আন্তর্জাতিক ফুটবল
UCL 2024/25: নাটকীয় প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রত্যাবর্তনের পরিপূরক হিসেবে প্রায় সময়ই আসে রিয়াল মাদ্রিদের নাম। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আরও একটি উপমা তৈরি করেছে স্প্যানিশ ক্লাবটি। দু’বার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে প্রথমবারের মতো হারাল লস ব্ল্যাঙ্কোসরা।
সিটির বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর পরাজয় যখন চোখ রাঙাচ্ছিল, তখনই নাটকীয়ভাবে ম্যাচের চিত্র পাল্টে যায়। ছয় মিনিটের মধ্যে দুই গোল করে দুর্দান্ত জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। ৩-২ ব্যবধানের এই জয়ে রিয়াল এগিয়ে গেল শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে।
ম্যাচের শুরুতেই আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। সেই গোল পরিশোধ করতে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে যখন জয়সূচক গোলের জন্য মরিয়া ম্যান সিটি, ঠিক তখনই রিয়ালের হয়ে ম্যাচে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। ৮০ মিনিটের মাথায় ফের হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি। ম্যাচের শেষ মুহুর্তে যখন হার চোখ রাঙাচ্ছে, ঠিক তখনই নাটকীয় প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। ৮৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান ডায়াজ। সংযোজিত সময়ে গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন জুড বেলিংহাম।
আন্তর্জাতিক ফুটবল
অবসর নিলেন ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলানো রেফারি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই শেষ হল এক গৌরবময় রেফারিং অধ্যায়। ৪৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। অবসরের পরই তাঁর ঝুলিতে উঠেছে একাধিক সম্মান। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) তাঁকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে বেছে নিয়েছে। পাশাপাশি ইতালির মর্যাদাপূর্ণ জুলিও কাম্পানাতি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
১৯৭৯ সালের ২৫ নভেম্বর মারিবরে জন্ম ভিনচিচের। ২০১২ ইউরোয় ষষ্ঠ রেফারি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু। পরে ২০১৬ সালে ম্যানচেস্টার সিটি-সেল্টিক ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রধান রেফারি হিসেবে অভিষেক হয় তাঁর। ২০১৯ সালে উয়েফার এলিট রেফারি প্যানেলে জায়গা করে নেন।
২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবার দায়িত্ব পেয়ে দুটি ম্যাচ পরিচালনা করেন। ২০২৬ বিশ্বকাপে চারটি ম্যাচের দায়িত্ব পান, যার মধ্যে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ছিল তাঁর বিশ্বকাপ কেরিয়ারের ষষ্ঠ ও শেষ ম্যাচ। এছাড়া ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, উয়েফা ইউরো, ইউরোপা লিগ, নেশনস লিগ, বিশ্বকাপ বাছাইপর্ব এবং ক্লাব বিশ্বকাপ মিলিয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে আন্তর্জাতিক ফুটবলে নিজের নাম স্থায়ীভাবে লিখে রাখলেন ভিনচিচ।
আন্তর্জাতিক ফুটবল
গোলরক্ষকদের জন্য নতুন নিয়ম ইপিএলে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গোলরক্ষকদের ‘কৌশলগত চোট’ দেখিয়ে খেলা থামানোর প্রবণতায় লাগাম টানতে বড় পদক্ষেপ নিতে চলেছে ইংলিশ ফুটবল। আগামী মরসুমে পরীক্ষামূলকভাবে নতুন একটি নিয়ম চালুর পরিকল্পনা করা হয়েছে। নিয়ম কার্যকর হলে, মাঠে চিকিৎসা নিলে গোলরক্ষক মাঠে থাকলেও তাঁর দলকে এক মিনিটের জন্য একজন আউটফিল্ড ফুটবলার কম নিয়ে খেলতে হবে। তবে মাথায় গুরুতর আঘাত বা বিশেষ কিছু পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না।
বর্তমানে কোনও আউটফিল্ড ফুটবলার মাঠে চিকিৎসা নিলে তাঁকে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু গোলরক্ষকদের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই। অভিযোগ, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অনেক গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে চিকিৎসার অজুহাতে খেলা থামিয়ে সতীর্থদের কৌশলগত নির্দেশ নেওয়ার সুযোগ করে দেন।
গত মরসুমে আর্সেনালের ডেভিড রায়া এবং ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মাকে ঘিরে এমন বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই প্রবণতা রুখতেই পরীক্ষামূলক নিয়ম চালুর পথে হাঁটছে প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ, ন্যাশনাল লিগ ও উইমেন্স সুপার লিগ। তবে নিয়ম কার্যকর হওয়ার আগে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদন প্রয়োজন।
আন্তর্জাতিক ফুটবল
মাদ্রিদের আক্রমণভাগে আগুন ঝরাতে আসছেন ডিওমান্দে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর এবার ক্লাব ফুটবলেও বিশাল ঝাপ ইয়ান ডিওমান্দের। আইভরি কোস্টের ১৯ বছর বয়সি এই উইঙ্গার ব্যক্তিগত শর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে চূড়ান্ত কথাবার্তায় পৌঁছে গিয়েছেন। ফলে তাঁর সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল।
ডিওমান্দেকে দলে টানার দৌড়ে দীর্ঘদিন এগিয়ে ছিল প্যারিস সাঁ-জার্মাঁ। তবে শেষ মুহূর্তে ট্রান্সফার ফি এবং বেতন সংক্রান্ত আর্থিক হিসাবের কারণে ফরাসি ক্লাবটি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সুযোগই কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যেই ফুটবলারের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
এখন দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত কথা বাকি। সূত্রের খবর, ডিওমান্দের জন্য ১০০ মিলিয়ন ইউরোরও বেশি খরচ করতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই মেডিক্যাল পরীক্ষার জন্য মাদ্রিদে আসতে পারেন তরুণ এই উইঙ্গার।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
