ফুটবল

সবুজ-মেরুন উৎসবে মাতল বৈদ্যবাটি–শেওড়াফুলি, চ্যাম্পিয়ন আন্দুল মেরিনার্স

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ‘বৈদ্যবাটি-শেওড়াফুলির রং সবুজ মেরুন’ ক্লাবের উদ্যোগে জমে উঠেছিল ১৬ দলীয় দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট। সবুজ-মেরুন আবেগে ভরপুর এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি মোহনবাগান ফ্যান্স ক্লাব। টানটান উত্তেজনার ফাইনালে আন্দুল মেরিনার্স ১-০ গোলে হারায় মেরিনার্স অনসাইডকে এবং চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়।হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে একমাত্র গোলেই ফয়সালা হলেও নজর কাড়েন রানার্স দলের অভিষেক চক্রবর্তী, যিনি নির্বাচিত হন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়। ফাইনালের আগে আকর্ষণীয় আতসবাজির প্রদর্শনী উৎসবের আবহ আরও বাড়িয়ে তোলে।এই আয়োজনকে ঘিরে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার স্বরূপ দাস ও সুজিত নিয়োগী, প্রাক্তন ফিফা রেফারি গোপীনাথ পাইন, ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য, ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিক শিবাজী চক্রবর্তী এবং মোহনবাগান এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় ঘোষ।শুধু টুর্নামেন্ট আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি ‘বৈদ্যবাটি-শেওড়াফুলির রং সবুজ মেরুন’। এলাকার ফুটবল উন্নয়নের লক্ষ্যেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় তারা। ছয়টি কোচিং ক্যাম্পকে দেওয়া হয় দুটি করে ফুটবল এবং ১৫ জন ক্ষুদে ফুটবলারকে তুলে দেওয়া হয় ফুটবল কিটস।সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version