ফুটবল
FIFA WC 2026: সোনার বুট পেলেন এমবাপে,ভসোনার বল রদ্রি! সেরা তরুণ ফুটবলার কুবারসি…
রে স্পোর্টজের প্রতিবেদন: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামল স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের মধ্য দিয়ে। তবে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও উঠে এল একাধিক তারকার নাম। বিশ্বকাপজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তুলে দিল ফিফা।
স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি জিতে নিলেন গোল্ডেন বল। পুরো টুর্নামেন্টে নিজের নেতৃত্ব, বল নিয়ন্ত্রণ, ম্যাচের গতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠার পুরস্কার পেলেন তিনি।
গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। দল শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক গোল করে সর্বোচ্চ গোলদাতার আসন নিজের দখলে রাখেন এই ফরাসি তারকা।
বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস উঠেছে স্পেনের গোলকিপার সিমনের হাতে। নকআউট পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে স্পেনের বিশ্বজয়ের পথে অন্যতম বড় ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে, টুর্নামেন্টে দুর্দান্ত পরিণত ফুটবল উপহার দিয়ে সেরা তরুণ খেলোয়াড়ের (ইয়াং প্লেয়ার) পুরস্কার জিতেছেন স্পেনের উদীয়মান ডিফেন্ডার পাও কুবার্সি। অল্প বয়সেই রক্ষণভাগে তাঁর পরিপক্বতা এবং আত্মবিশ্বাস ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে।
বিশ্বকাপের ট্রফি স্পেনের হাতে উঠলেও ব্যক্তিগত পুরস্কারগুলোর তালিকা প্রমাণ করে, ২০২৬ বিশ্বকাপ ছিল একাধিক তারকার উজ্জ্বল হয়ে ওঠার মঞ্চ।
ইস্টবেঙ্গল
কলকাতায় এলেন হাবাস
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার মধ্যরাতে শহরে পা রাখলেন লাল-হলুদের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কলকাতা বিমানবন্দরে লাল-হলুদ উত্তরীয়, ফুল ও মালা দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইস্টবেঙ্গল কর্তারা এবং উপস্থিত গুটিকয়েক সমর্থক। অনুরাগীদের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন তিনি। আসন্ন মরসুমের জন্য আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করেছে ক্লাব। এক বছরের চুক্তিতে আইএসএলজয়ী এই অভিজ্ঞ কোচের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।গত মরসুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও সফল কোচ অস্কার ব্রুজো-কে ধরে রাখতে পারেনি লাল-হলুদ শিবির। সেই শূন্যস্থান পূরণে ভারতীয় ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা থাকা হাবাসকেই বেছে নিয়েছে কর্তৃপক্ষ। গত মরসুমে তিনি ইন্টার কাশির কোচ ছিলেন। তাঁর সহকারী হিসেবে আসছেন অভিজ্ঞ কোচ কার্লোস আগুস্তিন ফনসেকা তেজেইরো।ক্লাব সূত্রে জানানো হয়েছে, আসন্ন এএফসি কোয়ালিফায়ারের ম্যাচ থাকায় অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং অতীত সাফল্যের নিরিখেই হাবাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি। চার দিনের মধ্যেই কলকাতা ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ। তার আগে স্বল্প সময়েই দলকে গুছিয়ে নেওয়াই এখন প্রধান লক্ষ্য নতুন কোচের।
আইএসএল
আইএসএলের আগে দল গোছাচ্ছে নর্থইস্ট, বেঙ্গালুরু
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : নতুন মরশুমের আগে বিদেশি ফুটবলার সই করানোর দৌড়ে বড় চমক দিল নর্থইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। নর্থইস্ট ইউনাইটেড এক বছরের চুক্তিতে দলে নিল স্প্যানিশ ফরোয়ার্ড এথিয়ান গনসালেসকে। কাতারের মুয়াইথার এসসি থেকে আসা ২৪ বছর বয়সি এই ফুটবলার ২০২৬-২৭ মরশুমে হাইল্যান্ডার্সদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। শেষ মরশুমে কাতারে দ্বিতীয় ডিভিশন ক্লাবের হয়ে পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
অন্যদিকে, তৃতীয় ডিভিশনের স্প্যানিশ ক্লাব এডি আলকরকন থেকে অভিজ্ঞ মিডফিল্ডার বোরহা মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু এফসি। ৩২ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড অতীতে হারকিউলেস, এস্পানিওল, এলচে, কালচারাল লেওনেসা এবং আলকরকনের মতো ক্লাবের হয়ে খেলেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের যুব দলেও ছিলেন তিনি। মাঝমাঠের পাশাপাশি দুই প্রান্ত এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও সমান স্বচ্ছন্দ বোরহা।
বেঙ্গালুরু কোচ পেপ মুনিয়োজ বলেন, “বোরহাকে আমরা গত কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করেছি। আমাদের খেলার ধরনে ওর ফুটবল পুরোপুরি মানানসই। ওর আগমন দলকে আরও শক্তিশালী করবে।” নতুন দুই স্প্যানিশ ফুটবলারের আগমনে আসন্ন আইএসএল মরশুমের আগে দুই ক্লাবই নিজেদের স্কোয়াডকে আরও ধারালো করে তুলল।
ফুটবল
বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, মঞ্চমাতালেন শাকিরা থেকে ম্যাডোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন মহারণের আগে ফুটবল যেন কয়েক ঘণ্টার জন্য জায়গা ছেড়ে দিয়েছিল বিশ্ব বিনোদন জগতকে। নিউ ইয়র্ক–নিউ জার্সির স্টেডিয়ামে তৈরি হয় এক অভূতপূর্ব আবহ, যেখানে সংগীত, সিনেমা ও ক্রীড়া—তিন জগতের মহাতারকারা একই মঞ্চ ভাগ করে নিলেন।
ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জেনিফার হাডসন। এরপর একে একে মঞ্চে আসেন পোস্ট ম্যালোন, রবি উইলিয়ামস, লরা পাউসিনি এবং নিকোল শেরজিঙ্গার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিউড তারকা টম ক্রুজ এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। স্টেডিয়ামের বিশাল পর্দায় তাঁদের দেখা মাত্রই দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি।
তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিরতির হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সুপার বোলের আদলে আয়োজিত এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। মঞ্চ কাঁপান ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয় এবং বিটিএস। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Dai Dai’ পরিবেশনের সময় গোটা স্টেডিয়াম গলা মেলায় শিল্পীদের সঙ্গে। জাস্টিন বিবারের পরিবেশনা এবং শাকিরার নাচ সমর্থকদের কাছ থেকে সবচেয়ে বেশি হাততালি কুড়িয়ে নেয়।
গ্যালারিতেও ছিল তারকাদের ভিড়। ম্যাট ডেমন, টম ক্রুজ, ম্যাডোনা-সহ একাধিক আন্তর্জাতিক তারকা উপস্থিত থেকে উপভোগ করেন ফুটবলের মহারণ।
-
ফুটবল1 month agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট1 month agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
