Connect with us

আন্তর্জাতিক ফুটবল

বার্সেলোনার পর এবার নেদারল্যান্ডস, নতুন অধ্যায় জাভির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্লাব ফুটবলের পর এ বার জাতীয় দলের দায়িত্বে জাভি। প্রাক্তন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ হতে সম্মত হয়েছেন। রোনাল্ড কোয়েমানের জায়গায় ডাচ দলের দায়িত্ব নিতে চলেছেন তিনি। বার্সেলোনার দায়িত্ব নেওয়ার সময় যে ভাবে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেছিলেন, এ বার কমলা জার্সির দেশেও ঠিক তেমনই নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হচ্ছে তাঁকে।

বার্সেলোনার হয়ে খেলোয়াড় হিসেবে দীর্ঘ সাফল্যের পর কোচিং কেরিয়ারেও নিজের ছাপ রেখেছেন জাভি। এ বার জাতীয় দলের ফুটবলে তাঁর দর্শন কতটা কার্যকর হয়, সেটাই দেখার। নেদারল্যান্ডসের হাতে রয়েছে একাধিক প্রতিভাবান ফুটবলার। সেই দলকে আরও সংগঠিত করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে দেওয়াই হবে জাভির প্রধান লক্ষ্য।

তবে জাভির নেদারল্যান্ডস-যাত্রায় রয়েছে এক মজার সমাপতনও। ডাচ জাতীয় দলে রয়েছেন জাভি সিমন্স। অর্থাৎ নিজের নামেই নাম রাখা এক ফুটবলারকে এ বার কোচিং করাবেন জাভি। ফুটবলের ইতিহাসে এমন ঘটনা কার্যত নজিরবিহীন বলেই চর্চা শুরু হয়েছে।

বার্সেলোনার পর এ বার ‘অরাঞ্জে’—জাভির কোচিং কেরিয়ারে শুরু হতে চলেছে নতুন অধ্যায়।

আন্তর্জাতিক ফুটবল

পিছিয়ে পড়েও পিএসভিকে পাঁচ গোল রিয়ালের, এমবাপের জোড়া গোলের ঝলক, পয়েন্ট নষ্ট সিটি-আর্সেনালের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে পিএসভি আইন্দোভেনকে ৫-১ গোলে হারাল তারা। শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন করল স্প্যানিশ জায়ান্টরা। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। অন্য দিকে, ডর্টমুন্ডের সঙ্গে ১-১ ড্র করল আর্সেনাল। নাপোলির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে হার বাঁচাল ম্যাঞ্চেস্টার সিটি।

পিএসভির বিরুদ্ধে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইভান পেরিসিচ। অরেলিয়েঁ চুয়ামেনির ফাউলের সুবাদে পেনাল্টি পেয়েছিল ডাচ ক্লাবটি। বিরতির পর অবশ্য সম্পূর্ণ অন্য চেহারায় দেখা যায় রিয়ালকে। পাঁচ মিনিটের মধ্যেই ফেদেরিকো ভালভার্দের গোলে সমতা ফেরায় তারা। এরপর জুড বেলিংহ্যামের দুরন্ত ভলিতে এগিয়ে যায় রিয়াল। এমবাপের পাস থেকে বল নিয়ন্ত্রণে রেখে ডান পায়ের শটে জালে বল জড়ান ইংরেজ মিডফিল্ডার।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় রিয়াল। জোড়া গোল করেন এমবাপে। চলতি চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচেই গোল করার নজির গড়েছেন তিনি। চলতি মরসুমে তাঁর গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। ম্যাচের পঞ্চম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।

এ দিকে, ইতিহাদ স্টেডিয়ামে নাপোলির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচটি ঘিরে বাড়তি আকর্ষণ ছিল প্রাক্তন সিটি তারকা কেভিন দ্য ব্রুইনের প্রত্যাবর্তন। নাপোলির হয়ে দ্বিতীয়ার্ধে প্রথম গোল করেন রাসমাস হোয়লুন্ড। সিটির হয়ে সমতা ফেরান আয়ুব বুয়াদ্দি। কিন্তু নোয়া লাংয়ের গোলে ফের এগিয়ে যায় নাপোলি। শেষ দিকে রায়ান চেরকির গোলে এক পয়েন্ট নিশ্চিত করে সিটি।

অন্য দিকে, ডর্টমুন্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় অধরা আর্সেনালের। ভিক্টর গিয়োকেরেসের গোলে প্রথমে এগিয়ে যায় তারা। তবে ম্যাক্সিমিলিয়ান বায়ারের গোলে সমতা ফেরায় জার্মান ক্লাবটি। ফলে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি নষ্ট করে হার আল নাসেরের

Published

on

রে স্পোর্টজ ওয়েব : ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে নিজের ৯৮৬তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ব্যক্তিগত সাফল্যের দিনেও দলকে জেতাতে পারলেন না তিনি। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে পরাজিত হল আল নাসের। এই হারে লিগ জয়ের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রোনাল্ডোর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসের। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। আর সেখান থেকেই ম্যাচের ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে।

প্রথমার্ধের সংযুক্ত সময়ে গালেনোর গোলে সমতা ফেরায় আল আহলি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। চার মিনিট পর রজার ইবানেজের গোলে জয় নিশ্চিত করে আল আহলি। ম্যাচজুড়ে রোনাল্ডোকে কড়া পাহারায় রেখেছিলেন প্রতিপক্ষের ফুটবলারেরা।

এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল নাসের। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল এবং দ্বিতীয় স্থানে আল কাদসিয়া। অন্যদিকে, এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। ব্যক্তিগতভাবে ১০০০ গোলের দিকে এগোলেও দলগত সাফল্যের লড়াইয়ে আপাতত বড় ধাক্কা খেলেন রোনাল্ডো।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

মেসিহীন প্রথম ম্যাচেই হার, আর্জেন্টিনাকে হারিয়ে চমক উরুগুয়ের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মেসি নেই, নেই তাঁর সেই চেনা জাদু। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল আর্জেন্টিনাকে। শুক্রবার রাতে লা বোম্বোনেরায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল উরুগুয়ে। জয়ের নায়ক দিয়েগো ফোরলানের দল। অন্যদিকে, লিওনেল স্কালোনির দলের হয়ে একমাত্র গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
প্রথমার্ধে বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়েরিনের দৃঢ়তায় গোলের মুখ খুলতে পারেনি তারা। প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের রং বদলে যায়। ৪৮ মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। জর্জিয়ান দে আরাসকায়েতার সেট পিস থেকে আসে দ্বিতীয় গোলটি।
দুই গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় আর্জেন্টিনা। ৭৩ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ানির পাস থেকে গোল করে ব্যবধান কমান জুলিয়ান আলভারেজ। শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করলেও উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসির অনুপস্থিতিতে নতুন করে নিজেদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। অন্যদিকে, এই জয়ে আত্মবিশ্বাস বাড়ল উরুগুয়ের। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Continue Reading

Trending