আন্তর্জাতিক ক্রিকেট
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় ফের ভয়াবহ শোকের ছায়া। আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বিষয়টি এতটাই গুরুতর হয়ে দাঁড়ায় যে দ্রুত তাকে অ্যাঞ্জিওপ্লাস্টিও করতে হয়।
বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা চলছিল। মুখোমুখি মহামেডান স্পোর্টিং এবং শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। মহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম কিন্তু মাত্র এক ওভার ফিল্ডিং করার পরেই মাঠ ছাড়তে হয় তাকে। হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কেপিজে স্পেশালাইজড হসপিটাল থেকে তাকে স্থানান্তরিত করা হয়। ফলে কিছুক্ষণের মধ্যে আবার মাঠে ফিরে এসে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে অন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তামিম। কিন্তু তার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে দ্বিতীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু মেলেনি। তাই আবার আগের হাসপাতালে নিয়ে গেলেই দেখা যায় হার্টের আর্টারিতে রয়েছে ব্লক।
বিকেএসপির মুখ্য ক্রিকেট কোচ জানিয়েছেন, “টসের সময় ওকে দেখে অসুস্থ মনে হয়নি। তারপর ওর বুকে ব্যথা শুরু হলে নিজের গাড়িতে করেই হাসপাতালের দিকে রওনা হয় হাসপাতাল কর্তৃপক্ষ তখন ওকে ছাড়তে চাইনি কিন্তু ও নিজেই জোর করে আবার মাঠে ফিরে আসে এবং এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করতে থাকে।” অন্যদিকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে গুরুতর অবস্থায় দ্বিতীয়বার হাসপাতালে এসেছিলেন তামিম। এমনকি ডাক্তারদের বিশ্বাস ততক্ষণে হার্ট অ্যাটাকও হয়ে গেছে তার। সেই অবস্থায় দ্রুত এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্ট করে ব্লক খোলার চেষ্টা করেন চিকিৎসকরা। হাসপাতাল তরফে এটাও জানানো হয়েছে যে অস্ত্রোপচারের সময় কোন রকম অসুবিধে হয়নি। তবে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে।
আন্তর্জাতিক ক্রিকেট
নমনের ছক্কায় রেকর্ড জয়, গম্ভীরের মুখরক্ষা শ্রেয়সদের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল, ফের একই ভুলের পুনরাবৃত্তি করবে ভারত। শুরুটা দুর্দান্ত হলেও মাঝের ওভারগুলিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। কিন্তু অধিনায়কোচিত ইনিংস শ্রেয়স আইয়ারের। সঙ্গে অক্ষর পটেল ও নমন ধীরের লড়াই। শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২৬ রান তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নিল ভারত। টি-টোয়েন্টিতে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
ম্যাট হেনরির বলে ছক্কা হাঁকিয়ে দু’বল বাকি থাকতেই ভারতের জয় নিশ্চিত করেন নমন ধীর। তাঁর ১৫ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংসেই ম্যাচের শেষ ছবিটা বদলে যায়। শ্রেয়স আইয়ার ২৮ বলে করেন ৪২ রান। কঠিন পরিস্থিতিতে দু’জনের এই ইনিংসই ভারতকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনে।
এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির ছিল ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২২ রান তাড়া করতে নেমে ভালো শুরু করেও হারতে হয়েছিল ভারতকে। এবার সেই ভুল শুধরে নতুন রেকর্ড গড়ল দল।
২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের পেসারদের গতিকে কাজে লাগিয়ে দ্রুত রান তুলছিলেন তাঁরা। লকি ফার্গুসনের চতুর্থ ওভার থেকেই আসে ২২ রান। পাওয়ার প্লে-তে ভারত তোলে ৯৪ রান।
কিন্তু ব্রেসওয়েলের বলে ১২ বলে ২৯ রান করে অভিষেক আউট হতেই ছবিটা বদলাতে শুরু করে। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের সামনে সমস্যায় পড়ে ভারতীয় ব্যাটিং। দ্রুত উইকেট হারিয়ে চাপ বাড়ে দলের উপর।
এই পরিস্থিতিতে তিন নম্বরে তিলক বর্মাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ঈশান কিশনের মতো আক্রমণাত্মক ব্যাটারকে না নামিয়ে তিলককে পাঠানো কতটা যুক্তিযুক্ত ছিল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সেই চাপ সামলে ইনিংসের হাল ধরেন শ্রেয়স। তাঁকে সঙ্গ দেন অক্ষর পটেল। শেষ দিকে নমনের ঝোড়ো ব্যাটিং ভারতের জয় নিশ্চিত করে।
নিউজিল্যান্ডের বোলারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতের। একটা সময় যে ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল, সেই ম্যাচেই রেকর্ড জয়। ব্যাটারদের লড়াইয়ে বড় স্বস্তি পেল ভারতীয় শিবির।
ASIAN GAMES
ASIAN GAMES 2026: এশিয়ান গেমসে কোয়ার্টারে ভারত, প্রতিপক্ষ আফগানিস্তান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে হবে ভারত-আফগানিস্তান শেষ আটের লড়াই। শনিবার নেপাল-জাপান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরই নির্ধারিত হয়ে যায় পুল ‘এ’-র সমীকরণ। গ্রুপের শীর্ষে থেকে নেপাল এবং দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। অন্য দিকে, জাপানের অভিযান শেষ হয়ে যায়।
নিসিনে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে চার উইকেটে ১৪৯ রান তোলে নেপাল। কিন্তু জাপানের ইনিংস শুরু হওয়ার আগেই ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর খেলা সম্ভব হয়নি। ফলে নেপাল পুল ‘এ’-র শীর্ষস্থান নিশ্চিত করে এবং আফগানিস্তান পায় কোয়ার্টার ফাইনালের টিকিট।
নেপালের ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন সন্দীপ জোরা এবং লোকেশ বাম। ১০ ওভারে চার উইকেটে ৮৪ রান থেকে দলকে বড় রানে পৌঁছে দেন তাঁরা। তিন নম্বরে নেমে জোরা ৩২ বলে অপরাজিত ৫৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। বাম আরও বিধ্বংসী। মাত্র ২২ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। ছক্কা ছয়টি, চার একটি।
এর আগে নেপালকে দ্রুত শুরু এনে দেন আসিফ শেখ। ১৫ বলে ২১ রান করে জোরা-র সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন তিনি। তবে নেপালের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। কুশল ভুর্তেল, কুশল মাল্লা এবং গুলসান ঝা একক অঙ্কের রানেই ফিরে যান।
ফলে ১৫ ওভারে ১৫০ রানের কঠিন লক্ষ্য নিয়ে নামার কথা ছিল জাপানের। কিন্তু তাঁদের রান তাড়া শুরু হওয়ার আগেই বৃষ্টি ম্যাচের ভাগ্য লিখে দেয়। পরিত্যক্ত হয় ম্যাচ।
এই ফলেই পুল ‘এ’-র শীর্ষে উঠে নেপাল। দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান কোয়ার্টার ফাইনালে যায়। জাপানের এশিয়ান গেমস অভিযান শেষ হয়ে যায়।
টুর্নামেন্টে অবশ্য জাপান বেশ কিছু ইতিবাচক মুহূর্ত তৈরি করেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছিল তারা। এশিয়ান গেমসের আগে ভারতের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও লড়াই করেছিল জাপান। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব শেষ পর্যন্ত তাদের পিছনে ফেলে দেয়।
এ বার ভারতের সামনে আফগানিস্তান। ২৮ সেপ্টেম্বর নিসিনে কোয়ার্টার ফাইনালে জিতলেই সেমিফাইনালের দরজা খুলবে ভারতের সামনে।
আন্তর্জাতিক ক্রিকেট
ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, দুই ফরম্যাটেই অধিনায়ক হোপ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে আসন্ন এক দিনের ও টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। দুই ফরম্যাটেই দলের নেতৃত্বে থাকছেন শাই হোপ। ভারতের মতো দুই সিরিজ়ে আলাদা অধিনায়ক বেছে নেয়নি ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
এক দিনের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের উপর বেশি ভরসা করা হয়েছে। অন্য দিকে, টি-টোয়েন্টি দলে আইপিএলে খেলা একাধিক ক্রিকেটারকে রাখা হয়েছে। দুই ফরম্যাটের ১৫ সদস্যের দলে মোট আট জন ক্রিকেটার রয়েছেন, অর্থাৎ তাঁরা এক দিনের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন।
আগামী ২১ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজ় দল। ২৭ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে প্রথম এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ়। দ্বিতীয় ম্যাচ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে এবং তৃতীয় ম্যাচ ৩ অক্টোবর নিউ চণ্ডীগড়ে। এর পর ৬ অক্টোবর লখনউয়ে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৯ অক্টোবর রাঁচী, ১১ অক্টোবর ইনদওর, ১৪ অক্টোবর হায়দরাবাদ এবং ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে।
এক দিনের দলে হোপের সঙ্গে রয়েছেন জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ়, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজ়ারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লাওয়েস, গুড়াকেশ মোতি, কিমো পল, শারফেন রাদারফোর্ড এবং জেইডেন সিলস।
টি-টোয়েন্টি দলে হোপ ছাড়াও রয়েছেন জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেজ়, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, আকিল হোসেন, শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কিমো পল, কামিল পুরান, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, কুয়েন্টিন স্যাম্পসন, রোমারিও শেফার্ড এবং শামার স্প্রিঙ্গার।
-
ফুটবল4 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল4 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল4 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল2 months agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল4 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
