আন্তর্জাতিক ফুটবল

UCL 2025/26: ইতিহাস গড়ল বোডো গ্লিমট, শেষ ষোলোয় আতলেটিকো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে অঘটন। ইন্টার মিলানকে ছিটকে দিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল নরওয়ের ক্লাব বোডো গ্লিমট। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফ রাউন্ডের প্রথম লেগে গতবারের রানার্স আপ ইন্টার মিলানকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল তারা। ঘরের মাঠেও সুবিধা করতে পারল না ইন্টার। মঙ্গলবার রাতে নরওয়ের ক্লাব বোডো গ্লিমটের কাছে ২-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল ইন্টার মিলান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি কোনও পক্ষই। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে বোডো গ্লিমটকে এগিয়ে দেন পিটার হগ। ৭২ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। মিনিট চারেক পরেই মিলান একটি গোল পরিশোধ করে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের রং বদলাতে পারেনি তারা।

অন্যদিকে, ঘরের মাঠে খেলার সুবিধা তুলে নিল আতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল সিমিওনের দল। এদিন ফিরতি লেগে ৪-১ গোলের বিরাট ব্যবধানে জয় পেল তারা। হ্যাটট্রিক করলেন আলেকজান্ডার সোরলথ। একটি গোল কার্ডোসোর। পাশাপাশি, কারাবাগকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল নিউক্যাসল। আবার অলিম্পায়োসের সঙ্গে গোলশূন্য ড্র করেও, এগ্রিগেটের বিচারে পরের রাউন্ডে পৌঁছে গেল লেভারকুসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version