Connect with us

ফুটবল

শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে মহারণে গুরু-শিষ্য লড়াই

Published

on

সৌরভ রায়, নিউ জার্সি: দীর্ঘ লড়াই শেষে মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। রবিবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের হাতছানি লিওনেল মেসিদের সামনে। অন্যদিকে, ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া স্পেন। একদিকে গুরু বনাম শিষ্যের লড়াই, অন্যদিকে মেসি বনাম ইয়ামাল। নিউ জার্সির মেগা ম্যাচ যেন সত্যিই যুদ্ধের শেষ রাত। ইতিহাসের প্রথম অধিনায়ক হিসাবে নিজের দেশকে তিনবার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। একবার শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছেন, আরও একবার বিশ্বকাপের সোনালি ট্রফি ছোঁয়ার হাতছানি। তাই চ্যাম্পিয়নশিপের শেষ ধাপে এসে আর কোনও ভুল করতে চান না লিওনেল মেসিরা। লড়াই কঠিন হলেও, চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেন। এখনও পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ফলে কুকুরেয়া, কুবারসিদের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হবে মেসি, মার্টিনেজদের। অন্যদিকে, আর্জেন্টাইন রক্ষণ দুর্বল হলেও আক্রমণের ঝাঁঝ অনেক বেশি। দূর্গের শেষ প্রহরী এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে সংশয়ের অবকাশ নেই। সবমিলিয়ে বিশ্বকাপ ফাইনালে এক হাড্ডাহাড্ডি ডুয়েলের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

মেগা ম্যাচে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে বৃষ্টি মাথায় নিয়েই অনুশীলন করলেন লিওনেল মেসিরা। শুরুতে বল পায়ে পাসিংয়ের মহড়া, ফিজিক্যাল ট্রেনিং এবং ফান গেমে অংশ নিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। বড় ম্যাচের আগে দলকে চাপমুক্ত রাখতে এটাই লিওনেল স্কালোনির টোটকা। স্থানীয় সময় সকাল ১১:৩০ টায় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও, বাধ সাধল বৃষ্টি। বৃষ্টি এবং বজ্রপাতের কারণে দীর্ঘক্ষণ জিনেই গা ঘামালেন আর্জেন্টিনার ফুটবলাররা। যদিও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। বৃষ্টি থামতেই মাঠে নামলেন মেসি, মার্টিনেজ, রডরিগো ডি’পলরা। দুটি ভাগে ভাগ করে মাঠে নেমেই শুরু করলেন পাসিংয়ের অনুশীলন। ফিটনেসের দিকেও কড়া নজর দিলেন স্কালোনি। পরে আবার বৃষ্টি নামলেও, আবহাওয়ার ভ্রুকুটিকে উপেক্ষা করেই স্পেন বধের প্রস্তুতি সারল আর্জেন্টিনা। বল পায়ে ফুটবলারদের উপর কড়া নজর রাখলেন স্কালোনি। তাঁর হাত ধরেই ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন স্কালোনি।

বিশ্বকাপ ফাইনালে আরও এক লড়াই আলাদা করে উন্মাদনা বাড়িয়েছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে একসময় কোচিং শিখিয়েছিলেন লিওনেল স্কালোনিকে। প্রায় এক দশক পর গুরু-শিষ্য মুখোমুখি বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। আবার একরত্তি ইয়ামালের সঙ্গে তরুণ মেসির ফটোশুটের ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল। একদিকে যখন বৃষ্টি মাথায় নিয়ে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টাইন, তখন বৃষ্টির কারণেই অনুশীলন বাতিল করল স্পেন। ফাইনালে মাঠে নামার আগে আবহাওয়ার খামখেয়ালিপনা চিন্তায় রাখছে দুই দলকে। কানাডায় সৃষ্টি দাবানলের প্রভাব পড়েছে আমেরিকার পরিবেশে। প্রবল বায়ুদূষণের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছিল। যদিও শনিবারের বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে। সূত্রের খবর, রবিবার মেগা ফাইনালের দিন আবহাওয়ার প্রভাব ম্যাচের উপর পড়বে না। তবে ফাইনালে মাঠে নামার আগে সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে স্পেন ও আর্জেন্টিনা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফুটবল

মেসির জোড়া অ্যাসিস্টেও জয় অধরা, আটলান্টার সঙ্গে ২-২ ড্র ইন্টার মায়ামির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় হাতছাড়া করল ইন্টার মায়ামি। ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লিওনেল মেসির দল। ম্যাচে গোল না পেলেও মেসি দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। খেলা শুরু হওয়ার পর ৩২ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। তবে তিন মিনিটের মধ্যেই মিগেল আলমিরন গোল করে আটলান্টাকে সমতায় ফেরান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের এগিয়ে যায় মায়ামি। তেলাসকো সেগোভিয়ার পাস থেকে দুরন্ত ফিনিশে গোল করেন লুইস সুয়ারেজ। বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় আটলান্টা। ৭৩ মিনিটে আলমিরনের পেনাল্টি ঠেকিয়ে মায়ামিকে এগিয়ে রাখেন গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার। কিন্তু ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ব্রেল এমবোলও। শেষ দিকে মায়ামি জয়সূচক গোলের চেষ্টা করলেও আর ব্যবধান বদলায়নি।

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর এটাই ছিল মেসির প্রথম ম্যাচ। ৩৯ বছর বয়সী তারকা গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে আবারও নিজের প্রভাব দেখালেন। এই ম্যাচের পর চলতি MLS মরশুমে তাঁর গোল-অ্যাসিস্ট মিলিয়ে অবদান দাঁড়াল ৩০টি—১৮ গোল ও ১২ অ্যাসিস্ট।

এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানেই রয়েছে। মায়ামির পরবর্তী ম্যাচ ৯ সেপ্টেম্বর শিকাগো ফায়ারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ।

Continue Reading

নর্থইস্ট ইউনাইটেড

ভারতীয় ফুটবলে ফিরল রিবক, নর্থইস্ট ইউনাইটেডের নতুন জার্সিতে আট রাজ্যের ছোঁয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলে ফের স্পনসর হিসেবে প্রত্যাবর্তন করল বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড রিবক। শনিবার মুম্বইয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসির নতুন মরসুমের জার্সি উন্মোচনের মাধ্যমে এই নতুন জোটের সূচনা হল। অনুষ্ঠানে আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা এবং নর্থইস্ট ইউনাইটেডের সহ-মালিক জন আব্রাহাম একসঙ্গে নতুন জার্সি প্রকাশ করেন।

রিবকের এই পার্টনারশিপ ভারতীয় খেলাধুলায় তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের ফুটবল সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার লক্ষ্যকে সামনে রাখছে। আর্যমানের মতে, ভারতের ক্রীড়া এবং স্পোর্টসওয়্যার বাজার গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে এই জোট সেই সম্ভাবনারই স্বাভাবিক সম্প্রসারণ।

জন আব্রাহামও জানিয়েছেন, রিবকের দীর্ঘ ক্রীড়া ঐতিহ্যের সঙ্গে নর্থইস্ট ইউনাইটেডের উচ্চাকাঙ্ক্ষার এই মেলবন্ধন ক্লাব এবং উত্তর-পূর্বাঞ্চলের ফুটবলের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ক্লাবের সিইও মন্দার তামহানে বলেন, উত্তর-পূর্ব ভারতের প্রতিভা, আবেগ ও ফুটবল সংস্কৃতিকে আরও বড় মঞ্চে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।

নতুন জার্সিতে বিশেষভাবে ফুটে উঠেছে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের প্রতীক। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে গুরমিত সিং, বুয়ানথাংলুন সামতে, রিডিম ত্লাং ও লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াসহ দলের একাধিক ফুটবলার উপস্থিত ছিলেন। পরে পাঁচ-এ-সাইড প্রদর্শনী ম্যাচেও নতুন জার্সিতে দেখা যায় নর্থইস্ট ইউনাইটেড ফুটবলারদের।
অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনে জন আব্রাহামকে তার প্রিয় ফুটবলারদের নাম জিজ্ঞেস করলে, তিনি পার্থিব গগৈ এবং গুরমিতের নাম নেন। বিদেশি ফুটবলার হিসাবে আলাদিনের কথা বলেন। তার সাথে তিনি বলেন বিদেশি ফুটবলের থেকেও ভারতীয় ফুটবলের দিকেই থকে তাঁর প্রধান লক্ষ্য।

Continue Reading

ফুটবল

পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচের দিন বদল, ২৫ সেপ্টেম্বর মুখোমুখি দুই দল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পানামার বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের দিন বদল করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি আগে ২৬ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও এক দিন এগিয়ে তা ২৫ সেপ্টেম্বর আয়োজন করা হবে। ম্যাচটি ফিফা উইন্ডোর মধ্যেই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করা পানামার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। যাদের এই মুহূর্তে ফুটবল র‌্যাঙ্কিং ৪৪। সুত্র মারফত জানা যাচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু ম্যারাথন হবে। তার ঠিক এক দিন আগে এই ম্যাচ আয়োজন করলে সমস্যা হতে পারে। কারণ ম্যারাথনের শুরু এবং শেষ হবে কান্তিরাভাতেই। তাই পানামা ম্যাচ এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ।
আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে এই ম্যাচকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। AIFF জানিয়েছে, ম্যাচের টিকিট আগামী সপ্তাহ থেকে জোমাটো ডিস্ট্রিক্ট অ্যাপ ও ওয়েবসাইটে পাওয়া যাবে। ম্যাচের দিন বদল হলেও ভেন্যু অপরিবর্তিত থাকছে। ফলে ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে উইলিয়ামস-আনোয়াররা।

Continue Reading

Trending