Connect with us

আন্তর্জাতিক ফুটবল

নেইমারের জোড়া গোলে হার বাঁচাল সান্টোস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব সান্টোস আবারও ভরসা পেল তাদের মহাতারকা নেইমারের কাছ থেকে। ব্রাজিলিয়ান সিরি-আ-র ম্যাচে চাপের মুখে থাকা সান্টোস ঘরের মাঠে ক্যাপেকোয়েন্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল। দলের হয়ে দুই গোলই করেন নেইমার।
ভিলা বেলমিরোর দর্শকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চেয়েছিল সান্টোস। প্রথমার্ধের ৩৫ মিনিটে অসাধারণ ব্যক্তিগত দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। বক্সের বাইরে থেকে তাঁর নিখুঁত ফিনিশিংয়ে মুগ্ধ হন সমর্থকরা।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবি বদলে যায়। ক্যাপেকোয়েন্স দ্রুত দুটি গোল করে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সান্টোস। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নেইমার সমতা ফেরান এবং দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচান।
বিশ্বকাপের পর চোট ও ফিটনেস সমস্যার কারণে নেইমারের নিয়মিত মাঠে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এদিন তাঁর পারফরম্যান্স দেখিয়ে দিল, এখনও বড় ম্যাচে দলের পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার।
এই ড্রয়ের ফলে লিগে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেল সান্টোস। তবে রক্ষণভাগের দুর্বলতা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে কোচের। আগামী ম্যাচগুলিতে ধারাবাহিকতা ফেরানোই এখন সান্টোসের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক ফুটবল

ক্যাসেমিরোকে নিয়ে জয়ে ফিরল ইন্টার মায়ামি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। রোববার মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে নেমে পুরো ৯০ মিনিট খেলেন ৩৪ বছর বয়সী এই তারকা। তার অভিষেক ম্যাচে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বিশ্বকাপের ফাইনালে খেলা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল এখনও দলের সঙ্গে যোগ না দেওয়ায় এই ম্যাচেও তাদের ছাড়াই মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা।

২২ জুলাই ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ক্যাসেমিরো আগের ম্যাচে না খেললেও অভিষেকেই মাঝমাঠে নিজের অভিজ্ঞতার ছাপ রাখেন। এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হারের ম্যাচটিই ছিল তার সর্বশেষ প্রতিযোগিতামূলক উপস্থিতি।

ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি পায় ইন্টার মায়ামি। বক্সের ভেতরে জার্মান বের্তারামের ওপর ফাউলের পর খেলা দীর্ঘ সময় বন্ধ থাকে। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারানো বের্তারামকে প্রায় ১০ মিনিট চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। পরে পেনাল্টি থেকে প্যানেঙ্কা শটে গোল করেন সুয়ারেজ। গোল উদযাপনের সময় বের্তারামের ১৯ নম্বর জার্সি তুলে ধরে আহত সতীর্থের প্রতি সমর্থন জানান তিনি।

এই জয়ে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ড্র ও ২ হারে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। অন্যদিকে ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানেই রয়েছে মন্ট্রিয়ল।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

বিশ্বকাপ মাতিয়ে এবার কোলো কোলোর পথে ভোজিনহা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর জার্সি গায়ে তুলতে যাচ্ছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি-এর দাবি, ৪০ বছর বয়সী এই গোলকিপারের সঙ্গে ১৮ মাসের চুক্তিতে নীতিগত সমঝোতায় পৌঁছেছে চিলির ক্লাবটি।

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দের অন্যতম ভরসার নাম ছিলেন ভোজিনহা । তাঁর অসাধারণ গোলকিপিংয়ে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও সেই ম্যাচেও একাধিক দুর্দান্ত সেভ করে প্রশংসা কুড়ান তিনি।

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর ভোজিনহাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় বেশ কয়েকটি ক্লাব। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা গেলেও শেষ পর্যন্ত কোলো কোলোর সঙ্গেই সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট ভোজিনহা। যদিও কোলো কোলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকেই চিলির জায়ান্ট ক্লাবটির হয়ে মাঠে নামবেন বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নেওয়া এই অভিজ্ঞ গোলরক্ষক।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কলকাতায় ব্রাজিল? ঐতিহাসিক প্রীতি ম্যাচ আয়োজনের পথে ভারত, চূড়ান্ত আলোচনায় সিবিএফ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আসতে পারে বড় সুখবর। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিল জাতীয় ফুটবল দলকে কলকাতায় খেলতে দেখা যেতে পারে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ভারতের আয়োজকদের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
জানা গিয়েছে, চলতি ফিফা বিশ্বকাপ চলাকালীন ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে সিবিএফের প্রাথমিক আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ব্রাজিলের প্রতি ভারতীয় সমর্থকদের বিপুল উন্মাদনা এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ব্রাজিল ফুটবল কর্তাদের নজর কাড়ে। সেই আবেগকেই আরও কাছ থেকে অনুভব করাতে ভারত সফরের পরিকল্পনা করা হচ্ছে।
সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুতে ব্রাজিল তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ইতিমধ্যেই ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ নিশ্চিত হয়েছে। তৃতীয় ম্যাচটির জন্যই ভারতের সঙ্গে আলোচনা চলছে। যদিও প্রতিপক্ষ দল এখনও নির্ধারিত হয়নি।
বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতার থেকেও ব্রাজিলকে আমন্ত্রণ জানানোর আগ্রহ দেখানো হলেও, আলোচনায় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে ভারতের সঙ্গে। ফলে কলকাতাই এখন সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে রয়েছে।
ম্যাচটি শেষ পর্যন্ত আয়োজিত হলে কলকাতার সঙ্গে ব্রাজিলের ঐতিহাসিক সম্পর্কের নতুন অধ্যায় যোগ হবে। ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলের মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলা আজও ভারতীয় ফুটবলের অন্যতম স্মরণীয় মুহূর্ত। পরবর্তীকালে পেলেও একাধিকবার কলকাতায় এসেছেন। সেই স্মৃতির শহরেই আবারও সেলেসাওদের দেখা মিলতে পারে।
তবে ব্রাজিলের সাম্প্রতিক বিশ্বকাপ অভিযান সুখকর ছিল না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রের দুরন্ত পারফরম্যান্সও দলকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেলেও, নতুন করে দল গঠনের লক্ষ্যেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলিকে গুরুত্ব দিচ্ছে সিবিএফ।
এখন নজর চূড়ান্ত ঘোষণার দিকে। সবুজ সংকেত মিললে বহু দশক পর আবারও কলকাতার মাটিতে ব্রাজিল জাতীয় দলের খেলা দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

Continue Reading

Trending