আন্তর্জাতিক ফুটবল

UCL 2025/26: ভিনিসিয়াসের গোলেই শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফ রাউন্ডের প্রথম লেগে বেনফিকার বিরুদ্ধে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিতর্কে নাম লিখিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও বেনফিকার ফুটবলারদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। এবার সেই ভিনিসিয়াসের গোলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে বেনফিকার বিরুদ্ধে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্বেলোয়ার দল।

ম্যাচ শুরুর ১৪ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। গোলরক্ষক থিবৌ কুর্তোয়া আত্মঘাতী গোল বাঁচালেও ফিরতি বলে গোল করেন রাফা সিলভা। তবে দু’মিনিটের মধ্যেই সমতা ফেরায় রিয়াল। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন চুয়ামেনি। প্রথমার্ধে আর কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। অবশেষে ৮০ মিনিটের মাথায় রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস। ফলস্বরূপ দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বেনফিকাকে হারিয়ে ইউসিএলের শেষ ষোলোয় জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version