রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলে লিগ টেবিলের তলানিতে থাকা দুই দল মুখোমুখি হতে চলেছে। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। একদিকে চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে ধুঁকতে থাকা নাইট শিবির। অন্যদিকে, চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয় নম্বর স্থানে রয়েছে চেন্নাই। দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পারফরম্যান্সের বিচারে লড়াই কঠিন নাইটদের।
চলতি মরশুমে দুর্বলতম বোলিং লাইনআপ নিয়েই মাঠে নেমেছে কেকেআর। মাথিশা পাথিরানাকে নিয়ে সুখবর পাওয়া গেলেও, এখনও দলের সঙ্গে যোগ দেননি তিনি। শোনা যাচ্ছে মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন করতে পারেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। অন্যদিকে, এদিন চেন্নাইয়ের হয়ে মাঠে নামার সম্ভবনা রয়েছে মহেন্দ্র সিং ধোনির। সবমিলিয়ে দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাই ভোল্টেজ
