আন্তর্জাতিক ফুটবল

জ্বলছে মেক্সিকো, বিশ্বকাপ আয়োজন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা

Published

on

রে স্পোর্টজ ওয়েবডেস্ক: এল মঞ্চো নামটি ফুটবল দর্শকদের কাছে একেবারেই অপরিচিত হওয়ার কথা। ফুটবলের সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই তাঁর। তবু তাঁর মৃত্যুকে কেন্দ্র করেই অনিশ্চয়তা তৈরি হয়েছে ফুটবল বিশ্বকাপ আয়োজনে। এই ব্যক্তির আসল নাম নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্টস। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাটদের অন্যতম তিনি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় দীর্ঘদিন ধরেই ছিলেন। যুক্তরাষ্ট্রে তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ১৫ মিলিয়ন মার্কিন ডলার এবং মেক্সিকোয় ৩০০ মিলিয়ন মেক্সিকান ডলার।জালিস্কো অঞ্চলের এই মাদক চক্রের প্রধানকে ধরতে বিশেষ অভিযান চালায় মেক্সিকোর সেনাবাহিনী। তাপলাপায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন ‘নিউ জেনারেশন কার্টেল’-এর শীর্ষ নেতা মঞ্চো। শহরে ফিরিয়ে আনার পথেই তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তাঁর সমর্থকদের তাণ্ডব, বিশেষ করে জালিস্কো অঞ্চলে।

আগামী ফুটবল বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশজুড়ে। তবে সাম্প্রতিক এই ঘটনার পর মেক্সিকোয় বিশ্বকাপ আয়োজন ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা।মেক্সিকোর গুয়াদালাজার শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে। মেক্সিকোয় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের ১৩টি ম্যাচের মধ্যে এই শহরেই খেলবে স্পেন ও উরুগুয়ে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।হ

তাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে প্রতিদিনই চলছে গুলিবর্ষণ, আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক গাড়ি। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির উপর দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিশ্বকাপ আয়োজন নিয়েও বড় প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version