Connect with us

ফুটবল

DURAND CUP 2026: মনবীরের হ্যাটট্রিকে গোলবন্যা, সাউথ ইউনাইটেডকে ৮-০ উড়িয়ে গ্রুপের শীর্ষে মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের গ্রুপ পর্বে নিজেদের শক্তির প্রমাণ দিল মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাউথ ইউনাইটেড এফসিকে ৮-০ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নিল সবুজ-মেরুন। শুরু থেকেই প্রতিপক্ষের উপর দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মোহনবাগান। দলের হয়ে হ্যাটট্রিক করেন মনবীর সিং, আর শেষদিকে জোড়া গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন সুহেল আহমেদ ভাট।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলেন ম্যানভীর। সেই গোলের পর থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান। ২২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান ভারতীয় ফরোয়ার্ড। প্রথমার্ধেই আলবার্তো রদ্রিগেজ ও রাহুল ভেকের গোলের পাশাপাশি সাউথ ইউনাইটেডের অধিনায়ক নোয়েল এস.-এর আত্মঘাতী গোলে বড় ব্যবধানে এগিয়ে যায় প্যানাজিওটিস দিলেম্পেরিসের দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি সবুজ-মেরুনের। ৬০ মিনিটে ব্যক্তিগত তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মনবীর। ম্যাচের একেবারে শেষ দিকে সুহেল আহমেদ ভাট পরপর দুটি গোল করে স্কোরলাইনকে ৮-০-তে পৌঁছে দেন।

পুরো ম্যাচে বলের দখল, পাসিং ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল মোহনবাগানের। সাউথ ইউনাইটেড কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা করলেও সবুজ-মেরুন রক্ষণকে তেমন চাপে ফেলতে পারেনি। মাঝমাঠ থেকে আক্রমণভাগে দ্রুত বল সরিয়ে প্রতিপক্ষকে বারবার সমস্যায় ফেলেন মোহনবাগানের ফুটবলাররা।

এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান। একই সঙ্গে বড় ব্যবধানে জয় পাওয়ায় গোলপার্থক্যেও উল্লেখযোগ্য সুবিধা পেল তারা। ডুরান্ড কাপে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা সবুজ-মেরুনের কাছে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়ানোর বড় হাতিয়ার হয়ে থাকবে।

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এ যোগ্যতা অর্জন করল ভারত। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর স্টেডিয়ামে আয়োজক দল মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। গ্রুপ ই-র শেষ ম্যাচে এই ড্রয়ের ফলে শীর্ষস্থান নিশ্চিত করল ব্লু কোল্টস।
টানা তিনটি জয়ের পর এ দিন পুরনো ছন্দে পাওয়া যায়েনি মেহেরাজের ছেলেদের। অন্য দিকে, ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণাত্মক ফুটবল খেলেছে মালয়েশিয়া। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। তবে গ্রুপের প্রথম তিন ম্যাচ জয়ের ফলে আজ ড্র করলেই মূল পর্ব নিশ্চিত ছিল ভারতের। আগামী বছর উজবেকিস্তানে আয়োজিত হবে মূল প্রতিযোগিতা।

Continue Reading

আইএসএল

শীর্ষে বেঙ্গালুরু, মুম্বইকে হারিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে ব্লুজ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু এফসি। শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসিকে ২-০ গোলে হারাল ব্লুজ। পেনাল্টি থেকে বোরহা মার্তিনেজের গোল এবং রায়ান উইলিয়ামসের দ্বিতীয় গোল নিশ্চিত করল বেঙ্গালুরুর জয়।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মুম্বই। হৃদয় জৈন ও জোথানপুইয়ার শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতিতে সুনীল ছেত্রীর পরিবর্তে মাঠে নামেন উইলিয়ামস। তাঁর উপস্থিতিতে আক্রমণে গতি বাড়ে বেঙ্গালুরুর। আইএসএলে দুশোতম ম্যাচ খেললেন সুনীল ছেত্রী।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্তিনেজ। ৮৫ মিনিটে মনিরুল মোল্লার পাস ধরে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ান উইলিয়ামস। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বেঙ্গালুরু। দুই পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মুম্বই।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

গোল করেও নায়ক হতে পারলেন না রোনাল্ডো, পেনাল্টি নষ্ট করে হার আল নাসেরের

Published

on

রে স্পোর্টজ ওয়েব : ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে নিজের ৯৮৬তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু ব্যক্তিগত সাফল্যের দিনেও দলকে জেতাতে পারলেন না তিনি। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে পরাজিত হল আল নাসের। এই হারে লিগ জয়ের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল রোনাল্ডোর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসের। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। এর পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। আর সেখান থেকেই ম্যাচের ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে।

প্রথমার্ধের সংযুক্ত সময়ে গালেনোর গোলে সমতা ফেরায় আল আহলি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান টনি। চার মিনিট পর রজার ইবানেজের গোলে জয় নিশ্চিত করে আল আহলি। ম্যাচজুড়ে রোনাল্ডোকে কড়া পাহারায় রেখেছিলেন প্রতিপক্ষের ফুটবলারেরা।

এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল নাসের। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল এবং দ্বিতীয় স্থানে আল কাদসিয়া। অন্যদিকে, এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। ব্যক্তিগতভাবে ১০০০ গোলের দিকে এগোলেও দলগত সাফল্যের লড়াইয়ে আপাতত বড় ধাক্কা খেলেন রোনাল্ডো।

Continue Reading

Trending