Connect with us

ফুটবল

ব্রাজিল-উরুগুয়ের সামনে ভারত, গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে মুখ খুললেন খালিদ জামিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্ব ফুটবলের দুই মহাশক্তি ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াইয়ের আগে ২৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় তিনটি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ম্যাচের পর ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ৬ অক্টোবর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।
৩১ আগস্ট দল ঘোষণা করে খালিদ জামিল বলেন, বিশ্বকাপে খেলা দলগুলির বিরুদ্ধে এই ম্যাচগুলি ভারতীয় ফুটবলারদের আন্তর্জাতিক স্তরে নিজেদের পরীক্ষা করার বড় সুযোগ। বেঙ্গালুরুর শিবিরে ভালো ভাবে প্রস্তুতি নিয়ে প্রতিটি ম্যাচে সঠিক মানসিকতা ও তীব্রতা নিয়ে নামতে চান তিনি।
আগামী ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। ২৬ সেপ্টেম্বর পানামা ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবে দল। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনেই ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ খেলবে ভারত।
দলে চার গোলরক্ষক হিসেবে রয়েছেন আলবিনো গোমেস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন সিং গিল ও সোম কুমার। রক্ষণভাগে রয়েছেন অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিজ, হ্মিংথানমাউইয়া রালতে, জয় গুপ্ত, প্রামভীর ও রিকি মেইতেই হাওবাম।
মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, লালেংমাউইয়া রালতে, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং ও সাহাল আবদুল সামাদ জায়গা পেয়েছেন। আক্রমণভাগে রয়েছেন এডমন্ড লালরিন্দিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।
এছাড়াও চার ফুটবলারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে—গোলরক্ষক হৃতিক তিওয়ারি, ডিফেন্ডার চিংলেনসানা সিং কোনশাম ও রোশন সিং নাওরেম এবং মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম। প্রয়োজন হলে তাঁদের মূল দলে ডাকা হতে পারে। আসন্ন এই গুরুত্বপূর্ণ তিন ম্যাচের প্রসঙ্গে ভারতীয় দলের হেড কোচ খালিদ জামিল বলেন, “এই আন্তর্জাতিক উইন্ডোটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে খেলা তিনটি দলের বিরুদ্ধে আমরা কঠিন তিনটি ম্যাচ খেলব। বেঙ্গালুরুতে পানামার মুখোমুখি হওয়ার পর কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলা ফুটবলারদের আন্তর্জাতিক স্তরে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব এবং প্রতিটি ম্যাচে সঠিক মানসিকতা ও প্রয়োজনীয় তীব্রতা নিয়ে মাঠে নামার চেষ্টা করব।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক ফুটবল

রায়োর জালে পাঁচ গোল, দুরন্ত বার্সেলোনার ‘পারফেক্ট’ শুরু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্যাম্প ন্যুতে গোলের বন্যা বইয়ে দিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিল বার্সেলোনা। সোমবার রাতে রায়ো ভায়েকানোকে ৫–২ গোলে হারিয়ে মরসুমের শুরুটা দুর্দান্ত ছন্দে এগিয়ে নিয়ে গেল হান্সি ফ্লিকের দল। তিন ম্যাচে তিন জয়, পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এল বর্তমান চ্যাম্পিয়নরা।
শুরুটা অবশ্য বার্সেলোনার পক্ষে ছিল না। ১২ মিনিটে সার্জিও কামেয়োর গোলে এগিয়ে যায় রায়ো। তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি বার্সা। ১৯ মিনিটে রাফিনিয়ার গোলে সমতা ফেরানোর পর মাত্র দু’মিনিটের মধ্যেই লামিনে ইয়ামালের দুর্দান্ত বাঁকানো শটে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় অব্যাহত রাখে বার্সেলোনা। রায়োর ফ্লোরিয়ান লেজুনের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। ৫৯ মিনিটে কামেয়ো নিজের দ্বিতীয় গোল করে রায়োকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করে বার্সার জয় প্রায় নিশ্চিত করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফের গোল করে ব্যবধান ৫–২ করেন ইয়ামাল।
ম্যাচের অন্যতম বড় আকর্ষণ ছিলেন ১৯ বছরের লামিনে ইয়ামাল। প্রথম গোলটি করে বার্সেলোনার হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ১৯ বছর বয়সেই এই কীর্তি গড়ে কিংবদন্তি লিওনেল মেসির চেয়েও কম বয়সে ক্লাবের হয়ে ৫০ গোল পূর্ণ করলেন ইয়ামাল।
তিন ম্যাচে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়াল ১২, বিপরীতে হজম করেছে মাত্র ২টি গোল। এলচেকে ৫–০ এবং অ্যাথলেটিক বিলবাওকে ২–০ হারানোর পর রায়োর বিরুদ্ধে ৫–২ জয়—ফ্লিকের দলের আক্রমণাত্মক ফুটবলের ছবি স্পষ্ট।
এখন আন্তর্জাতিক বিরতির পর বার্সেলোনার পরবর্তী ম্যাচ ৬ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। এরপর ৯ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্দের মুখোমুখি হবে তারা।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামবেন না লিওনেল মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত সত্যিই নেমে এল সেই দিন। আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন আর্জেন্টিনার মহাতারকা। ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান আটবারের ব্যালন ডি’অর জয়ী।
দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়টি অবশ্য রূপকথার মতো হল না। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ০-১ গোলে হেরে রানার্স হয় আর্জেন্টিনা। সেই ম্যাচই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হয়ে রইল। ফাইনালের দু’দিন পরই অবসরের বার্তা লিখেছিলেন মেসি। তবে বাবার মৃত্যুর পর সেই বার্তা প্রকাশ করার সিদ্ধান্ত নেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে মেসির শুরু হয়েছিল ২০০৫ সালে। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২০৭টি ম্যাচ এবং করেছেন ১২৫টি গোল—দুটিই দেশের হয়ে সর্বোচ্চ। দীর্ঘ সময় ট্রফির খরা তাঁকে তাড়া করলেও শেষ পর্যন্ত সেই আক্ষেপ মুছে যায়। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে ফের কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে নিজের উত্তরাধিকারকে পূর্ণতা দেন মেসি।
বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয় বদলে দিয়েছিল মেসির আন্তর্জাতিক কেরিয়ারের গল্প। যে ফুটবলারকে একসময় দেশের হয়ে সাফল্য না পাওয়ার জন্য সমালোচিত হতে হয়েছিল, তিনিই পরে আর্জেন্টিনার অন্যতম সর্বকালের সেরা নায়ক হয়ে ওঠেন। বিশ্বকাপ জয়ের পর তাঁর নাম চিরস্থায়ী হয়ে যায় আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে।
অবসরের বার্তায় মেসি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা তাঁর কাছে সবসময় গর্বের বিষয় ছিল। দীর্ঘ সময় ধরে দেশের জার্সির জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মের ফুটবলারদের সামনে এগিয়ে আসার সময় হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন।
তবে মেসির ফুটবলজীবন এখানেই শেষ হচ্ছে না। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি এবং ইন্টার মায়ামির সঙ্গে তাঁর সম্পর্ক বজায় রয়েছে। অর্থাৎ ফুটবলপ্রেমীরা এখনও ক্লাবের জার্সিতে দেখতে পাবেন তাঁদের প্রিয় ‘এলএম১০’-কে।
একসময় যে বিদায় ছিল আশঙ্কা, শেষ পর্যন্ত সেই বিদায় এল বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে। মারাদোনার ছায়া পেরিয়ে নিজের আলাদা সিংহাসন তৈরি করে মেসি বিদায় নিলেন আর্জেন্টিনার জার্সি থেকে। তাঁর পায়ে আর জাতীয় দলের হয়ে বল গড়াবে না—কিন্তু আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তাঁর অধ্যায় থেকে যাবে চিরকাল।

Continue Reading

ফুটবল

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও এক ঐতিহাসিক সন্ধ্যা। আগামী ৬ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই ম্যাচের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ভারতের জন্য এটি হতে চলেছে ব্যস্ত আন্তর্জাতিক সূচির তৃতীয় হাই-প্রোফাইল ম্যাচ। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর কলকাতাতেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ব্লু টাইগার্সরা। তার তিন দিন পরেই উরুগুয়ের মতো শক্তিশালী দলের চ্যালেঞ্জ।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বরে রয়েছে উরুগুয়ে। ‘লা সেলেস্তে’-র বর্তমান কোচ দিয়েগো ফোরলানও ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। ২০১৬ সালে মুম্বই সিটি এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন তিনি। একই আন্তর্জাতিক উইন্ডোয় ভারত সফরে আসতে চলেছে বিশ্বকাপ খেলা তিন দেশ—পানামা, ব্রাজিল ও উরুগুয়ে। ফলে কলকাতার মাটিতে আন্তর্জাতিক ফুটবলের এক বিরল উৎসবের আবহ তৈরি হতে চলেছে। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘ই’-তে জায়গা পেয়েছে ভারত। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, প্যালেস্টাইন, সিঙ্গাপুর ও গুয়াম। ১১ থেকে ২০ নভেম্বর মালয়েশিয়ায় হবে ম্যাচগুলি। ১১ নভেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। প্রতিটি গ্রুপের সেরা দল মূল পড়বে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

Continue Reading

Trending