য। ওর কাছ থেকে নতুন করে আমার আর কিছু বের করার নেই। মেসি যত দিন চায় খেলে যেতে পারে। সমস্ত সমর্থক ও সতীর্থরা ওর পাশেই থাকবে। ও যা অর্জন করেছে, তাতে ও-ই নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।”
সংবাদ সম্মেলনে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে নিজের মেয়াদ প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বরে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি থাকতে চান। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতির সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিশ্বকাপে স্পেনের কাছে পরাস্ত হয়ে ট্রফি হাতছাড়া হলেও, লড়াই চালিয়ে যাওয়ার জন্য নিজের খেলোয়াড়দের ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের প্রতি পুরো সমর্থন ও গর্ব প্রকাশ করেন স্কালোনি।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: সোনার বুট পেলেন এমবাপে,ভসোনার বল রদ্রি! সেরা তরুণ ফুটবলার কুবারসি…

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামল স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের মধ্য দিয়ে। তবে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও উঠে এল একাধিক তারকার নাম। বিশ্বকাপজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তুলে দিল ফিফা।
স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি জিতে নিলেন গোল্ডেন বল। পুরো টুর্নামেন্টে নিজের নেতৃত্ব, বল নিয়ন্ত্রণ, ম্যাচের গতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠার পুরস্কার পেলেন তিনি।
গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। দল শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক গোল করে সর্বোচ্চ গোলদাতার আসন নিজের দখলে রাখেন এই ফরাসি তারকা।
বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস উঠেছে স্পেনের গোলকিপার সিমনের হাতে। নকআউট পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে স্পেনের বিশ্বজয়ের পথে অন্যতম বড় ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে, টুর্নামেন্টে দুর্দান্ত পরিণত ফুটবল উপহার দিয়ে সেরা তরুণ খেলোয়াড়ের (ইয়াং প্লেয়ার) পুরস্কার জিতেছেন স্পেনের উদীয়মান ডিফেন্ডার পাও কুবার্সি। অল্প বয়সেই রক্ষণভাগে তাঁর পরিপক্বতা এবং আত্মবিশ্বাস ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে।
বিশ্বকাপের ট্রফি স্পেনের হাতে উঠলেও ব্যক্তিগত পুরস্কারগুলোর তালিকা প্রমাণ করে, ২০২৬ বিশ্বকাপ ছিল একাধিক তারকার উজ্জ্বল হয়ে ওঠার মঞ্চ।

Continue Reading

Trending