Connect with us

“ফিট হয়ে ফিরতে পারবে”—নেইমারকে নিয়ে আত্মবিশ্বাসী আনচেলত্তি

রে স্পোর্টজের প্রতিবেদন: ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে আশাবাদী জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি গণমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সে অবশ্যই শতভাগ ফিট হয়ে দলে ফিরতে সক্ষম। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। বিশ্বকাপের আগে তার হাতে এখনও সময় আছে নিজেকে প্রমাণ করার।”

চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার। এ প্রসঙ্গে আনচেলত্তির মন্তব্য, “চোটের পর সে ভালোভাবে ফিরছে, গোলও করছে। তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে, সে সঠিক পথেই আছে।”

বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তাকে নিয়ে ক্লাব কোচ কুকা বলেন, “প্রতিটি ম্যাচে নেইমার উন্নতি করছে। তবে তাকে পুরো ৯০ মিনিট খেলানো এখনও ঝুঁকিপূর্ণ, ধীরে ধীরে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।”

সবশেষে আনচেলত্তি পরিষ্কার বার্তা দিয়েছেন, “দলে সুযোগ পাবেন তারাই, যারা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা