আন্তর্জাতিক ফুটবল

UCL 2025/26: গোল বন্যা বার্সার, কোয়ার্টারে লিভারপুল-বায়ার্ন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার রাতে বার্সেলোনার গোলের বন্যায় ভেসে গেল নিউক্যাসল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে ঘরের মাঠে দুরন্ত লড়াই করেছিল নিউক্যাসল। ১-১ গোলে ম্যাচ ড্র করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা খোলা রেখেছিল তারা। কিন্তু ফিরতি লেগে নিউক্যাসলকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের দল।

শুরু থেকেই নিউক্যাসেলের উপর চাপ বজায় রেখেছিল কাতালান জায়ান্টরা। ৬ মিনিটের মধ্যেই রাফিনহার গোলে এগিয়ে যায় তারা। যদিও ১৫ মিনিটে সমতা ফেরায় নিউক্যাসল। ব্যবধান বাড়াতে মাত্র তিন মিনিট সময় নেয় বার্সেলোনা। ফের ২৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে নিউক্যাসলকে সমতায় ফেরান এলেনগা। কিন্তু এরপর আর প্রতিপক্ষকে ঘুরে দাঁড়াতে দেয়নি বার্সেলোনা। একের পর এক গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় ইয়ামাল, লেওয়ানডোস্কিরা। প্রথমার্ধের শেষে ৩-২ গোলে এগিয়ে থেকেই সাজঘরে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে আরও ৪টি গোল। জোড়া গোল করেন লেওয়ানডোস্কি এবং রাফিনহা। একটি গোল লোপেজের।

অন্যদিকে,প্রথম লেগের দাপট বজায় রেখেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে আতলান্টার বিরুদ্ধে ৬-১ গোলে জিতেছিল জার্মান ফুটবল ক্লাবটি। ফিরতি লেগেও ৪-১ গোলে জয় পেল তারা। দুই লেগ মিলিয়ে বায়ার্নের পক্ষে ম্যাচের ফলাফল ১০-২। পাশাপাশি, প্রথম লেগে গালাতাসায়ারের কাছে আটকে গেলেও, ফিরতি লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জয় পেল লিভারপুল। অন্যদিকে, ম্যাচ হেরেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে ৫-২ গোলে জয় পেয়েছিলেন জুলিয়ান আলভারেজরা। ফিরতি লেগে টটেনহ্যাম জিতল ৩-২ গোলে। যদিও দুই লেগ মিলিয়ে অ্যাটলেটিকোর জয় ৭-৫ ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version