Connect with us

ফুটবল

DURAND CUP 2026:ফাইনালের আগে ডুরান্ড কমিটিকে তোপ প্যানাজিওটিসের, ডার্বি জিততে মরিয়া মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরুটা হয়েছিল ডার্বি দিয়ে, এবার সেই চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াইতেই শেষ হবে এই বছরের ডুরান্ড কাপের অধ্যায়। রবিবার ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ট্রফির পাশাপাশি সম্মানের লড়াইয়ের আগে অবশ্য ডুরান্ড কমিটির বিরুদ্ধে ফের সরব সবুজ-মেরুন কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস।
গ্রুপে সেরা হয়েও সেমিফাইনালের জন্য বাইরে যেতে হওয়া নিয়ে আগেই ক্ষোভ জানিয়েছিলেন তিনি। ফাইনালের আগে সেই প্রসঙ্গ টেনে কোচ বললেন, “আমরা সূচি নিয়ে এবং বিশেষ করে গ্রুপ পর্বে প্রথম ও সেরা দল হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তাতে সত্যিই হতাশ। মাত্র ছয় দিনের মধ্যে আমাদের তিনটি ম্যাচ খেলতে হয়েছে, যার মাঝে একটি ম্যাচের জন্য বাইরে ভ্রমণ করতে হয়েছে। গতকাল আমাদের কোনো অনুশীলনও হয়নি। এখন আমরা অনুশীলনে যাব। সেখানে দেখে নিতে হবে খেলোয়াড়রা ঠিক কী অবস্থায় রয়েছে।”
ফাইনালে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে চারটি জায়গাকে গুরুত্বপূর্ণ মনে করছেন প্যানাজিওটিস—ফিটনেস, টেকনিক, ট্যাকটিক্স এবং মানসিক প্রস্তুতি। তবে সময়ের অভাবই এখন তাঁর বড় চিন্তা। একই সঙ্গে ফুটবলারদের আবেগ নিয়ন্ত্রণ করে অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। ফাইনাল কে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে রেফারিদেরও বড় দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন মোহনবাগান কোচ।
এদিন তাঁর সঙ্গে সাংবাদিক সম্মেলনে ছিলেন সমীর জেলকোভিচ। জীবনের প্রথম ডার্বি খেলতে মুখিয়ে এই ফুটবলার বলেন, “আগামীকাল আমার প্রথম ডার্বি এবং দলের হয়ে এটি আমার তৃতীয় ম্যাচ হতে চলেছে। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের অংশ হতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। আমি একটু দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছি। তবে সবকিছুই ভালভাবে এগোচ্ছে। খুব দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। গত মরশুম থেকে দলের অনেক খেলোয়াড়কেই আমি চিনি। তাই মানিয়ে নিতে আমার খুব একটা সমস্যা হয়নি। আশা করছি, আগামীকাল আমরা একটি দল হিসাবে খেলব ও নিজেদের সেরাটা মাঠে তুলে ধরতে পারব। আর সবচেয়ে বড় কথা, আশা করছি আগামীকাল আমরা এই ম্যাচে জয় পাব।”

ইস্টবেঙ্গল

DURAND CUP 2026: ডার্বির আগেও অজুহাত মানতে নারাজ হাবাস

Published

on

নিজস্ব প্রতিবেদন: মরশুমের দ্বিতীয় কলকাতা ডার্বি, তাও ডুরান্ড কাপের ফাইনাল। মহারণের আগে মাঠে অনুশীলন না করিয়ে হোটেলেই দলকে প্রস্তুত করালেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। প্রথমে টিম মিটিং, পরে জিম সেশন। হাবাস বললেন, “আগামীকালের ম্যাচের ট্যাকটিক্যাল পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। গত কয়েক দিনে অনেক পরিশ্রম হয়েছে, আর্দ্রতাও একটা বিষয়। তাই সুপার কমপেনসেশন মেনে এদিন বিশ্রাম দিয়েছি।”

ডার্বির গুরুত্ব মেনেও আবেগ নিয়ন্ত্রণের বার্তা হাবাসের। তাঁর কথায়, “এটা কলকাতার জন্য বিশেষ ম্যাচ। তবে ডার্বিকেও অন্য ম্যাচের মতো খেলতে হবে। আবেগ ১০০ শতাংশ থাকবে, কিন্তু সেটাকে ২৫ শতাংশে নামিয়ে সঠিক মুহূর্ত বেছে নিতে হবে। আমি জেতার জন্য ১০০ শতাংশ দেব।”

বিষ্ণুর চোট ও রেফারিং নিয়েও সতর্ক হাবাস। “বিষ্ণুর হয়তো অ্যালাইনমেন্ট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। তবে রেফারিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমি চাই না আমাদের পক্ষে বাড়তি কিছু দেওয়া হোক, সবকিছু নিরপেক্ষ হওয়া উচিত,” বলেন তিনি।

গোলরক্ষক বিশাল কেইথের প্রশংসা করে কোচের বক্তব্য, “ও খুব ভালো গোলরক্ষক। গিল ও লাচেনপাও একই মানের। এই বিভাগ নিয়ে আমি খুশি। আশা করি, কাল আমাদের গোলরক্ষককে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে না।”

এফিয়ংকে না পাওয়াও অজুহাত নয়। হাবাস স্পষ্ট, “সেরা ফুটবলারকে পেলে দল সম্পূর্ণ হয়, কিন্তু এখন সেটা সম্ভব নয়। কোনো অজুহাত চলবে না। রেফারি, আবহাওয়া, স্ট্রাইকারের অভাব, কিছুই নয়।” শেষে বলেন, “যে দল বেশি ধৈর্য ধরে খেলবে এবং বেশি বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারবে, তারাই জিতবে। ”

Continue Reading

আইএসএল

মুম্বই সিটি এফসির চার বিদেশিকে বিদায়

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: দলের চার বিদেশি ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল মুম্বই সিটি এফসি। বিদায়ী তালিকায় রয়েছেন ফিনিশ মিডফিল্ডার জনি কাউকো, পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস, স্পেনীয় মিডফিল্ডার হোর্জে অর্টিজ মেন্দোজা এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড হোর্জে পেরেয়রা দিয়াজ।মুম্বইয়ের জার্সিতে গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে অবদান রেখেছেন চার ফুটবলারই। তবে নতুন মরশুমের দলগঠনের পরিকল্পনায় তাঁদের সঙ্গে আর সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। আনুষ্ঠানিক বার্তায় চার ফুটবলারকে বিদায় জানিয়ে তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছে মুম্বই সিটি এফসি।নতুন মরশুমে তাই চার বিদেশির জায়গায় নতুন মুখের সন্ধানে নামতে চলেছে মুম্বই। দলগঠনে এই পরিবর্তন আগামী মরশুমে আইএসএলে মুম্বইয়ের পরিকল্পনায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Continue Reading

ফুটবল

LA LIGA 2026/27: শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়, এস্পানিয়লকে ২-১ হারালেন মোরিনহোরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রত্যাবর্তনের ম্যাচেই জয়। লা লিগায় নিজের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ম্যাচে হোসে মোরিনহোর অধীনে নাটকীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এস্পানিয়লের মাঠে ২-১ গোলে জিতল তারা। ম্যাচের ৯০ মিনিটে জয়সূচক গোল করে রিয়ালের ত্রাতা হয়ে উঠলেন পরিবর্ত হিসেবে নামা কার্লোস এস্পি।

শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ৯ মিনিটে আরদা গুলের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন জুড বেলিংহ্যাম। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি মাদ্রিদ। ৩০ মিনিটে আলেক্স কালাত্রাভার গোলে সমতা ফেরায় এস্পানিয়ল।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। বেলিংহ্যামের একটি হেড বাঁচিয়ে দেন এস্পানিয়ল গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। ফেদেরিকো ভালভার্দের শটও পোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত মোরিনহোর পরিবর্তনই পার্থক্য গড়ে দেয়।

৮০ মিনিটে মাঠে নামা কার্লোস এস্পি ম্যাচের ৯০ মিনিটে রিয়ালকে জয় এনে দেন। কিলিয়ান এমবাপের তৈরি করা সুযোগ থেকে বল পেয়ে ডান পায়ে নিখুঁত শটে গোল করেন তিনি। ফলে শেষ মুহূর্তের গোলে ২-১ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

তবে জয় এলেও মোরিনহোর দলের পারফরম্যান্স এখনও পুরোপুরি স্বস্তি দেওয়ার মতো নয়। এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও বেলিংহ্যামের মতো তারকাদের নিয়ে আক্রমণভাগে সমন্বয়ের ঘাটতি চোখে পড়েছে। কিন্তু নতুন কোচের প্রথম ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই আপাতত সবচেয়ে বড় প্রাপ্তি।

Continue Reading

Trending