Uncategorized
কলকাতা নিউরো সায়েন্সের আয়োজনে হুইল চেয়ার ম্যারাথন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রতিবছরের মত এবছরেও ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা আয়োজন করেছিল এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার। ২০২২ সাল থেকে তারাই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রতিবছর আয়োজন করা হয় এই হুইলচেয়ার ম্যারাথন প্রতিযোগিতা।
এটা শুধু একটা প্রতিযোগিতা নয়, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মানসিকভাবে উজ্জীবিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১৬ ই মার্চ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হলো এই বিশেষ প্রতিযোগিতাটি। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিখ্যাত ক্রিকেটার শ্রী লক্ষ্মীরতন শুক্লা। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ফুটবলার শেখ সাহিল এবং রবি হাঁসদা। এই বিশেষ প্রতিযোগিতার নামকরণ করা হয়েছিল যুগলবন্দী ২.০।
Uncategorized
FIFA WC 2026: জাতীয় সংগীতেও নতুন নিয়ম সংযোজন বিশ্বকাপে
রে স্পোর্টজের প্রতিবেদন : বিশ্বকাপ মানেই আবেগ, গর্ব আর দেশের জার্সি গায়ে ইতিহাস লেখার মঞ্চ। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে সেই আবেগকে আরও বড় পরিসরে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল ফিফা। আগামী সপ্তাহে টুর্নামেন্ট শুরুর আগেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ম্যাচ শুরুর আগের অনুষ্ঠানকে নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছেন। যেখানে জাতীয় সঙ্গীতের সময় শুধু প্রথম একাদশ নয়, ম্যাচডে স্কোয়াডের প্রত্যেক ফুটবলার থাকবেন কেন্দ্রবিন্দুতে।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে দুই দলের সমস্ত নির্বাচিত ফুটবলার এবং ম্যাচ অফিসিয়ালরা মাঠের মাঝখানে একত্রিত হবেন। সেন্টার সার্কেলের বিশেষ ব্যানারের চারপাশে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইবেন তাঁরা। ফিফার বিশ্বাস, এর ফলে দেশের প্রতিনিধিত্ব করার গর্ব ও আবেগ আরও গভীরভাবে ফুটে উঠবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বকাপ যত বড় হচ্ছে, আমরা দর্শকদের অভিজ্ঞতাকেও নতুনভাবে গড়ে তুলতে চাই। জাতীয় সঙ্গীতের সময় সব ফুটবলার ও রেফারিদের সেন্টার সার্কেলে মুখোমুখি দাঁড় করানো ঐক্য, গর্ব এবং আবেগের এক অনন্য মুহূর্ত তৈরি করবে, যা দল ও দর্শক—উভয়ের কাছেই স্মরণীয় হয়ে থাকবে।”
শুধু তাই নয়, স্টেডিয়ামের প্রতিটি আসনে বসা দর্শক যাতে অনুষ্ঠানের অংশ হয়ে উঠতে পারেন, তার জন্য থাকছে ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল উপস্থাপনা। বিশাল আকারের জাতীয় পতাকা, নতুন প্লেয়ার এন্ট্রি আর্চ, হাতে ধরা পতাকা এবং বিশেষ আলোকসজ্জা বিশ্বকাপের আবহকে আরও রঙিন করে তুলবে।
Uncategorized
ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়ে সহজ জয় বেঙ্গালুরু এফসির…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। সেখানে ঘরের মাঠে ২-০ গোলে সহজ জয় তুলে নিল বেঙ্গালুরু। শুরুর থেকেই যথেষ্ট আক্রমণের চাপ ছিল বেঙ্গালুরু এফসির। মাঝে মধ্যে আক্রমণে এসেছে এফসি গোয়াও। তবে প্রথমার্ধের শেষের দিকে গোয়ার রক্ষণভাগের ফুটবলার সন্দেশ ঝিঙ্গানের ভুলে প্রথম গোলটা পেয়ে যায় বেঙ্গালুরু। পরে এডগার মেন্ডেজের দুরন্ত গোলে জয় পায় বেঙ্গালুরু এফসি। আগামী ৬ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ঘরের মাঠে শুরুর থেকেই আগ্রাসী ফুটবল খেলে বেঙ্গালুরু এফসি। গোয়া রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনছিলেন রায়ান উইলিয়ামস, সুরেশ সিং ওয়াংঝামরা। সেই সুবাদেই ম্যাচের ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে এডগার মেন্ডেজের ভাসানো ক্রস থেকে আত্মঘাতী গোল করে বসেন গোয়া ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ২-০ করেন সেই এডগার মেন্ডেজ। ৫৬ মিনিটে মাঠে নামেন সুনীল ছেত্রী। অপরদিকে গোল পরিশোধের মরিয়া চেষ্টা চালায় এফসি গোয়া। তবুও ২-০ ব্যবধানেই ম্যাচ জেতে বেঙ্গালুরু।
Uncategorized
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের যাত্রা শুরু করল ভারত…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে, বাংলাদেশের বিরুদ্ধে আটকে গেল ভারত। গোলশূন্য ড্র করেই অভিযান শুরু করল সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোরা। শিলংয়ের জহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে এদিন প্রচুর সমর্থক ভির জমিয়েছিলেন এই হাই ভোল্টেজ ম্যাচকে উপভোগ করতে। কিন্তু খুব বেশি উপভোজ্ঞ হলনা এই ম্যাচ। প্রথমার্ধে নিষ্প্রভ ফুটবল খেললেও, দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে মানোলো মার্কুয়েজের ছেলেরা। তবে বাংলাদেশ দলে ছিলেন সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসা হামজা চৌধুরী। আর সেই হামজার একক দক্ষতার কাছেই আটকে গেল ভারত।
ম্যাচ শুরুর দিকে ভারতের রক্ষণকে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ ফুটবলাররা। কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল করে বসেন গোলরক্ষক বিশাল কাইথ। তার ভুলে বক্সের ভেতর বল পেয়ে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবলার মোরসালিন কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিনি। ম্যাচের ১২ মিনিটের মাথায় নিশ্চিত গোল খাওয়া থেকে ভারতকে বাঁচান শুভাশিস বোস৷ গোল লাইন সেভ করেন তিনি। অপরদিকে ৩১ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সেই সহজ সুযোগ হাতছাড়া করেন ফারুক চৌধুরী। প্রথমার্ধে বিশাল কাইথের একক দক্ষতায় আরও একবার নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচে ভারত। ফলে ০-০ ফলাফলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন ভারতীয় ফুটবলাররা। মুহুর্মুহু বাংলাদেশ রক্ষণে আক্রমণ তুলে আনে ভারত। ম্যাচের ৫৫ মিনিটে লিস্টন কোলাসোর ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সুনীল ছেত্রী। মিনিট দুয়েক পর আবারও লিস্টনের কর্ণার থেকে হেড করেছিলেন সুনীল, কিন্তু এবারে বাংলাদেশের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান সেই হামজা চৌধুরী। ৬৩ মিনিটে লিস্টনের ভাসানো কর্ণার বক্সের ভেতর পেয়েও উড়িয়ে দেন সুনীল। গোল গুলি করতে পারলে হয়ত একাই হ্যাটট্রিক করতে পারতেন কিংবদন্তি সুনীল ছেত্রী। পাঁচ মিনিটের মধ্যে দূরপাল্লা শট নেন শুভাশিস বসু, তবে অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৩ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল থেকে ফ্রি হেডার হাতছাড়া করেন শুভাশিস। ম্যাচের শেষের দিকে ফাহিমের দূরপাল্লার শট রুখে আবারও ভারতকে ম্যাচে রেখে দেন সেই গোলরক্ষক বিশাল কাইথ। ফলে অজস্র গোল মিসের কারণেই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতকে।
-
ফুটবল8 hours agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল6 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
আন্তর্জাতিক ফুটবল3 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ক্রিকেট1 week agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল6 days ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট7 days agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
