ফুটবল

DURAND CUP 2026: রেনিয়েরের হ্যাটট্রিকে ঝড় তুলল জামশেদপুর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৬-এ দুরন্ত সূচনা করল জামশেদপুর এফসি। রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে গ্রুপ সি-র ম্যাচে শ্রীলঙ্কার ডিফেন্ডার্স এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল খালিদ জামিলের দল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়ে উঠলেন নতুন সই রেনিয়ের ফার্নান্ডেজ। এছাড়া একটি করে গোল করেন আমান সি কে এবং দেবেন্দ্র মুরগাওকর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামশেদপুর। চতুর্থ মিনিটেই সানান মহম্মদের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রেনিয়ের। মাত্র দু’মিনিট পরেই বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ব্যবধান বাড়ান তিনি। ২৩ মিনিটে দীর্ঘ পাস থেকে একক দক্ষতায় গোল করেন আমান সি কে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে দেবেন্দ্র মুরগাওকরের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর।

দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার্স কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি জামশেদপুর। ৮২ মিনিটে গোলরক্ষকের রিবাউন্ড থেকে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রেনিয়ের ফার্নান্ডেজ এবং দলের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই বড় জয়ের ফলে গ্রুপ সি-তে দারুণ আত্মবিশ্বাস নিয়ে অভিযান শুরু করল জামশেদপুর এফসি। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স করে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই নিজেদের তুলে ধরল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version