আন্তর্জাতিক ফুটবল
UCL 2025/26: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সিটি বনাম রিয়াল মাদ্রিদ দ্বৈরথ
রে স্পোর্টজ ওয়েবডেস্ক: শুক্রবার অনুষ্ঠিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর কোয়ার্টার ফাইনালের ড্র। ইউরোপ সেরার মঞ্চে এবার জমজমাট লড়াইয়ের আভাস। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
গত বছর রিয়ালের কাছেই ৬-৩ ব্যবধানে হেরে ছিটকে গিয়েছিল পেপ গুয়ার্দিওলার সিটি। ফলে প্রতিশোধের লড়াইও থাকছে এবারের দ্বৈরথে।ফ্রান্সের শক্তিশালী ক্লাব পিএসজি মুখোমুখি হবে চেলসি-র। কোল পালমার বনাম ডেসিরে ডুয়ের দ্বৈরথ ম্যাচে আলাদা মাত্রা যোগ করবে।
রিয়ালের স্বদেশীয় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা খেলবে নিউক্যাসেল ইউনাইটেড-এর বিরুদ্ধে। ইপিএলে শীর্ষে থাকা আর্সেনাল-এর সামনে জার্মান ক্লাব বায়ার্ন লেভারকুসেন। আর অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার-এর।তবে মূল আকর্ষণ নিঃসন্দেহে রিয়াল বনাম সিটি। চলতি মরসুমে গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল, সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল সিটি। আগামী ১২ মার্চ, ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই জায়ান্ট।
