ফুটবল

৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা

Published

on

রে স্পোর্টজ ওয়েবডেস্ক: শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যেন সাত বছরের অপেক্ষা, হতাশা আর আক্ষেপ এক মুহূর্তে উড়ে গেল। গোয়ার মারগাওয়ে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার মুকুট মাথায় তুলল ভারতীয় মহিলা ফুটবল দল। এই জয়ের মাধ্যমে রেকর্ড ষষ্ঠবার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতল ব্লু টাইগ্রেসরা।ফাইনালের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ভারত। ম্যাচের ৪২ মিনিটে পিয়ারি জাজার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রিতুপর্ণা চাকমার গোলে সমতায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।বিরতির পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সানফিদা নংরুম। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৪০ সেকেন্ডের মাথায় তাঁর হেড থেকে আসে ভারতের দ্বিতীয় গোল। এরপর আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করে ভারত। বাংলাদেশের আক্রমণও দক্ষ হাতে সামলান গোলরক্ষক পন্থোই চানু।ম্যাচের ৮২ মিনিটে লিন্ডা কম সের্তো তৃতীয় তৃতীয় গোল করে জয়ের সিলমোহর দেন।ব্যক্তিগত পুরস্কারেও ভারতীয়দের দাপট ছিল চোখে পড়ার মতো। আভেকা সিং হয়েছেন সর্বোচ্চ গোলদাতা, সানফিদা নংরুম জিতেছেন টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার এবং সেরা গোলরক্ষকের সম্মান উঠেছে পান্থই চানুর হাতে। অবসর ম্যাচে ট্রফি জিতে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন ডাংমেই গ্রেসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version