অন্যান্য খেলা

লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস জিতে অভিভূত দুই টেনিস তারকা

Published

on

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রীড়ার মঞ্চের ঝলমলে সন্ধ্যায় উজ্জ্বল টেনিস তারকারা। ‘খেলাধুলার অস্কার’ নামে পরিচিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের এবারের আসর বসেছিল স্পেনের মাদ্রিদের সিবেলেস প্যালেসে। সেখানে বছরের সেরা পুরুষ ও মহিলা ক্রীড়াবিদের সম্মান ছিনিয়ে নিলেন কার্লোস আলকারাজ এবং আরিয়া সাবালান্কা। দু’জনের কাছেই এই সম্মান একেবারে নতুন, যা তাঁদের কেরিয়ারে বিশেষ মাইলফলক হয়ে থাকল।
গত মরশুমে গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে দুরন্ত ছন্দে ছিলেন আলকারাজ। ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন তিনি। পুরস্কার হাতে নিয়ে স্প্যানিশ তারকা বলেন, ”যাঁরা খেলাধুলাকে গভীরভাবে বোঝেন, তাঁদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া সত্যিই স্পেশাল। এই মুহূর্ত আমি কখনও ভুলব না।”
অন্যদিকে সাবালেঙ্কার বছরটাও ছিল সাফল্যে ভরা। ইউএস ওপেন জয়ের মাধ্যমে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম নিজের ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। সম্মান পাওয়ার পর আবেগ সামলাতে পারেননি বেলারুশিয়ান তারকা। তাঁর কথায়, ”এটা অবিশ্বাস্য অনুভূতি। যেসব কিংবদন্তি খেলোয়াড়দের পাশে আমার নাম উচ্চারিত হবে, সেটা ভেবেই গর্ব হচ্ছে।”
টেনিসের দাপটে এবারের লরিয়াস মঞ্চ যেন আরও একবার প্রমাণ করে দিল—নতুন প্রজন্মই এখন বিশ্ব ক্রীড়ার আসল চালিকাশক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version