Connect with us

আইএসএল

সিনিয়র দলে সুযোগের পর কি বলছেন আয়ুষ ছেত্রী? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে জীবনে জাতীয় দলের হয়ে খেলার। সামনেই ভারতের ম্যাচ রয়েছে। গতবছর কলকাতায় অবসর নিয়েছিলেন কিংবদন্তি সুনীল ছেত্রী। কিন্তু এই বছর ভারতের হয়ে খেলতে নিজের অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন সুনীল। এছাড়াও বেশ কিছু তারকা ফুটবলার কিন্তু রয়েছেন এই ভারতীয় দলে। এবারে সেই দলে সুযোগ পেয়েছেন আইএসএলে এফসি গোয়া দলের হয়ে খেলা মাঝমাঠের তরুণ ফুটবলার আয়ুষ ছেত্রী। স্বাভাবিকভাবেই জাতীয় দলের সুযোগ পেয়ে খুবই খুশি এই তরুণ ফুটবলার। 

২১ বছর বয়সী এই তরুণ ফুটবলার নিজের জীবন শুরু করেছিলেন আইজল এফসির হয়ে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করেন তিনি। ২০২০ সালে মাত্র ১৭ বছর বয়সেই আইলিগে নিজের ডেবিউ করেছিলেন এই আয়ুষ। তারপর ২০২২ সালে আইএসএলের দল এফসি গোয়াতে তিন বছরের চুক্তিতে সই করেন মিজোরামের এই ফুটবলার। শুধু ক্লাব ফুটবলই নয়, ২০২৩-২৪ মরশুমে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই তরুণ মিডফিল্ডারের। এবারে সিনিয়র দলে সুযোগ পেয়ে খুবই খুশি আয়ুষ। দলের সঙ্গে প্রথম অনুশীলনের পর তিনি বলেন, “সিনিয়র দলে সুযোগ পেয়ে আমি খুবই খুশি। দেশের সেরা ফুটবলারদের সঙ্গে অনুশীলন করাটা খুবই আনন্দের আমার কাছে”।

আইএসএল

মাঝ মাঠে শক্তি বাড়াল বেঙ্গালুরু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন আইএসএল মরসুমের আগে বিদেশি শক্তি বাড়ানোর কাজ জোরকদমে চালাচ্ছে বেঙ্গালুরু এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড। বৃহস্পতিবার আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার ম্যানুয়েল দে ইরিয়ন্দোকে এক বছরের চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা করেছে বেঙ্গালুরু। ৩৩ বছর বয়সি এই ফুটবলার অ্যাতলেতিকো রাফায়েলার যুব দল থেকে উঠে এসে উনিওন সান্তা ফে, অলিম্পো, রোমানিয়ার পলিটেহনিকা ইয়াশি, ফ্রান্সের গ্রেনোবল, স্পেনের রায়ো মাজাদাহোন্ডা এবং সাইপ্রাসের এথনিকোস আচনায় খেলেছেন। মাঝমাঠে তাঁর অভিজ্ঞতা ও খেলা নিয়ন্ত্রণের দক্ষতা দলের বড় সম্পদ হবে বলেই মনে করছেন কোচ পেপ মুনিয়োজ। নতুন চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত ইরিয়ন্দোও জানিয়েছেন, “বেঙ্গালুরু, শহর এবং সমর্থকদের সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি, দ্রুত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে মুখিয়ে আছি।”

Continue Reading

আইএসএল

মুম্বই ছেড়ে চেন্নাইয়নে যোগ দিলেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার নুনো

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: মুম্বই সিটি এফসি ছেড়ে আইএসএলের নতুন মরসুমে চেন্নাইয়ন এফসি-তে যোগ দিলেন পর্তুগিজ সেন্টার ব্যাক নুনো রেইস। বুধবার ৩৫ বছর বয়সি এই ডিফেন্ডারকে আনুষ্ঠানিক ভাবে দলে স্বাগত জানিয়েছে মেরিনা মাচানরা। গত মরসুমে মুম্বইয়ের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর তাঁকে দলে নিল চেন্নাইয়ন।

পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং লিসবনের অ্যাকাডেমি থেকে উঠে আসা নুনো পরে সার্কেল ব্রাজ, ওলহানেন্স, মেৎজ, প্যানাথিনাইকোস, ভিতোরিয়া সেতুবল, লেভস্কি সোফিয়া এবং মেলবোর্ন সিটি এফসি-র মতো ক্লাবে খেলেছেন। ২০২৪-২৫ মরসুমে মোহনবাগানে যোগ দিলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সবুজ-মেরুনের অংশগ্রহণ বাতিল হওয়া এবং আইএসএলের বিদেশি নথিভুক্তির নিয়মের কারণে সুপার কাপের আগে মাঠে নামার সুযোগ পাননি। শেষ পর্যন্ত মোহনবাগানের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই তাঁর অধ্যায় শেষ হয়।

এর পর পর্তুগালের তৃতীয় ডিভিশনের ক্লাব ইউনিয়াও সান্টারেমে যোগ দেন নুনো। সেখানে লিগ ও কাপ মিলিয়ে ১২টি ম্যাচ খেলে মাঝ মরসুমেই ফের ভারতে ফিরে মুম্বই সিটি এফসি-তে সই করেন। আইএসএলে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে চেন্নাইয়ন এফসি-র জার্সিতে দেখা যাবে অভিজ্ঞ এই পর্তুগিজ ডিফেন্ডারকে।

Continue Reading

আইএসএল

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গলের বিদেশি দলে আরও এক বড় সংযোজন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার তথা উইঙ্গার ক্রিস ইকোনোমিডিসকে আগামী দুই মরসুমের জন্য দলে নিল লাল-হলুদ। ৩১ বছর বয়সী এই ফুটবলার গত দুই মরসুমে এ-লিগের ক্লাব ম্যাকআর্থার এফসি-র হয়ে খেলেছেন।

ক্রিসের ফুটবল যাত্রা শুরু ইতালির ঐতিহ্যবাহী ক্লাব লাজিওর অ্যাকাডেমিতে। পরে তিনি খেলেছেন ইতালির সালের্নিতানা, ডেনমার্কের আরহাস জিএফ এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, পার্থ গ্লোরি ও মেলবোর্ন ভিকট্রির মতো ক্লাবে। লাজিওর যুব দলে থাকার সময়ই তাঁকে অস্ট্রেলিয়ার অন্যতম বড় প্রতিভা হিসেবে ধরা হতো। সেই কারণেই ২০১৫ সালে কোনও সিনিয়র ক্লাব ম্যাচ না খেলেই সকারুদের জার্সিতে সিনিয়র আন্তর্জাতিক ফুটবে অভিষেক হয় তাঁর।

যদিও পরবর্তীকালে প্রত্যাশামতো কেরিয়ার এগোয়নি। তবুও অস্ট্রেলিয়ার হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দু’টি গোল করা এই অভিজ্ঞ ফুটবলার ভারতীয় ফুটবলে নিঃসন্দেহে বড় নাম। তাই তাঁকে দলে টেনে এনে ইস্টবেঙ্গল যে বড়সড় বার্তা দিল, তা বলাই যায়। নতুন মরসুমে ক্রিস ইকোনোমিডিসের অভিজ্ঞতা ও সৃজনশীলতা লাল-হলুদের আক্রমণভাগকে কতটা সমৃদ্ধ করে, এখন সেটাই দেখার।

Continue Reading

Trending