অন্যান্য খেলা

ফাইনালে হারলেও, আরো ফিট হয়ে হয়ে ফিরতে চান লক্ষ্য

Published

on

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছেও, লিনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছেন লক্ষ্য সেন। এর ফলে হতাশ হলেও থেমে থাকতে চান না তিনি। বার্মিংহাম থেকে দেশে ফেরার পর তিনি জানান, “ফাইনালে হারটা অবশ্যই কষ্টের, তবে পুরো প্রতিযোগিতায় নিজের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক দিকও রয়েছে। তাঁর মতে, এই টুর্নামেন্টে পাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ জয় ভবিষ্যতের বড় প্রতিযোগিতায় আত্মবিশ্বাস বাড়াবে।”টুর্নামেন্ট চলাকালীন একাধিক কঠিন ম্যাচ খেলতে হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে। সেমিফাইনালে দীর্ঘ সময় কোর্টে লড়াই করতে হয়, এমনকি ম্যাচের শেষদিকে পায়ের পেশিতে টান নিয়েও খেলতে হয়েছে তাঁকে। এর পরেও বেশ আটোসাটো সূচি রয়েছে তার সামনে। তাই কীভাবে সূচি সামলাতে হবে, কখন বিশ্রাম নেওয়া দরকার এবং শারীরিক প্রস্তুতি কীভাবে আরও উন্নত করা যায়—এই বিষয়গুলিতে এখন বিশেষ নজর দিতে চান লক্ষ্য।তিনি জানিয়েছেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিটনেস ও খাদ্যাভ্যাসের দিকেও বেশি সচেতন থাকতে হচ্ছে। তরুণ বয়সে যেভাবে সহজে ক্লান্তি কাটিয়ে ওঠা যেত, এখন সেই জায়গায় বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।”আগামী দিনে তাঁর লক্ষ্য বড় মঞ্চে সাফল্য। সামনে রয়েছে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ এবং বিডাব্লুউএফ চ্যাম্পিয়নশিপ। এই দুই প্রতিযোগিতাকে মাথায় রেখে কোচিং দলের সঙ্গে আলোচনা করে নতুন পরিকল্পনায় প্রস্তুতি শুরু করতে চান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version